July 18, 2026, 5:24 pm

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, July 23, 2025,
  • 129 Time View
Spread the love

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজনসহ মোট ছয়জন নিহত হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে। এছাড়া গুরুতর আহত হন আরও দুইজন। আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে একজনের মৃত্যু হয়। আহত অপরজনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »