September 6, 2026, 4:50 am

 “দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে জিয়া মঞ্চ নেতাকর্মীদের সজাগ থাকতে হবে”-হাজী জসিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Monday, September 29, 2025,
  • 265 Time View
Spread the love

জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের উদ্যোগে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২৯ সেপ্টেম্বর সোমবার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রথম সমাধি সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রথমেই চট্টগ্রাম উত্তর জেলা, উপজেলা ও পৌর জিয়া মঞ্চের বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে এক আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও উত্তর জেলা সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী শরীফ, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন চৌধুরী, এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) এডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু।

পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অহিদুল ইসলাম চৌধুরী শরীফ এবং সঞ্চালনা করেন উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা হাজী মো. জসিম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, “দেশের স্থিতিশীলতা নষ্ট করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র প্রতিহত করতে জিয়া মঞ্চ নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। জনগণের কষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থেকে জনগণের দোরগোড়ায় দলের পরিচ্ছন্ন ভাবমর্যাদা পৌঁছাতে হবে।”

প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুহাম্মদ শওকত আলী নূর। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জিয়া মঞ্চকে রাজপথে আরো সোচ্চার ভূমিকা রাখতে হবে।”

প্রধান আলোচক ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) এডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে জিয়া মঞ্চই সবচেয়ে সক্রিয় ভূমিকা রাখছে। আজকের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের আন্দোলনকে নতুন প্রেরণা দেবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ওসমান গনি, সৈয়দ নূর, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ-মানবাধিকার সম্পাদক খোরশেদ ফারুকী, উত্তর জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক এজলাস, রাউজান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানে আলম, রাউজান উপজেলা জিয়া মঞ্চ সভাপতি মাহাবুব আলম, রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চ সভাপতি আবদুল আলিম, রাঙ্গুনিয়া পৌরসভা জিয়া মঞ্চ আহ্বায়ক রফিকুল কাদের, রাউজান উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন দেলোয়ার খান জয়, আব্দুস সালাম সবুজ, মেহেদী হাসান টিপু, ইব্রাহীম সাগর, জয়নাল আবেদীন, এনায়েত আলী, হাসান মুরাদ, জসিম উদ্দিন, বেলাল হোসেন, ফজলুল করিম ফজলু, তারেক চৌধুরী, মাসুদ করিম, আজগর আলী, জব্বার, ইকবাল, সালাহউদ্দিন প্রমুখ।

সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মামুন।

বক্তারা একবাক্যে বলেন, জিয়া মঞ্চ প্রতিষ্ঠার পর থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ প্রচার-প্রসারে কাজ করে আসছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির আন্দোলনকে সফল করতে এই সংগঠন অগ্রণী ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »