webshell
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যে সংবিধানে সংশোধন আনা হচ্ছে - আইন আদালত প্রতিদিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যে সংবিধানে সংশোধন আনা হচ্ছে - আইন আদালত প্রতিদিন
October 27, 2026, 7:03 am

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যে সংবিধানে সংশোধন আনা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Saturday, October 24, 2026,
  • 15 Time View
Spread the love

ঢাকা: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় সংবিধানের কিছু ক্ষেত্রে সংশোধন আনা হচ্ছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবিধান ও আইন বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদরা অংশ নেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে।

 

 

কয়েকটি কমিশন বা সংবিধিবদ্ধ সংস্থার নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাবটি কমিশন থেকে এসেছিল। এর মধ্যে শেষ পর্যন্ত ছয়টি সংস্থার কথা বলা হয়েছে।

সেগুলোর মধ্যে চারটির বিষয়ে সবাই একমত হয়েছেন। বাকি দুটির বিষয়ে মোটামুটি ঐকমত্য হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে কারও সুনির্দিষ্ট মতামত থাকলে লিখিতভাবে দিতে পারেন। সেগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

 

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠারই অংশ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে কিছু কিছু ক্ষেত্রে সংবিধানে সংশোধন করা হচ্ছে। এ বিষয়টিও সেই উদ্যোগের একটি অংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »