September 6, 2026, 3:56 am

একটি বন্ধন, একটি অঙ্গীকার, একটি রণকৌশল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, June 18, 2025,
  • 225 Time View
Spread the love

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনৈতিক ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে “জাতীয়তাবাদী বন্ধু পরিবার (২০০০)”-এর সম্মেলন ১৬ জুন ২০২৫ ইংরেজি তারিখ রোজ সোমবার সন্ধ্যার ৭ঃ৩০ ঘটিকায় রাজধানীর বাফেট প্যারাডাইস রেস্টুরেন্টে “জাতীয়তাবাদী বন্ধু পরিবার মিটআপ ২০২৫” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এই বন্ধন শুধুই বন্ধুত্ব নয়—এটি এক আদর্শিক দায়বদ্ধতা, সংগ্রাম ও সম্মিলিত অঙ্গীকারের প্রতীক।

🔥 আদর্শ ও বন্ধুত্বের সমন্বয়ে জন্ম নেয়া একটি প্ল্যাটফর্ম

যখন গণতন্ত্র হরণকারী শাসনব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামরত সৈনিকরা ছিল দমন-পীড়নের শিকার—সেই সংকটকালে আমাদের কিছু অগ্রগামী বন্ধু ২০২০ সালে একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত নেন।

সেই থেকেই জন্ম “জাতীয়তাবাদী বন্ধু পরিবার (২০০০)”—যেখানে একত্র হন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়জীবনে রাজপথের পরীক্ষিত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির সংগ্রামী কর্মীরা।

প্রতিষ্ঠাকালীন এই ব্যতিক্রমী উদ্যোগের মূল উদ্যোক্তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন:

মরহুম ইব্রাহিম খলিল (সাবেক সাধারণ সম্পাদক, খাগড়াছড়ি জেলা যুবদল)

ডাক্তার নোমান (সদস্য সচিব, পাবনা জেলা ড্যাব)

আব্দুর রহিম (সহ-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল)

আবু ফয়সাল জিহাদ (সহ-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল)

ইব্রাহিম খলিল (সহ-দপ্তর সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপি)

অধ্যক্ষ শফিউল আজম চৌধুরী (সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল)

তাঁদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

আমি নিজে অধ্যক্ষ শফিউল আজম চৌধুরীর Shafi-ul Azam Chy মাধ্যমে এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরে গর্বিত।

বিশেষভাবে স্মরণ করছি আমাদের প্রিয় বন্ধু মরহুম ইব্রাহিম খলিল-কে। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন—আমিন।

 

🛡️ আমাদের নীতিগত অবস্থান:

কোনো আর্থিক লেনদেন নয়, কেবল সহযোগিতা ও বন্ধুত্বের ভিত্তিতে পথচলা

এই প্ল্যাটফর্ম একান্তই আদর্শিক ও আত্মিক বন্ধনে গড়া।

এখানে কোনো প্রকার নিয়মিত আর্থিক লেনদেন থাকবে না।

তবে, যদি কোনো বন্ধুর বিপদের মুহূর্ত আসে, তখন সকল বন্ধুদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় স্বচ্ছ ও সীমিত একটি ফান্ড তৈরি করে তাকে সহযোগিতা করা হবে—এটিই আমাদের একান্ত অঙ্গীকার।

📚 রাজনীতির বাস্তবতা ও আমাদের রণকৌশল

আমরা প্রত্যেকে নিজ নিজ রাজনৈতিক অবস্থানে সক্রিয়। তবে এই প্ল্যাটফর্ম সরাসরি কোনো রাজনৈতিক দলের শাখা হিসেবে কাজ করে না।

আমরা আদর্শিকভাবে একমত ও একতাবদ্ধ, বিশেষত—

 

> শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা

এবং

দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ।

 

আমরা চাই—

সচেতনতামূলক সেমিনার

পথসভা ও লিফলেট বিতরণ

সিম্পোজিয়াম

ইত্যাদি আয়োজনের মাধ্যমে ৩১ দফার মূল দর্শন বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরা হোক।

 

এই রূপরেখা শুধু প্রতিশ্রুতি নয়—এটি বাংলাদেশের আধুনিক, গণতান্ত্রিক ও টেকসই ভবিষ্যতের জন্য একটি রূপরেখা।

 

🌟 মিটআপ ২০২৫: একটি গৌরবময় সংযোগের মুহূর্ত

 

প্রতিবছর ঢাকায় সীমিত পরিসরে গেট টুগেদার আয়োজন হলেও, প্রশাসনিক চাপে তা ছিল সীমিত।

কিন্তু ২০২৫ সালের মিটআপ, সেই সকল প্রতিকূলতা উপেক্ষা করে, একটি ঐতিহাসিক মিলনমেলায় পরিণত হয়।

 

সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বন্ধুরা, যারা বর্তমানে কেন্দ্রীয়, মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃত্বে রয়েছেন, মিলিত হন—একটিই চেতনায়:

দেশের জন্য, জাতির জন্য, গণতন্ত্রের জন্য।

 

🤝 ভবিষ্যতের পথে অঙ্গীকার

 

এই বন্ধন কেবল স্মৃতির জন্য নয়—এটি হচ্ছে ভবিষ্যতের রাজনৈতিক অভিযাত্রার রণকৌশল।

আমরা বিশ্বাস করি—এই প্ল্যাটফর্ম জাতীয়তাবাদী শক্তিকে আরো সুসংগঠিত করবে।

 

এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, আমরা একটি গণতান্ত্রিক, উন্নয়নমুখী, স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে এই পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

✊ বাংলাদেশ জিন্দাবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ

জাতীয়তাবাদী বন্ধু পরিবার (২০০০) জিন্দাবাদ

✍️ এডভোকেট মোঃ সারোয়ার হোসাইন লাভলু

অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর, চট্টগ্রাম

সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া মঞ্চ, কেন্দ্রীয় কমিটি

সাবেক আইন বিষয়ক সম্পাদক, বিএনপি, সীতাকুণ্ড পৌরসভা

সেমিনার ও সিম্পোজিয়াম বিষয়ক সম্পাদক, বিএনপি আইনজীবী ফোরাম, চট্টগ্রাম

সদস্য, জাতীয়তাবাদী বন্ধু পরিবার (২০০০)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »