September 12, 2026, 2:13 am

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : Wednesday, March 4, 2026,
  • 212 Time View
Spread the love

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতবা হোসেইনি খামেনিকে নির্বাচিত করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম। খবরে বলা হয়েছে, ইরানের ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবাকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে। বিষয়টি প্রথম জানায় লন্ডনভিত্তিক ফার্সি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল। পরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমেও একই তথ্য প্রকাশিত হয়।

মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবাকে উত্তরসূরি হিসেবে বেছে নেওয়ার ঘটনাকে ইরানের কট্টরপন্থীদের বড় ধরনের বিজয় হিসেবে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। উল্লেখ্য, টানা ৩৬ বছর দেশ শাসন করা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। ওই হামলায় তার মেয়ে, জামাতা ও নাতনিও প্রাণ হারান।

আহত হওয়ার পর তার স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহও মারা যান। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইরানের রেভল্যুশনারি গার্ডস টেলিগ্রামে জানিয়েছে, খামেনিকে মাশহাদে দাফন করা হবে। পাশাপাশি তেহরানে আয়োজন করা হবে একটি বড় স্মরণ অনুষ্ঠান। তবে দাফনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
খামেনি জীবদ্দশায় কোনো উত্তরসূরির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী দায়িত্ব পালন করছেন তিন সদস্যের একটি পরিষদ। এতে আছেন আয়াতুল্লাহ আলিরেজা আরাফি, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেই।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »