September 5, 2026, 1:54 pm

৩ লাখ নতুন ভোটার চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Thursday, May 22, 2025,
  • 186 Time View
Spread the love

চট্টগ্রাম: ভোটার তালিকা হালনাগাদে চট্টগ্রামে নতুন ভোটার বেড়েছে ৩ লাখ। হালনাগাদের পর চট্টগ্রাম জেলায় মোট ভোটার ভোটার সংখ্যা দাঁড়াবে প্রায় সাড়ে ৬৮ লাখ।

নির্বাচন কমিশনের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, চট্টগ্রামে নতুন ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৮৩ জন। এর মধ্যে বাঁশখালীতে ভোটার বেড়েছে ২২ হাজার ৮২২ জন।
বাঁশখালী ছাড়া উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, আনোয়ারায় ২৪ হাজার ৩২৭ জন এবং রাঙ্গুনিয়ায় ২১ হাজার ৩৭৬ জন। ফটিকছড়িতে ১৭ হাজার ৭৪০ জন, সাতকানিয়ায় ১৮ হাজার ৮৩ জন, মীরসরাইয়ে ১৫ হাজার ৫১ জন, পটিয়ায় ১৭ হাজার ১৬ জন, হাটহাজারীতে ১৬ হাজার ৭৪৮ জন, সীতাকুণ্ডে ১৬ হাজার ৬২ জন, লোহাগাড়ায় ২১ হাজার ২১৪ জন, রাউজানে ১৩ হাজার ৯৮৯ জন, সন্দ্বীপে ১৩ হাজার ৭৯৬ জন, চন্দনাইশে ১২ হাজার ৮০৫ জন, বোয়ালখালীতে ১২ হাজার ১৭ জন এবং কর্ণফুলীতে ৭ হাজার ২৪৭ জন।

শহরের মধ্যে সর্বাধিক ১২ হাজার ৯১৪ জন নিবন্ধন করেছেন ডবলমুরিং এলাকায়। সবচেয়ে কম নিবন্ধন হয়েছে কোতোয়ালিতে ৫ হাজার ৪০০ জন।

নতুন ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৮৩ জনের  মধ্যে এর মধ্যে ১৮ বছরের নিচে রয়েছে ৭৭ হাজার ৬৭০ জন। হালনাগাদ তালিকা থেকে মৃত্যুর কারণে বাদ পড়েছেন ৯৩ হাজার ৮৩৭ জন। চট্টগ্রাম জেলায় স্থানান্তরের কারণে নতুনভাবে তালিকাভুক্ত হয়েছেন ২৪ হাজার ৭৯৯ জন। জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ বলেন, হালনাগাদে নতুন করে তিন লাখের বেশি নাগরিক নিবন্ধিত হয়েছেন। তাদের মধ্যে যারা ১৮ বছরের নিচে তারা ভোট দানে যোগ্য হবে না। যাদের বয়স ১৮ বছরের বেশি তারা ২০২৬ সালের নির্বাচনে ভোটদানের যোগ্য হবেন।

এর আগে ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদের আওতায় গত ২০ জানুয়ারি সারা দেশের মতো চট্টগ্রামেও তথ্য সংগ্রহ শুরু হয়। জন্মতারিখ ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম হলে নিবন্ধনের সুযোগ ছিল। ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলেছে বায়োমেট্রিক সংগ্রহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »