
নির্বাচন কমিশনার বলেন, ‘আনসার বাহিনীর জন্য বলব, কোনো ভুয়া লোক যেন আনসারের ড্রেস পরে দাঁড়াতে না পারে। কারণ, গত নির্বাচনগুলোতে এটিই বড় একটি চ্যালেঞ্জ ছিল।
সভায় কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার বাহিনীর নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা, থানার ওসি ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।