September 12, 2026, 6:05 am

জাকসু নির্বাচনে ভোট বর্জন: ছাত্রদল প্রমাণ করেছে তারা গণতন্ত্রের পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Friday, September 12, 2025,
  • 288 Time View
Spread the love

আইন আদালত প্রতিদিন ডেস্ক:

সম্প্রতি অনুষ্ঠিত জাকসু নির্বাচনে ভোট বর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আবারও প্রমাণ করেছে যে, তারা গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বদা অবিচল ও আপোষহীন। ছাত্রদলের নেতারা মনে করেন, নিষিদ্ধ সংগঠনের সাথে আঁতাত করে, অন্যায়ের সাথে আপোষ করে এবং কারচুপি করে কোনো নির্বাচনে জয়লাভ করা মানে জাতির সাথে বড় ধরণের প্রতারণা। আর সেটি হবে ২০২৪ সালের জুলাই আন্দোলনের চেতনার সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা।

 

জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম, ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা (সবুজ) এক বিবৃতিতে বলেন, “ছাত্রদল এই ভোট বর্জনের মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছে তারা গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করে না। গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করার জন্য তারা বরাবরের মতো সাহসী ও নীতিগত অবস্থান গ্রহণ করেছে।”

 

তিনি আরো বলেন, “বাংলাদেশের তরুণ প্রজন্মকে যদি সত্যিকারের গণতান্ত্রিক নেতৃত্ব দিতে হয়, তবে এ ধরনের অবিচল অবস্থানই হতে পারে মূল দৃষ্টান্ত। অন্যায়ের মাধ্যমে অর্জিত জয় কখনোই জনগণের সমর্থনের প্রতীক নয়, বরং তা গণতন্ত্রের পরিপন্থী।”

 

অ্যাডভোকেট শাহজালাল ভূঁঞা মনে করেন, ছাত্রদলের এই অবস্থান ভবিষ্যতে সারাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরো বেগবান করবে এবং অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে নতুন অনুপ্রেরণা জোগাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »