September 10, 2026, 12:47 am

আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলের : সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Monday, January 26, 2026,
  • 145 Time View
Spread the love

আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলে দেওয়ার নির্বাচন। তাই দেশের উন্নয়ন, স্থিতিশীলতার জন্য ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৬ জানুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়নের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘একটি দল যাদের দেশ নিয়ে কোনো পরিকল্পনা নেই। তারা ধর্মের অসিলায় রাজনীতি করছে।’  আগামীতে জনগণ দেশের মালিকানা ফেরত পাবে এ কথা জানিয়ে তিনি বলেন, ‘দেশে যেন আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরে না আসে এমন সংবিধান প্রণয়ন করা হবে, এমন গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হবে।’

ক্ষমতায় গেলে দরিদ্র পরিবারে ফ্যামিলি কার্ড, চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড, কৃষকদের কৃষি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির কথাও জানান বিএনপির এই নেতা।

চকরিয়ার বমুবিলছড়ি শহীদ আব্দুল হামিদ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠের পথসভায় বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বমুবিলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতলবসহ বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »