webshell
মহাসড়কের পাশ থেকে ২০টি মরদেহ উদ্ধার - আইন আদালত প্রতিদিন মহাসড়কের পাশ থেকে ২০টি মরদেহ উদ্ধার - আইন আদালত প্রতিদিন
October 28, 2026, 10:36 am

মহাসড়কের পাশ থেকে ২০টি মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Tuesday, July 1, 2025,
  • 205 Time View
Spread the love

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি মহাসড়কের পাশ থেকে ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবার শরীরেই গুলির চিহ্ন রয়েছে। দেশটির সিনালোয়া প্রদেশে এই ঘটনা ঘটেছে।

মূলত মেক্সিকোর এই অঞ্চলে সহিংসতা গত এক বছরে মারাত্মকভাবে বেড়েছে। মঙ্গলবার (১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া প্রদেশে একটি মহাসড়কের পাশে থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। সোমবার প্রাদেশিক প্রসিকিউটরের দপ্তর জানায়, এর মধ্যে চারটি মরদেহ রাস্তার ধারে পড়ে ছিল।

আর বাকি ১৬টি মরদেহ একটি পরিত্যক্ত গাড়ির ভেতরে পাওয়া যায়। সব মরদেহেই গুলির চিহ্ন ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

টিআরটি ওয়ার্ল্ড বলছে, এই অঞ্চলে সহিংসতা গত এক বছরে মারাত্মকভাবে বেড়েছে। কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, সিনালোয়া কার্টেলের সহ-প্রতিষ্ঠাতা ইসমায়েল “এল মায়ো” জামবাদা’র সম্ভাব্য গ্রেপ্তার বা অপহরণ।

জামবাদা দাবি করেছেন, তিনি জেলবন্দি মাদক সম্রাট জোয়াকিন “এল চাপো” গুজমানের ছেলের হাতে অপহৃত হয়েছিলেন এবং জোর করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর থেকেই কার্টেলের মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষ শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »