September 6, 2026, 4:50 am

যে কোনো দেশের ভিসা পেতে হোঁচট খাচ্ছেন বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Saturday, July 12, 2025,
  • 169 Time View
Spread the love

ভারতের চেন্নাইয়ের এশিয়ান কলেজ অব জার্নালিজমে সাংবাদিকতায় এক বছরের স্নাতকোত্তর কোর্সে ফুল স্কলারশিপ পেয়েছেন রিগ্যান মোর্শেদ (ছদ্মনাম)। তার ক্লাস শুরু হয়েছে গত ২৮ জুন, কিন্তু এখনো তিনি যোগ দিতে পারেননি। কারণ—ভারতের ভিসা পাননি তিনি। গত ১১ জুন ভারতীয় ভিসার জন্য আবেদন করেছিলেন রিগ্যান। কিন্তু সময়মতো ভিসা না পাওয়ায় স্কলারশিপটি হারানোর শঙ্কায় তিনি। ইতোমধ্যে তিনি একটি প্রতিষ্ঠানের স্থায়ী চাকরি ছেড়ে শিক্ষাজীবনে ফিরে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। এখন দিশেহারা হয়ে দিন কাটছে এই তরুণের। এখনো ভিসার জন্য পথ চেয়ে রিগ্যান। আছেন ভিসা পেলেও স্কলারশিপ হারানোর শঙ্কায়।

রিগ্যানের মতো ভিসা-সংক্রান্ত অনিশ্চয়তায় পড়েছেন আরও অনেকে। ব্যবসা, শিক্ষা, চিকিৎসা কিংবা ভ্রমণ—সবক্ষেত্রেই বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যানের হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এর মধ্যে ভারত ভ্রমণ ভিসা পুরোপুরি বন্ধ করে রেখেছে। অন্য ক্যাটাগরির ভিসার হারও অনেক কম। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত একটি আন-অফিসিয়াল পেজে রিগ্যানের মতো অসংখ্য কেস স্ট্যাডি আছে। থাইল্যান্ড, মালয়েশিয়া কিংবা ইউরোপ-আমেরিকার ভিসাও এখন সোনার হরিণ!

চাকরিসূত্রে ও পর্যটক হিসেবে একাধিকবার থাইল্যান্ড সফর করেছেন কনা করিম। পাসপোর্টে রয়েছে ইউরোপ-আমেরিকার একাধিক দেশের ভিসাও। তবে এবছর এপ্রিল মাসে আবেদনের পর ভিসা প্রত্যাখ্যান করেছে ঢাকার থাই দূতাবাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »