March 2, 2026, 6:04 am
শিরোনামঃ
এখনো ভেঙে পড়েনি ইরানের শাসনব্যবস্থা ৫ জেলার ডিসি প্রত্যাহার হত্যার পর ওবায়দুল্লাহকে সাত টুকরা করে রুমমেট শাহীন শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশন : স্বরাষ্ট্রমন্ত্রী ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে ৯ প্রার্থী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের দুর্নীতির প্রমাণ পেলে হারাবে চাকরি : আইনমন্ত্রী চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে ডায়াবেটিস রোগিদের আস্থার ঠিকানায় পরিনত করতে হবে-সাঈদ আল নোমান এম.পি

IIUC ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬,
  • 73 Time View
Spread the love

IIUC ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন

চট্টগ্রাম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬:

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম-এর সাবেক শিক্ষার্থীদের সংগঠন IIUC Law Alumni Association (ইলা)-এর আসন্ন কার্যকরী কমিটি নির্বাচন–২০২৬ উপলক্ষে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আশরাফ ছিদ্দিকী। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ লোকমান ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এস. সোহরাওয়ার্দীর সঞ্চালনায় সভা পরিচালিত হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট শেখ মোহাম্মদ শওকত। নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মোঃ হাসান কায়েস এবং অ্যাডভোকেট মোঃ মিজানুল হাসান চৌধুরী।

একই সভায় সংগঠনের সংবিধানে গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়। সংশোধনী অনুযায়ী, ইলা’র কার্যকরী কমিটির মেয়াদ পূর্বের দুই বছরের পরিবর্তে এক বছর নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একজন ব্যক্তি সর্বোচ্চ একবারের পরিবর্তে সর্বোচ্চ দুইবার নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন। এসব সংশোধনী আইএলএএ’র ৬ষ্ঠ কার্যকরী কমিটি নির্বাচন–২০২৬ থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্যবৃন্দের মধ্যে অ্যাডভোকেট হুসাইন আল আসকারী, অ্যাডভোকেট মাহমুদুল হাসান অনু, অ্যাডভোকেট কাজী আশরাফুল হক আনসারী জুয়েল, অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ জিয়া, অ্যাডভোকেট আলী আকবর সানজিক, অ্যাডভোকেট মাহমুদুল হাসান সুমন, অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু, অ্যাডভোকেট মোঃ আলী ইয়াসিন ও অ্যাডভোকেট মিজানুর রহমান সামী, এডভোকেট মোহাম্মদ কায়েমুল ইসলামসহ অন্যান্য সিনিয়র সদস্যরা।

সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সকল অ্যালামনাই সদস্যদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »
%d bloggers like this: