May 13, 2026, 9:12 pm

সীতাকুণ্ড আইনজীবী কল্যাণ সমিতি-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, মে ১২, ২০২৬,
  • 7 Time View
Spread the love

১১ মে ২০২৬ ইং, বেলা ২ ঘটিকায় সীতাকুণ্ড আইনজীবী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল হাসান শাহাবুদ্দিন-এর সভাপতিত্বে এবং এডভোকেট মহিউদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন এডভোকেট ফজলুল হক। সভায় সমিতির সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আইনজীবীদের কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সমিতির সাবেক নির্বাচন কমিশনার ও বর্তমান উপদেষ্টা এডভোকেট বাবু ভবতোষ নাথ, সহ-সভাপতি এডভোকেট আবু হায়দার মোহাম্মদ নাছির, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট হুসাইন মুহাম্মদ আশরাফ উদ্দিন, অর্থ সম্পাদক এডভোকেট মোহাম্মদ মিজান, সহ-অর্থ সম্পাদক এডভোকেট তৌফিক উদ্দীন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এডভোকেট নাছির উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট তৃপ্তি দে, এডভোকেট আফতাব উদ্দিন, এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু, এডভোকেট আনোয়ারুজ্জামান চৌধুরী, এডভোকেট কাজী শাহেদ চৌধুরী, এডভোকেট রায়হান, এডভোকেট আশরাফুর রহমান, এডভোকেট নুর নবী, এডভোকেট আশেক এলাহী, এডভোকেট মোশারফ হোসেন ফনি, এডভোকেট কামরুল ইসলাম, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট আমিনুল ইসলাম, এডভোকেট আরিফ উদ্দিন ভূঁইয়া, এডভোকেট মোহাম্মদ আলী আজম, এডভোকেট নুর সাফা, এডভোকেট দেবাশীষ ভট্টাচার্য অন্তু, এডভোকেট আকিব, এডভোকেট পিংকি দাশ, এডভোকেট শাহানা, এডভোকেট ফারহানা, এডভোকেট জান্নাতসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর ২০২৬ ইং পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তারা সমিতির ঐক্য, পেশাগত মর্যাদা ও সদস্যদের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »
%d bloggers like this: