September 6, 2026, 4:28 am

বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Tuesday, June 3, 2025,
  • 135 Time View
Spread the love

ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে।

এ অবস্থায় পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »