September 12, 2026, 4:32 am

দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Friday, June 6, 2025,
  • 136 Time View
Spread the love

রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ কথা জানান। তিনি বলেন, আগামীকাল পবিত্র ঈদুল আজহা। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজায় অবস্থান করছেন, সেখানেই উনি আগামীকাল ঈদ উদযাপন করবেন।

ডা. জাহিদ আরও বলেন, তার পরিবারের পক্ষ থেকে যে কোরবানি, সেটা এখানেই (ফিরোজায়) দেওয়া হবে। তার জ্যেষ্ঠ ছেলে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর কোরবানিও এখানে (ফিরোজায়) হবে।
ঢাকা ছাড়াও বগুড়ার গাবতলীতে বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ তাদের পরিবারের সদস্যদের নামে কোরবানি দেওয়া হবে জানিয়ে জাহিদ বলেন, কয়েকটি জেলায় দলের নেতা-কর্মীরা ম্যাডামের জন্য কোরবানি দেবেন।
ঈদের দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত গুলশানের ‘ফিরোজা’য় খালেদা জিয়া তার নিকট স্বজনদের সঙ্গে একান্তে সময় কাটাবেন। এই সময়টা রাখা হয়েছে শুধুমাত্র পরিবারের সদস্যদের জন্য। জাহিদ বলেন, তার মেঝ বোন সেলিনা রহমান, ছোট ভাই শামীম এস্কান্দারসহ তাদের পরিবার এবং ম্যাডামের ঘনিষ্ঠ নিকট আত্মীয়-স্বজন যারা ঢাকায় অবস্থান করছেন, তারা মূলত ফিরোজায় এসে ম্যাডামের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এবং ম্যাডাম তাদেরকে একান্ত সময় দেবেন।

দুপুরে খাবার খালেদা জিয়া তার স্বজনদের সঙ্গে নিয়েই খাবেন বলেও উল্লেখ করেন ডা. জাহিদ। তিনি বলেন, ঈদের দিন দুপুরে ছোট ভাই-ভাবী, উনার বোনসহ তাদের স্বজনরা বাসায় আসবেন। এ ছাড়া, ঈদের দিন রাতে গুলশানের ফিরোজায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »