September 12, 2026, 7:37 am

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Friday, May 30, 2025,
  • 277 Time View
Spread the love

পটুয়াখালীতে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস ও ভারি বৃষ্টিপাতে ব্যাপক দুর্ভোগে পড়েছেন জেলার বাসিন্দারা। জেলার আটটি উপজেলার ৬২টি ইউনিয়ন ও চারটি পৌরসভায় পানি ঢুকে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১ লাখ ১৯ হাজার মানুষ। জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে শুক্রবার (৩০ মে) দুপুরে প্রেরিত প্রাথমিক ক্ষয়ক্ষতির একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন স্বাক্ষরিত এসওএস ফরমে উল্লেখ করা হয়, চলতি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ না নিলেও ক্ষতির দিক থেকে এর প্রভাব ছিল অনেক বেশি।

প্রতিবেদনে বলা হয়, দুর্যোগে আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে ১ হাজার ১৭২টি বসতঘর, আর সম্পূর্ণ ধসে গেছে ৯টি ঘর। প্রাণহানির কোনো খবর না থাকলেও পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার জরুরি ত্রাণ সহায়তা চাওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কাছে।

এদিকে জেলার কলাপাড়া, রাঙ্গাবালী, গলাচিপা ও বাউফলের বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে ডুবে গেছে বহু ঘরবাড়ি, মাছের ঘের ও কৃষিজমি। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে যেতে না পেরে আশ্রয় নিয়েছে উঁচু বাঁধ ও স্থানীয় স্কুল-কলেজে।

জেলা প্রশাসনের পক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, পানিবন্দি মানুষদের মধ্যে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও আর্থিক সহায়তা দ্রুত পৌঁছে দিতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »