September 12, 2026, 5:48 am

সৌদি পৌঁছেছেন ৬৫৯৪৩ হজযাত্রী, মৃত্যু ১১

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Tuesday, May 27, 2025,
  • 152 Time View
Spread the love

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬৫ হাজার ৯৪৩ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১৭১টি ফ্লাইটে ৬৫ হাজার ৯৪৩ যাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৯টি ফ্লাইটে গেছেন ৩৩ হাজার ৯৯৬ জন। এ ছাড়া সৌদি এয়ারলাইন্সের ৬১টি ফ্লাইটে ২৩ হাজা ৩১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে গেছেন ৮ হাজার ৬২৮ জন।

হজ বুলেটিনে আরও বলা হয়, এখন পর্যন্ত সৌদি যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬১ হাজার ৩৬০ জন। চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন পুরুষ ও একজন নারী।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন। দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে, শেষ হবে ১০ জুলাই।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »