webshell
প্রচ্ছদ Archives - আইন আদালত প্রতিদিন https://ainadalotprotidin.com/category/প্রচ্ছদ/ Ain Adalot Protidin Tue, 27 Oct 2026 11:07:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.3 https://ainadalotprotidin.com/wp-content/uploads/2025/04/cropped-IMG_20250427_133025-scaled-1-32x32.jpg প্রচ্ছদ Archives - আইন আদালত প্রতিদিন https://ainadalotprotidin.com/category/প্রচ্ছদ/ 32 32 হারানো ১০৭ মুঠোফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর https://ainadalotprotidin.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a7%a7%e0%a7%a6%e0%a7%ad-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be/ https://ainadalotprotidin.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a7%a7%e0%a7%a6%e0%a7%ad-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be/#respond Tue, 27 Oct 2026 11:07:05 +0000 https://ainadalotprotidin.com/?p=8703 চট্টগ্রাম: হারিয়ে যাওয়া ১০৭টি মুঠোফোন উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রযুক্তির সহায়তায় জেলার ১৭টি থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা ও গোয়েন্দা অনুসন্ধান চালিয়ে এসব ফোন উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মুঠোফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নগরের নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানে মুঠোফোনগুলো মালিকদের হাতে […]

The post হারানো ১০৭ মুঠোফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
চট্টগ্রাম: হারিয়ে যাওয়া ১০৭টি মুঠোফোন উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রযুক্তির সহায়তায় জেলার ১৭টি থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা ও গোয়েন্দা অনুসন্ধান চালিয়ে এসব ফোন উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা মুঠোফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নগরের নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানে মুঠোফোনগুলো মালিকদের হাতে তুলে দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম। হারানো মুঠোফোন উদ্ধারে জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জেলার ১৭টি থানায় মুঠোফোন হারানোর ঘটনায় করা জিডিগুলো পর্যালোচনা করা হয়।

পরে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ১০৭টি মুঠোফোন শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হয়।

The post হারানো ১০৭ মুঠোফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a7%a7%e0%a7%a6%e0%a7%ad-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be/feed/ 0
জাপানের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী https://ainadalotprotidin.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%a4/ https://ainadalotprotidin.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%a4/#respond Tue, 27 Oct 2026 03:52:28 +0000 https://ainadalotprotidin.com/?p=8700 জাপান বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশ ও জাপান একসঙ্গে কাজ করতে পারে। মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারেক […]

The post জাপানের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>

জাপান বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশ ও জাপান একসঙ্গে কাজ করতে পারে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সুযোগ রয়েছে। দুই দেশের অংশীদারত্ব জোরদার হলে তা উভয় দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে।

এ সময় বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের জন্য জাপানি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশেষ করে তথ্যপ্রযুক্তি অবকাঠামোর উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে জাপানি প্রতিষ্ঠানগুলো নতুন সম্ভাবনা কাজে লাগাতে পারবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশের উন্নয়ন ও আধুনিকায়নে বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে জাপানের প্রযুক্তিগত দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগ বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

The post জাপানের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%a4/feed/ 0
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদরদপ্তর https://ainadalotprotidin.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%86%e0%a6%87%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0/ https://ainadalotprotidin.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%86%e0%a6%87%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0/#respond Mon, 26 Oct 2026 17:15:00 +0000 https://ainadalotprotidin.com/?p=8697 রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধন অনুষ্ঠানে আজ সোমবার সকালে পুলিশ প্রধান (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যে ক্রসফায়ার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও শিরোনাম সম্পর্কে পুলিশ হেডকোয়ার্টার্সের (সদরদপ্তর) দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বিষয়টি স্পষ্টীকরণ এবং জনমনে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে পুলিশের বক্তব্য নিম্নরূপ: বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা। অপরাধ দমন, […]

The post ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদরদপ্তর appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধন অনুষ্ঠানে আজ সোমবার সকালে পুলিশ প্রধান (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যে ক্রসফায়ার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও শিরোনাম সম্পর্কে পুলিশ হেডকোয়ার্টার্সের (সদরদপ্তর) দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বিষয়টি স্পষ্টীকরণ এবং জনমনে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে পুলিশের বক্তব্য নিম্নরূপ:

বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা।

অপরাধ দমন, অপরাধী গ্রেপ্তার, জনশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম মৌলিক দায়িত্ব। এসব দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের কখনো কখনো অপরাধী, সংঘবদ্ধ হামলাকারী কিংবা আইন অমান্যকারী ব্যক্তিদের সরাসরি প্রতিরোধ ও আক্রমণের মুখোমুখি হতে হয়।

দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধী গ্রেপ্তার, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে চলতি ২০২৬ সালের প্রথম ১০ মাসে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় চারজন পুলিশ প্রাণ হারিয়েছেন এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন।

দেশের প্রচলিত আইন, বিশেষ করে আত্মরক্ষার অধিকার, দণ্ডবিধি-১৮৬০, ফৌজদারি কার্যবিধি-১৮৯৮ এবং পুলিশ অ্যাক্ট-১৮৬১-এ পুলিশের আত্মরক্ষার অধিকারের কথা বলা রয়েছে।

আইজিপি তার বক্তব্যে মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে পুলিশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তিনি এ ক্ষেত্রে আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে গিয়ে ক্রসফায়ার শব্দটি আক্ষরিক অর্থে উল্লেখ করেছেন। তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি প্রদানের লক্ষ্যে ক্রসফায়ার শব্দটি উল্লেখ করেননি।

একই অনুষ্ঠানে সাংবাদিকদের সম্পর্কে আইজিপির মন্তব্য নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রকৃত অর্থে তিনি সাংবাদিকদের সম্পর্কে ঢালাও কোনো মন্তব্য করতে চাননি, এটি অসাবধানতাবশত হয়েছে।

বাংলাদেশ পুলিশ মানবাধিকার সমুন্নত রেখে জনগণের জানমাল রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

The post ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদরদপ্তর appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%86%e0%a6%87%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0/feed/ 0
জ্বালানি নিরাপত্তায় জাইকার বাজেট সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী https://ainadalotprotidin.com/%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%87/ https://ainadalotprotidin.com/%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%87/#respond Mon, 26 Oct 2026 13:04:18 +0000 https://ainadalotprotidin.com/?p=8694 প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। আজ সোমবার জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।     এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশ্বিক জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি বিবেচনায় গত বছরের মতো দেশের জ্বালানি চাহিদা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাজেট সহায়তা […]

The post জ্বালানি নিরাপত্তায় জাইকার বাজেট সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। আজ সোমবার জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

 

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশ্বিক জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি বিবেচনায় গত বছরের মতো দেশের জ্বালানি চাহিদা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাজেট সহায়তা প্রদানের অনুরোধ জানান। জাইকার প্রেসিডেন্ট বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

এ সময় জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই এবং সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জাইকার প্রেসিডেন্টের সঙ্গে ২০২৬ সালের জুলাই মাসে তার বাংলাদেশ সফরের সময় ঢাকায় অনুষ্ঠিত ফলপ্রসূ বৈঠকের কথা স্মরণ করেন।

 

তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপানের দীর্ঘদিনের সহযোগিতা এবং জাইকার গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং উন্নয়ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর করার পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে জাপানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

 

এ সময় জাপানের সহায়তায় চলমান বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

 

পাশাপাশি অনুমোদনের অপেক্ষায় থাকা অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর অনুমোদন ও বাস্তবায়ন ত্বরান্বিত করার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের বর্তমান উন্নয়ন অগ্রাধিকার বিবেচনায় জাপানের কাছ থেকে সহজ শর্তে ঋণসহায়তা অব্যাহত রাখা এবং কারিগরি সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সাক্ষাৎকালে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ–জাপান দক্ষতা উন্নয়ন অংশীদারি, প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠা এবং কৃষির আধুনিকায়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে সহযোগিতা সম্প্রসারণের প্রস্তাব তুলে ধরা হয়।

 

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, এসব উদ্যোগ বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারিকে আরো সুদৃঢ় করার পাশাপাশি উভয় দেশের অভিন্ন সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

The post জ্বালানি নিরাপত্তায় জাইকার বাজেট সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%87/feed/ 0
গ্রেপ্তারে নেই দৃষ্টান্তমূলক শাস্তি, বেপরোয়া অপরাধীরা https://ainadalotprotidin.com/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/ https://ainadalotprotidin.com/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/#respond Mon, 26 Oct 2026 04:35:52 +0000 https://ainadalotprotidin.com/?p=8691 রাজধানীতে নিয়মিত অভিযানে মাদক কারবারি, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের সদস্য, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন ধরনের হাজার হাজার অপরাধীকে গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু সংশোধন ও পুনর্বাসনের ব্যবস্থা না থাকা, দৃষ্টান্তমূলক শাস্তির অভাব, দ্রুত জামিনে মুক্তির সুযোগ, রাজনৈতিক প্রশ্রয়, চটকদার পরিচিতি পেয়ে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত তিন মাসে পুলিশের তেজগাঁও বিভাগের […]

The post গ্রেপ্তারে নেই দৃষ্টান্তমূলক শাস্তি, বেপরোয়া অপরাধীরা appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
রাজধানীতে নিয়মিত অভিযানে মাদক কারবারি, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের সদস্য, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন ধরনের হাজার হাজার অপরাধীকে গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু সংশোধন ও পুনর্বাসনের ব্যবস্থা না থাকা, দৃষ্টান্তমূলক শাস্তির অভাব, দ্রুত জামিনে মুক্তির সুযোগ, রাজনৈতিক প্রশ্রয়, চটকদার পরিচিতি পেয়ে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত তিন মাসে পুলিশের তেজগাঁও বিভাগের তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরেবাংলা নগর, মোহাম্মদপুর ও আদাবর থানার পুলিশ বিভিন্ন অভিযানে ৬ হাজার ৮৮ জনকে গ্রেপ্তার করেছে। তেজগাঁও বিভাগের মতো রাজধানীসহ সারাদেশে নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত হাজার হাজার গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে ৬ হাজার ৮৮ জন অপরাধীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে শুধু মোহাম্মদপুর এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ১৯৬ জনকে। তিনি বলেন, তেজগাঁও বিভাগের আওতাধীন থানাগুলোতে অপরাধীদের গ্রেপ্তারে প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে। মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অপরাধীদের ধরতে বিশেষ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।
অপরাধীদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এসব অভিযান চলবে। পুলিশের দাবি, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও আগের তুলনায় এসব এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে এসেছে। তবে গ্রেপ্তারের পর অপরাধীদের দ্রুত জামিনে মুক্তি পাওয়া এবং আবারও অপরাধে জড়িয়ে পড়ার বিষয়টি উদ্বেগ বাড়াচ্ছে।

অপরাধীদের গ্রেপ্তারের পর তাদের পরিচিতি প্রচারের ধরন নিয়েও প্রশ্ন উঠেছে। ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের ‘ইতালিয়ান জুয়েল’-এর মতো চটকদার নামে পরিচিত করা হলে তাদের মধ্যে নায়কোচিত ভাব তৈরি হতে পারে। একই সঙ্গে এসব নাম ও পরিচিতি অন্য কিশোর-তরুণদের অপরাধে আকৃষ্ট করার ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলন ও গণমাধ্যমে তাদের উপাধি এবং দলীয় পরিচিতি প্রচার করা হলে অন্য কিশোরদের মধ্যে অপরাধীদের মতো ‘হিরো’ হওয়ার প্রবণতা তৈরি হতে পারে। এতে নতুন করে অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে। অপরাধীরা এসব পরিচিতি নিজেদের প্রভাব ও চাঁদাবাজির দাপট বাড়াতেও ব্যবহার করতে পারে।

তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী অপরাধীদের পরিচয় প্রকাশ করা যেতে পারে। তবে সবার ছবি ও অপরাধজগতের কথিত উপাধি প্রচার করা জরুরি নয়। অপরাধ নিয়ন্ত্রণের প্রচার যেন উল্টো অপরাধীদের দৌরাত্ম্য বাড়াতে সহায়তা না করে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে। ড. তৌহিদুল হক বলেন, ১৬ থেকে ২০ বছর বয়সী তরুণদের নিয়ন্ত্রণ করা বর্তমান সময়ে বেশ কঠিন। এ বয়সে অনেকের মধ্যে আবেগের আধিক্য থাকে। তারা নিজেদের ইচ্ছামতো চলতে চায় এবং অন্যের কথা সহজে বুঝতে চায় না। এ বয়সে অপরাধে জড়িয়ে পড়াদের গ্রেপ্তারের পর কথিত উপাধিসহ প্রচার করা হলে অন্য কিশোর-তরুণদের কেউ কেউ তাদের হিরো মনে করতে পারে। সেই পরিচিতি পাওয়ার আকাঙ্ক্ষা থেকেও কেউ অপরাধে জড়াতে পারে। অপরাধ অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, অপরাধীরা গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর অল্প সময়ের মধ্যে জামিনে বেরিয়ে আবার অপরাধে জড়ালে তাদের মধ্যে বেপরোয়া মনোভাব তৈরি হয়। কয়েক দিন কারাগারে থাকা ছাড়া কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না- এমন ধারণা তৈরি হলে অপরাধপ্রবণতা আরও বাড়তে পারে।

 

The post গ্রেপ্তারে নেই দৃষ্টান্তমূলক শাস্তি, বেপরোয়া অপরাধীরা appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/feed/ 0
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি https://ainadalotprotidin.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8a%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%a8-%e0%a7%a9-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95/ https://ainadalotprotidin.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8a%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%a8-%e0%a7%a9-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95/#respond Sun, 25 Oct 2026 17:11:41 +0000 https://ainadalotprotidin.com/?p=8685 বাংলাদেশ পুলিশের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ ১ শাখার উপসচিব তৌহিদ এলাহী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। ‎বদলিকৃত কর্মকর্তারা হলো-   চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) […]

The post পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
বাংলাদেশ পুলিশের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ ১ শাখার উপসচিব তৌহিদ এলাহী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

‎বদলিকৃত কর্মকর্তারা হলো-

 

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মাহবুবুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তিনি বর্তমানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সংযুক্ত রয়েছেন।

‎প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২৮ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ২৯ অক্টোবর ২০২৬ তারিখ থেকে তারা বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

The post পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8a%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%a8-%e0%a7%a9-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95/feed/ 0
অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী https://ainadalotprotidin.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a6/ https://ainadalotprotidin.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a6/#respond Sun, 25 Oct 2026 10:38:05 +0000 https://ainadalotprotidin.com/?p=8679 কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের আলোচনা আমরাও শুনেছি। শেখ হাসিনাকে ফেরত পেতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি […]

The post অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের আলোচনা আমরাও শুনেছি। শেখ হাসিনাকে ফেরত পেতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।

কোনো অপশক্তি, পতিত শক্তি, ফ্যাসিস্ট, পলাতক অপরাধী কিংবা গণহত্যাকারীর অপতৎপরতা চলতে দেওয়া হবে না।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আমরাও শুনছি, ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে ডিসেম্বরে আসতে চান।

তাকে ফেরত পাওয়ার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠিয়েছি। আমাদের অবস্থান পরিষ্কার।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং এ নিয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তির এ ধরনের অপপ্রয়াস প্রথম থেকেই চালু ছিল। তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

তিনি বলেন, বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না—কোনো অপশক্তিকে না, কোনো পতিত শক্তিকে না, কোনো ফ্যাসিস্টকে না, কোনো পলাতক অপরাধীকে না, কোনো গণহত্যাকারীকে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গণঅভ্যুত্থানের মুখে যারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং দেশের শত শত নাগরিককে হত্যা করেছে, তাদের কোনো অপতৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে না।

 

The post অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a6/feed/ 0
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যে সংবিধানে সংশোধন আনা হচ্ছে https://ainadalotprotidin.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d/ https://ainadalotprotidin.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d/#respond Sat, 24 Oct 2026 17:18:28 +0000 https://ainadalotprotidin.com/?p=8673 ঢাকা: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় সংবিধানের কিছু ক্ষেত্রে সংশোধন আনা হচ্ছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।     স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে […]

The post রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যে সংবিধানে সংশোধন আনা হচ্ছে appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
ঢাকা: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় সংবিধানের কিছু ক্ষেত্রে সংশোধন আনা হচ্ছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবিধান ও আইন বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদরা অংশ নেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে।

 

 

কয়েকটি কমিশন বা সংবিধিবদ্ধ সংস্থার নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাবটি কমিশন থেকে এসেছিল। এর মধ্যে শেষ পর্যন্ত ছয়টি সংস্থার কথা বলা হয়েছে।

সেগুলোর মধ্যে চারটির বিষয়ে সবাই একমত হয়েছেন। বাকি দুটির বিষয়ে মোটামুটি ঐকমত্য হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে কারও সুনির্দিষ্ট মতামত থাকলে লিখিতভাবে দিতে পারেন। সেগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

 

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠারই অংশ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে কিছু কিছু ক্ষেত্রে সংবিধানে সংশোধন করা হচ্ছে। এ বিষয়টিও সেই উদ্যোগের একটি অংশ।

The post রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যে সংবিধানে সংশোধন আনা হচ্ছে appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d/feed/ 0
সরকারি পোর্টাল ক্লোন করে জমি জালিয়াতি: সীতাকুণ্ডে দুই আদালতের নির্দেশে জোড়া মামলা, প্রধান আসামি কালনী কারাগারে https://ainadalotprotidin.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87/ https://ainadalotprotidin.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87/#respond Thu, 15 Oct 2026 08:10:11 +0000 https://ainadalotprotidin.com/?p=8669 ৫৭.৪৫ শতক পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ | সরকারি কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জাল করে ওয়ারিশ সনদ তৈরির অভিযোগ | স্বামী দেলোয়ারসহ অজ্ঞাতনামা সাইবার চক্রের সদস্যরা ধরাছোঁয়ার বাইরে আদালত ও অপরাধ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি ওয়েবসাইট ক্লোন করে জাল ওয়ারিশ সনদ তৈরি, সরকারি কর্মকর্তাদের নাম, সিল ও স্বাক্ষর জাল এবং ৫৭.৪৫ শতক পৈতৃক সম্পত্তির নামজারি নিয়ে জালিয়াতির […]

The post সরকারি পোর্টাল ক্লোন করে জমি জালিয়াতি: সীতাকুণ্ডে দুই আদালতের নির্দেশে জোড়া মামলা, প্রধান আসামি কালনী কারাগারে appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
৫৭.৪৫ শতক পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ | সরকারি কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জাল করে ওয়ারিশ সনদ তৈরির অভিযোগ | স্বামী দেলোয়ারসহ অজ্ঞাতনামা সাইবার চক্রের সদস্যরা ধরাছোঁয়ার বাইরে

আদালত ও অপরাধ প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি ওয়েবসাইট ক্লোন করে জাল ওয়ারিশ সনদ তৈরি, সরকারি কর্মকর্তাদের নাম, সিল ও স্বাক্ষর জাল এবং ৫৭.৪৫ শতক পৈতৃক সম্পত্তির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগে পৃথক দুই আদালতের নির্দেশে সীতাকুণ্ড মডেল থানায় দুটি নিয়মিত মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মামলার প্রধান আসামি মোছা. হাছিনা বেগম প্রকাশ কালনীকে (৬৪) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে মামলার অপর এজাহারনামীয় আসামি তাঁর স্বামী মোহাম্মদ দেলোয়ার হোসেন (৬৬) এবং নকল ওয়েবসাইট তৈরির সঙ্গে জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিদের এখনো গ্রেপ্তার করা যায়নি।

 

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৭-এর বিচারক মো. সাখাওয়াত হোসেন গ্রেপ্তারকৃত হাছিনা বেগমকে কাস্টডি ওয়ারেন্টের (Custody Warrant) মাধ্যমে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সীতাকুণ্ড মডেল থানার দুই তদন্ত কর্মকর্তার পৃথক তদন্তের অংশ হিসেবে পরিচালিত অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

 

মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌরসভার ০-৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পশ্চিম শিবপুর এলাকার বাসিন্দা মরহুম মো. খায়ের উল্লাহ মৃত্যুর আগে দুই কন্যা, জ্যেষ্ঠ কন্যা হাছিনা বানু এবং কনিষ্ঠ কন্যা মোছা. হাছিনা বেগম প্রকাশ কালনীকে রেখে যান। অভিযোগ অনুযায়ী, পৈতৃক সম্পত্তিতে উভয়ের প্রাপ্য হিস্যা থাকা সত্ত্বেও সম্পত্তির একক নামজারির মাধ্যমে জ্যেষ্ঠ কন্যার হিস্যা থেকে তাঁকে বঞ্চিত করার চেষ্টা করা হয়।

এজাহারে অভিযোগ করা হয়েছে, হাছিনা বেগম তাঁর স্বামী দেলোয়ার হোসেন ও অজ্ঞাতনামা সাইবার অপরাধীদের সহায়তায় সীতাকুণ্ড পৌরসভার মূল সরকারি ডাটাবেজ পোর্টাল https://sitakunda.prottoyon.net-এর আদলে একটি নকল ক্লোন ওয়েবসাইট তৈরি করেন। অভিযোগে উল্লিখিত নকল ওয়েবসাইটের ঠিকানা হলো: https://sitakunda.prottoyon.com-web.l7l0.cfd/verify_qrcode.php?tracking_id=74

ওই ওয়েবসাইট ব্যবহার করে কিউআর (QR) কোডযুক্ত একটি জাল ওয়ারিশ সনদ তৈরি করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। সনদটির নম্বর ১০৪৪৪৬ এবং তারিখ ১২ এপ্রিল ২০২৬।

অভিযোগ অনুযায়ী, সনদটিতে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ ফখরুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জের স্ক্যান করা সিল ও স্বাক্ষর ব্যবহার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, জাল ওয়ারিশ সনদটি সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে দাখিল করে শিবপুর মৌজার আরএস/বিএস দাগভুক্ত মোট ০.৫৭৪৫ একর, অর্থাৎ ৫৭.৪৫ শতক পৈতৃক সম্পত্তির একক নামজারি খতিয়ান তৈরি করা হয়। খতিয়ানটির নম্বর ২০২৬-১০০০৩৩। এর মাধ্যমে বাদীর মায়ের প্রাপ্য সম্পত্তির হিস্যা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

বিষয়টি জানার পর পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। পৌরসভার নিজস্ব তদন্তে সনদটি সরকারি ব্যবস্থার মাধ্যমে তৈরি হয়নি, বরং নকল ওয়েবসাইট ব্যবহার করে জাল নথি প্রস্তুত করা হয়েছে বলে উঠে আসে। পরে সীতাকুণ্ড পৌরসভা স্মারক নং সীঃপৌঃ/২০২৬/১৭৮, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬-এর মাধ্যমে সনদটি অবৈধ ঘোষণা করে বাতিল করে।

এ ঘটনা নিয়ে এর আগে ‘দৈনিক আমার দেশ’, ‘দৈনিক সমকাল’, ‘দৈনিক মানবজমিন’, ‘দৈনিক সাঙ্গু’, ‘দৈনিক কর্ণফুলী’ ও ‘দৈনিক চট্টগ্রাম মঞ্চ’সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সচিত্র অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

সংক্ষুব্ধ হাছিনা বানুর পক্ষে তাঁর ছেলে অ্যাডভোকেট মো. আলী আজম গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ চট্টগ্রামের পৃথক দুই আদালতে নালিশি আবেদন করেন। সাইবার পিটিশন মামলা নং ৫২৬/২০২৬ (চট্টগ্রাম)-এ সাইবার ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ কাজী মিজানুর রহমান অভিযোগকারীর জবানবন্দি গ্রহণ এবং নথিপত্র পর্যালোচনা করেন। পরে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৮(১)(খ)(গ), ১৯(১)(গ), ২১(১), ২২(১) ও ২৭(১) ধারায় নিয়মিত মামলা রুজুর জন্য সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। একই সঙ্গে ২৫ নভেম্বর ২০২৬-এর মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়া হয়। ট্রাইব্যুনালের স্মারক নং ১৫১২/২৬-এর ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর ২০২৬ সীতাকুণ্ড মডেল থানায় ৫৬ নম্বর মামলা রেকর্ড করা হয়।

একই দিনে সীতাকুণ্ড থানার আমলী আদালত-৭-এ দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারায় সি.আর. মামলা নং ৮০৭/২০২৬ দায়ের করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন নালিশি দরখাস্তটি এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেন। আদালতের স্মারক নং ১১৯৪-এর ভিত্তিতে ১ অক্টোবর ২০২৬ সীতাকুণ্ড মডেল থানায় ৫ নম্বর মামলা রুজু করা হয়।

সাইবার সুরক্ষা আইনের ৫৬ নম্বর মামলার তদন্তভার পান সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. মাহমুদুল হাসান। অন্যদিকে দণ্ডবিধির ৫ নম্বর মামলার তদন্তভার পান এসআই মো. কামরুজ্জামান।

মামলাসংশ্লিষ্ট সূত্র জানায়, দুই তদন্ত কর্মকর্তার তৎপরতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সীতাকুণ্ডের শিবপুর এলাকায় অভিযান চালিয়ে ১ নম্বর আসামি হাছিনা বেগম প্রকাশ কালনীকে গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবার তাঁকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৭-এর বিচারক মো. সাখাওয়াত হোসেন তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

তবে মামলার অপর এজাহারনামীয় আসামি দেলোয়ার হোসেন এবং নকল ওয়েবসাইট তৈরিতে জড়িত থাকতে পারেন বলে অভিযোগে উল্লেখ করা অজ্ঞাতনামা ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মামলার বাদী অ্যাডভোকেট মো. আলী আজম বলেন, “সরকারি ওয়েবসাইট ক্লোন করে এবং সরকারি কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জাল করে জাল ওয়ারিশ সনদ তৈরির অভিযোগ অত্যন্ত গুরুতর। ওই সনদ ব্যবহার করে পৈতৃক সম্পত্তির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগও রয়েছে। প্রধান আসামি হাছিনা বেগম গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ায় আমরা আইনের প্রতি আস্থাশীল হয়েছি। তবে তাঁর স্বামী দেলোয়ার হোসেনসহ নেপথ্যে থাকা ব্যক্তিদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

বাদীপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট মো. সরওয়ার হোসাইন লাভলু বলেন, “সরকারি ওয়েবসাইটের আদলে নকল পোর্টাল তৈরি করে কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগ রাষ্ট্রীয় ও স্থানীয় সরকারি ডিজিটাল সেবার নিরাপত্তার জন্য উদ্বেগজনক। পৃথক দুই আদালতের নির্দেশে দুটি মামলা রুজু হয়েছে। প্রধান আসামি গ্রেপ্তার হওয়ার পর আদালত তাঁকে জেলহাজতে পাঠিয়েছেন।”

তিনি আরও বলেন, “এখন তদন্তের মাধ্যমে নকল ওয়েবসাইটটি কে তৈরি করেছে, কারা প্রযুক্তিগত সহায়তা দিয়েছে এবং জাল সনদ প্রস্তুত ও নামজারির সঙ্গে আর কারা জড়িত, তা বের করা জরুরি। আমরা আশা করছি, পুলিশ আইনানুগভাবে জিজ্ঞাসাবাদ ও ডিজিটাল আলামত বিশ্লেষণের মাধ্যমে পলাতক আসামি এবং নেপথ্যের সাইবার চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনবে।”

পুলিশ জানিয়েছে, মামলার অপর আসামি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের মাধ্যমে নকল ওয়েবসাইট তৈরির উৎস, জাল সনদ প্রস্তুতের প্রক্রিয়া এবং বিতর্কিত নামজারির সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।

এদিকে সরকারি পোর্টাল ক্লোন করে জাল নথি তৈরির অভিযোগের পাশাপাশি পৈতৃক সম্পত্তির নামজারি নিয়ে ওঠা বিরোধের নিষ্পত্তি এখন তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

অভিযোগগুলোর সত্যতা আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারিত হবে।

The post সরকারি পোর্টাল ক্লোন করে জমি জালিয়াতি: সীতাকুণ্ডে দুই আদালতের নির্দেশে জোড়া মামলা, প্রধান আসামি কালনী কারাগারে appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87/feed/ 0
মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল-প্রসিকিউশন সংখ্যা https://ainadalotprotidin.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%a4/ https://ainadalotprotidin.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%a4/#respond Sat, 20 Jun 2026 06:49:30 +0000 https://ainadalotprotidin.com/?p=8474 মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে ট্রাইব্যুনালের পাশাপাশি প্রসিকিউশনের সংখ্যা বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শনিবার (২০ জুন) সকালে ঢাকা ক্লাবে আয়োজিত সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, বর্তমানে আমাদের দুটি ট্রাইব্যুনালে বিচারকাজ চলছে। এরই মধ্যে প্রায় ৩০টি […]

The post মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল-প্রসিকিউশন সংখ্যা appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে ট্রাইব্যুনালের পাশাপাশি প্রসিকিউশনের সংখ্যা বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
শনিবার (২০ জুন) সকালে ঢাকা ক্লাবে আয়োজিত সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, বর্তমানে আমাদের দুটি ট্রাইব্যুনালে বিচারকাজ চলছে। এরই মধ্যে প্রায় ৩০টি মামলা বিচারাধীন। আরও নতুন মামলা আসছে। তবে একটি মামলা নিষ্পত্তি করতে কমপক্ষে তিন থেকে চার মাস লাগতে পারে। কিছু ক্ষেত্রে আরও কম-বেশি সময়ও লাগে। স্বাভাবিক গতিতে যেভাবে বিচারকার্য চলার, ঠিক সেভাবেই করছি। যদিও মামলার সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। প্রতিবেদনও দাখিল হচ্ছে। তাই এই দুইটি ট্রাইব্যুনালের পক্ষে একটা সময় এসব অতিরিক্ত চাপ পড়ে যাবে। এজন্য ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন টিম বাড়ানোর প্রয়োজন হতে পারে। বাড়ানো হতে পারে তদন্ত সংস্থার কর্মকর্তাও।

দায়িত্ব নেওয়ার পর কয়েকটি মামলা পুনঃতদন্তে পাঠানো হয়েছে জানিয়ে আমিনুল ইসলাম বলেন, আমরা অত্যন্ত সততা এবং নিরপেক্ষতার সঙ্গে ট্রাইব্যুনালের বিচারকার্য পরিচালনা করার চেষ্টা করছি। গতি আরও বাড়ানোর চেষ্টা করবো আমরা। তবে চিফ প্রসিকিউটরের দায়িত্ব নেওয়ার পর পাঁচ থেকে ছয়টি মামলা আমি পুনঃতদন্তে পাঠিয়েছি। কিছু কিছু পুনঃতদন্ত হয়ে পুনরায় প্রতিবেদন দাখিল করা হয়েছে। এছাড়া প্রত্যেকটি মামলা পুঙ্খানুপুঙ্খভাবে চেষ্টা করছি যেন সঠিক প্রতিবেদন আসে। আমার হাত দিয়ে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন। আবার কোনো দোষীও যেন রেহাই না পান। আমি চেষ্টা করব যে একটি অভিযোগও যেন প্রতিহিংসামূলক বা ভুয়া না হয়। অর্থাৎ এসবে যেন বিতর্কের জন্ম না দেয়। অতএব আমাদের এই বিচার কখনও যেন প্রশ্নবিদ্ধ না হয়- সেভাবেই আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনিরসহ আরও অনেকে।

 

The post মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল-প্রসিকিউশন সংখ্যা appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%a4/feed/ 0