September 6, 2026, 7:24 am

ধানের শীষ প্রতিকের প্রার্থী অধ্যাপক জয়নাল আবদিন এর পক্ষে জিয়া মঞ্চের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Friday, February 6, 2026,
  • 131 Time View
Spread the love

ফেনী-০২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন (ভিপি’র) ধর্মপুর ইউনিয়ন নির্বাচনী প্রচারণায় জিয়া মঞ্চ ফেনী জেলার নেতৃবৃন্দ।

ফেনী ০২ আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় জিয়া মঞ্চ ফেনী জেলার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
ফেনী জেলার সংসদীয় ০২ আসনের জিয়া মঞ্চ নির্বাচনী প্রচারণা কমিটি নিজ উদ্যোগে গত ০৪/০২/২৬ইং তারিখ রোজ: বুধবার, সকাল ১১টায়, ফেনী পৌরসভার ১নং ওয়ার্ডে গুরুত্বপূর্ণ স্থানে এবং বিকেল ৩টায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে প্রার্থীর নির্বাচনী বহরের সাথে কমিটির নেতৃবৃন্দ প্রচারণায় অংশ গ্রহণ করেন।

উক্ত প্রচারনা কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা সবুজ গণমাধ্যমকে বলেন- জনগণ আগামী ১২ই ফেব্রুয়ারী স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ধানের শীষ প্রতিকের প্রার্থী পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা, সাবেক ৩বারের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন ভিপি কে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। এই আসনের সম্মানিত ভোটারগণ ভিপি জয়নাল ভাইকে জয়ের মালা পরানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছে। কারণ দীর্ঘ ১৭ বছর জনগণ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। তারা তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। প্রচারণার সময় ধানের শীষের পক্ষে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। প্রায় ৯০ শতাংশ ভোটার ধানের শীষে ভোট দিবে মর্মে আমাদেরকে আশ্বস্ত করেছে। সুষ্ঠু পরিবেশে সবাই ভোটের প্রচারনার আমেজ উপভোগ করতেছে। ভোটারদের মাঝে উৎসব উদ্দীপনা বিরাজ করতেছে। আমরা বিশ্বাস করি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে, ন্যায়-বিচার প্রতিষ্ঠার স্বার্থে, স্বাধীন পতাকার মান-মর্যাদা অক্ষুণ্ণ রাখার স্বার্থে, দেশের মানচিত্র অক্ষত রাখার স্বার্থে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে জনগণ সারা দেশে বিএনপি মনোনীত প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে বিএনপিকে সংসদে পাঠাবে এবং বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আর বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ই হবেন আগামীর প্রধানমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ ফেনী জেলার আহবায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা (সবুজ), সদস্য সচিব সাইফুর রহমান সাইফুল, ফেনী সদর আসনের জিয়া মঞ্চ নির্বাচনী প্রচারণা কমিটির সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন নয়ন, জেলা কমিটির সদস্য আনোয়ার হোসেন, অ্যাড. লায়লা আর্জুমান আরা, অ্যাড. আবদুল্লাহ আল মামুন জুয়েল, শিক্ষানবিশ আইনজীবী রিমি রায়, জিয়া মঞ্চ ফেনী পৌর নেতা সুজন প্রমুখঃ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »