September 5, 2026, 2:29 pm

সীতাকুণ্ডে সামাজিক সংগঠনের উদ্যোগে এমপি মামুনের গণ সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Saturday, March 16, 2024,
  • 673 Time View
Spread the love

 

চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন বলেন ধনীদের সম্পদে গরীবের হক রয়েছে। রহমত, মাকফিরাত ও নাজাতের মাস মাহে রমজানে প্রত্যেক মানুষের উচিত গরীব ও অসহায় মানুষের পাশে দাড়ানো। সীতাকুণ্ডে ১৪৪ টি সামাজিক সংগঠন সমূহের সমন্বয়কারী সংগঠন সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে এমপি মামুনের গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অদ্য ১৬ মার্চ বিকেল উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সংবর্ধনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলার ৫১ টি সামাজিক সংগঠনের পক্ষ থেকে নব নির্বাচিত সংসদ সদস্য আল মামুনকে ক্রেষ্ট ও ফুলেল শুভেচছা জানানো হয়। অনুষ্ঠানে হাজ্বী মোঃ ইউছুফ শাহ ও অধ্যাপিকা দেলোয়ারা বেগমের সহযোগিতায় ২০ টি মাদ্রাসা ও এতিম খানায় ৬১ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।

সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মাস্টার আবুল কাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ কে এম তফজল হক, জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে সীতাকুণ্ডবাসীদের প্রাণের দাবি ২৫ দফা প্রস্তাবনা ও সুপারিশ উপস্থাপন করনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ ওমর ফারুক রাসেল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »