webshell
চট্টগ্রাম বিভাগ Archives - আইন আদালত প্রতিদিন https://ainadalotprotidin.com/category/দেশজুড়ে/চট্টগ্রাম-বিভাগ/ Ain Adalot Protidin Tue, 27 Oct 2026 11:07:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.3 https://ainadalotprotidin.com/wp-content/uploads/2025/04/cropped-IMG_20250427_133025-scaled-1-32x32.jpg চট্টগ্রাম বিভাগ Archives - আইন আদালত প্রতিদিন https://ainadalotprotidin.com/category/দেশজুড়ে/চট্টগ্রাম-বিভাগ/ 32 32 হারানো ১০৭ মুঠোফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর https://ainadalotprotidin.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a7%a7%e0%a7%a6%e0%a7%ad-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be/ https://ainadalotprotidin.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a7%a7%e0%a7%a6%e0%a7%ad-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be/#respond Tue, 27 Oct 2026 11:07:05 +0000 https://ainadalotprotidin.com/?p=8703 চট্টগ্রাম: হারিয়ে যাওয়া ১০৭টি মুঠোফোন উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রযুক্তির সহায়তায় জেলার ১৭টি থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা ও গোয়েন্দা অনুসন্ধান চালিয়ে এসব ফোন উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মুঠোফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নগরের নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানে মুঠোফোনগুলো মালিকদের হাতে […]

The post হারানো ১০৭ মুঠোফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
চট্টগ্রাম: হারিয়ে যাওয়া ১০৭টি মুঠোফোন উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রযুক্তির সহায়তায় জেলার ১৭টি থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা ও গোয়েন্দা অনুসন্ধান চালিয়ে এসব ফোন উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা মুঠোফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নগরের নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানে মুঠোফোনগুলো মালিকদের হাতে তুলে দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম। হারানো মুঠোফোন উদ্ধারে জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জেলার ১৭টি থানায় মুঠোফোন হারানোর ঘটনায় করা জিডিগুলো পর্যালোচনা করা হয়।

পরে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ১০৭টি মুঠোফোন শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হয়।

The post হারানো ১০৭ মুঠোফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a7%a7%e0%a7%a6%e0%a7%ad-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be/feed/ 0
যানজট নিরসনে যাত্রাবাড়ী-সিটি গেট এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা: আমির খসরু https://ainadalotprotidin.com/%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%80/ https://ainadalotprotidin.com/%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%80/#respond Fri, 04 Sep 2026 12:24:30 +0000 https://ainadalotprotidin.com/?p=8661 সীতাকুণ্ডের মেরিন ড্রাইভ ও বড়দারোগারহাট-ফৌজদারহাট এলিভেটেড এক্সপ্রেসওয়ের দাবিও জানানো হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘদিনের যানজট নিরসনে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত একটি এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ড নাগরিক। সমাজের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম ও সদস্যসচিব অ্যাডভোকেট আবুল হাসান মোহাম্মদ শাহাবুদ্দিনের […]

The post যানজট নিরসনে যাত্রাবাড়ী-সিটি গেট এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা: আমির খসরু appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
সীতাকুণ্ডের মেরিন ড্রাইভ ও বড়দারোগারহাট-ফৌজদারহাট এলিভেটেড এক্সপ্রেসওয়ের দাবিও জানানো হয়েছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘদিনের যানজট নিরসনে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত একটি এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ড নাগরিক। সমাজের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম ও সদস্যসচিব অ্যাডভোকেট আবুল হাসান মোহাম্মদ শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে মন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ পরিকল্পনার কথা জানান।

মতবিনিময়কালে সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতৃবৃন্দ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চাপ কমানো এবং সীতাকুণ্ডের যানজট নিরসনে বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে সমুদ্র উপকূলীয় বেড়িবাঁধের ওপর মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের প্রস্তাব দেন। পাশাপাশি মহাসড়কের সীতাকুণ্ড অংশে বড়দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবিও তুলে ধরেন তারা।

নাগরিক সমাজের এসব প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের বৃহত্তর পরিকল্পনার কথা তুলে ধরে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

মতবিনিময়কালে সীতাকুণ্ডের বিভিন্ন নাগরিক সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ সময় এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মুহাম্মদ আবুল হাসনাত উপস্থিত ছিলেন।

পরে সীতাকুণ্ড নাগরিক সমাজের পক্ষ থেকে সীতাকুণ্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও দাবিদাওয়া সংবলিত একটি স্মারকলিপি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে বিশেষভাবে চট্টগ্রাম ওয়াসার পানির লাইন সীতাকুণ্ড পর্যন্ত সম্প্রসারণ, মেরিন ড্রাইভ নির্মাণ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে উন্নত ও বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে তোলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।

সীতাকুণ্ডের দীর্ঘদিনের এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়গুলো উপস্থাপনে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সহযোগিতা কামনা করেন নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

ছবির ক্যাপশন:
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে সীতাকুণ্ড সমুদ্র উপকূলে মেরিন ড্রাইভ সড়ক এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে বড়দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণসহ বিভিন্ন দাবিসংবলিত স্মারকলিপি হস্তান্তর করছেন সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

The post যানজট নিরসনে যাত্রাবাড়ী-সিটি গেট এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা: আমির খসরু appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%80/feed/ 0
আনোয়ারায় জোড়া খুনের স্বীকারোক্তি https://ainadalotprotidin.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8/ https://ainadalotprotidin.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8/#respond Mon, 15 Jun 2026 10:00:41 +0000 https://ainadalotprotidin.com/?p=8458 চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়ায় সংঘটিত আলোচিত মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেপ্তারের পাশাপাশি তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১৫ জুন) চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ […]

The post আনোয়ারায় জোড়া খুনের স্বীকারোক্তি appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়ায় সংঘটিত আলোচিত মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেপ্তারের পাশাপাশি তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১৫ জুন) চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, আনোয়ারা পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়ায় সংঘটিত এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আনোয়ারা থানা পুলিশের সমন্বয়ে একাধিক বিশেষ টিম গঠন করা হয়। তদন্তের অংশ হিসেবে প্রযুক্তিগত বিশ্লেষণ, গোয়েন্দা নজরদারি এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

তদন্তে জানা যায়, ঘটনার পর আসামি আত্মগোপনে চলে যায় এবং একাধিক স্থানে অবস্থান পরিবর্তন করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে রবিবার রাতে পটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিমন বড়ুয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্যমতে, সুজন বড়ুয়ার ঋণসংক্রান্ত একটি স্ট্যাম্প চুরির উদ্দেশ্যে তিনি ভিকটিমদের বাড়ির পেছনে ওঁৎ পেতে ছিলেন। এ সময় এনি বড়ুয়া তাকে দেখে চিৎকার করলে ছুরি দিয়ে আঘাত করেন। পরে মায়ের চিৎকার শুনে ঘটনাস্থলে আসা প্রিয়ন্তী বড়ুয়াকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল ত্যাগের সময় আসামি এনি বড়ুয়ার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামির দেখানো মতে ভিকটিমের বাড়ির পেছনের একটি খাল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। এছাড়া পটিয়া রেললাইনের পাশের একটি ডোবা থেকে এনি বড়ুয়ার ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, মামলার গুরুত্বপূর্ণ আলামত উদ্ধারের মাধ্যমে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একই সঙ্গে এ মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট সব বিষয় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

The post আনোয়ারায় জোড়া খুনের স্বীকারোক্তি appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8/feed/ 0
চট্টগ্রাম বার নির্বাচন: মাঠে নেই আওয়ামীপন্থীরা https://ainadalotprotidin.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a6%ae/ https://ainadalotprotidin.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a6%ae/#respond Thu, 07 May 2026 17:40:41 +0000 https://ainadalotprotidin.com/?p=8252 চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির (চট্টগ্রাম বার) নির্বাচনকে ঘিরে এবার ভিন্ন এক রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে একসঙ্গে নির্বাচন করা বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা এবার আলাদা প্যানেলে অংশ নিচ্ছেন। অন্যদিকে নিষিদ্ধ আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবীদের কোনো প্যানেল না থাকায় নির্বাচন ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে আইনাঙ্গনে। আগামী ২১ মে চট্টগ্রাম জেলা আইনজীবী […]

The post চট্টগ্রাম বার নির্বাচন: মাঠে নেই আওয়ামীপন্থীরা appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির (চট্টগ্রাম বার) নির্বাচনকে ঘিরে এবার ভিন্ন এক রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে একসঙ্গে নির্বাচন করা বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা এবার আলাদা প্যানেলে অংশ নিচ্ছেন। অন্যদিকে নিষিদ্ধ আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবীদের কোনো প্যানেল না থাকায় নির্বাচন ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে আইনাঙ্গনে। আগামী ২১ মে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বারের সদস্য প্রায় সাড়ে আট হাজার হলেও ভোটার নবায়ন করেছেন প্রায় সাড়ে চার হাজার সদস্য। তবে নির্বাচন শুরুর আগেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাত, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে আদালতপাড়ায় উত্তেজনাও সৃষ্টি হয়। গত ৪ মে মনোনয়নপত্র সংগ্রহের দিন আদালত ভবনের বার লাইব্রেরির প্রবেশমুখে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবীদের অভিযোগ, তাঁদের বার লাইব্রেরিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে তাঁরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। আওয়ামী লীগ–সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী আবদুর রশিদ বলেন, সাধারণ আইনজীবী হিসেবে নির্বাচনে অংশ নিতে চাইলেও তাঁদের সুযোগ দেওয়া হয়নি। স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আইনজীবী সমিতির গণতান্ত্রিক ঐতিহ্যের অংশ। কিন্তু এবার সেটি বাধাগ্রস্ত হয়েছে। এটি আইনজীবীদের জন্য কলঙ্কজনক ঘটনা। একাধিক আইনজীবী অভিযোগ করেন, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্য মাত্র দুই ঘণ্টা সময় নির্ধারণ করা হয়। এ সময় সাধারণ ও স্বতন্ত্র প্রার্থীদেরও নানা অজুহাতে বাদ দেওয়া হয়েছে। তাঁদের ভাষ্য, ১৩৫ বছরের পুরোনো এই আইনজীবী সমিতিতে এমন পরিস্থিতি আগে দেখা যায়নি। তবে প্রধান নির্বাচন কমিশনার রওশন আরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, নির্ধারিত সময় পর্যন্ত যেকোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করতে পেরেছেন। বাধা দেওয়ার অভিযোগ পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল।

এদিকে জামায়াতে ইসলামী সমর্থিত চট্টগ্রাম ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সংগঠনটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল আলম বাংলানিউজকে বলেন, মনোনয়নপত্র জমা দিতে বাধা, হয়রানি ও হুমকির ঘটনা ঘটেছে। নির্ধারিত সময়ে বৈধ প্রার্থীর তালিকাও প্রকাশ করা হয়নি। এমনকি নির্বাচন আয়োজন না করে সমঝোতার মাধ্যমে নির্দিষ্ট প্রার্থীদের বিজয়ী ঘোষণা করার প্রস্তাবও দেওয়া হয়েছে। বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নিরপেক্ষ কমিশনের অধীনে আগামী দুই মাসের মধ্যে পুনর্নির্বাচন আয়োজন করতে হবে। ফ্যাসিবাদী আমলের মতো নির্বাচন যেন না হয়, সেটি নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বারের নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিপরীতে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা ‘আইনজীবী ঐক্য পরিষদ’ ব্যানারে একসঙ্গে নির্বাচন করতেন। সাধারণত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলো বিএনপিপন্থীরা পেতেন। জামায়াতপন্থী আইনজীবীদের জন্য পাঁচ-ছয়টি পদ (যেমন- সহ সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও সদস্য) ছেড়ে দেওয়া হতো।

তবে এবার সেই জোট ভেঙে গেছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্যসচিব কামরুল ইসলাম চৌধুরী বলেন, প্রায় ১৭-১৮ বছর পর বিএনপি ও জামায়াত পৃথকভাবে নির্বাচন করছে। ২০০৮ সালের পর থেকে দুই দল একসঙ্গে নির্বাচন করেছে। এবার রাজনৈতিক বাস্তবতায় আলাদা প্যানেল দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে না পারার বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এই পরিস্থিতিতে দল-সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ নেই। তাই তাঁদের অংশগ্রহণের সুযোগও নেই।

আদালতসংশ্লিষ্ট একাধিক আইনজীবী বলছেন, জাতীয় রাজনীতির পরিবর্তনের প্রভাব এবার চট্টগ্রাম বারের নির্বাচনেও পড়েছে। বিশেষ করে আওয়ামী লীগ–সমর্থিত প্যানেলের অনুপস্থিতি এবং বিএনপি-জামায়াতের আলাদা নির্বাচন ভোটের হিসাব বদলে দিতে পারে। আদালত সূত্র বলছে, সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পর জামায়াত নিজেদের সাংগঠনিক শক্তি নিয়ে বেশি আত্মবিশ্বাসী। সেই কারণে তারা পেশাজীবী সংগঠনগুলোতেও আলাদা অবস্থান তৈরি করতে চাইছে। চট্টগ্রাম বারে সদস্যসংখ্যার একটি বড় অংশ নিজেদের সমর্থক বলেও মনে করছে দলটি। সাধারণ আইনজীবীদের অনেকে মনে করছেন, আগে বিরোধী ভোট একদিকে গেলেও এবার তা ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে জয়-পরাজয়ের ব্যবধান কম হতে পারে। নির্বাচন কমিশনের তথ্যমতে, তফসিল অনুযায়ী ৮ মে মনোনয়ন প্রত্যাহার এবং ৯ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।

The post চট্টগ্রাম বার নির্বাচন: মাঠে নেই আওয়ামীপন্থীরা appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a6%ae/feed/ 0
চট্টগ্রাম আইনজীবী সমিতি কার্যালয়ে আওয়ামীপন্থীদের তাণ্ডব https://ainadalotprotidin.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf-2/ https://ainadalotprotidin.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf-2/#respond Mon, 04 May 2026 16:13:35 +0000 https://ainadalotprotidin.com/?p=8222 চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে জয়বাংলা স্লোগান দিয়ে তাণ্ডব চালিয়েছে আওয়ামীপন্থী আইনজীবী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নেতারা। জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে হঠাৎ করেই সংঘবদ্ধভাবে তৎপরতা চালায় তারা। এসময় সমিতির লাইব্রেরির ভেতরে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে সাধারণ আইনজীবীরা গিয়ে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের উদ্ধার করে। এসময় মোহাম্মদ মোমেন নামের একজন […]

The post চট্টগ্রাম আইনজীবী সমিতি কার্যালয়ে আওয়ামীপন্থীদের তাণ্ডব appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে জয়বাংলা স্লোগান দিয়ে তাণ্ডব চালিয়েছে আওয়ামীপন্থী আইনজীবী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নেতারা। জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে হঠাৎ করেই সংঘবদ্ধভাবে তৎপরতা চালায় তারা। এসময় সমিতির লাইব্রেরির ভেতরে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে সাধারণ আইনজীবীরা গিয়ে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের উদ্ধার করে। এসময় মোহাম্মদ মোমেন নামের একজন আইনজীবীকে পিটিয়ে আহত করে আওয়ামীলীগের আইনজীবীরা।

সোমবার দুপুর ২টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অফিসে এ ঘটনা ঘটে। আদালত সুত্র জানায়, আগামী ২১ মে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন। সোমবার ছিলো প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। বিএনপি সমর্থীত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জামায়াতে ইসলামী সমর্থীত ইসলামীক লইয়ার্স কাউন্সিল নামের দুটি সংগঠন আলাদা প্যানেলে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। আইনগতভাবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামীপন্থী আইনজীবীদের সংগঠন আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।

দুপুর ২ টার দিকে হঠাৎ করেই আওয়াপন্থী আইনজীবীরা সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে সংঘবদ্ধভাবে বার অফিসে হামলা চালায়। এসময় মনোনয়নপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন তারা। বিএনপি জামায়াতের আইনজীবীরা বাধা দেয়ার চেষ্টা করলে হট্টগোল হয়। এসময় জয়বাংলা স্লোগান দিয়ে হামলা চালায় তারা।
সাধারণ আইনজীবীদের অভিযোগ হামলাকারী আইনজীবীদের মধ্যে আলিফ হত্যা মামলার একাধিক আসামি ছিল। আদালত সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসবক লীগের সাবেক আহ্বায়ক এইচ এম জিয়াউদ্দিন, উত্তর জেলা মহিলা লীগের নেত্রী জোবাইদা সরোয়ার নিপা ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রশিদের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন আওয়ামীপন্থী আইনজীবী ও নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সাধারণ আইনজীবী উপর হামলা চালায়। তারা বার অফিসে তালা লাগিয়ে দখলের চেষ্টা করে। এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আলী জানান, আওয়ামীলীগের আইনজীবীরা হঠাৎ করে তাণ্ডব শুরু করে। সাধারণ আইনজীবী পরিষদ নাম দিয়ে জয়বাংলা স্লোগান ধরে আওয়ামীলীগের নেতারা অফিসে হট্টগোল করে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুস সাত্তার জানান, আওয়ামী লীগের তাণ্ডবে একজন আইনজীবী আহত হয়েছেন। আমরা পুলিশে অভিযোগ দিয়েছি। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন জানান, নির্বাচনের ফরম সংগ্রহকে কেন্দ্র করে সমিতির অফিসে আইনজীবীদের দু’পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরে একপক্ষ মিছিলও করেছে।

 

The post চট্টগ্রাম আইনজীবী সমিতি কার্যালয়ে আওয়ামীপন্থীদের তাণ্ডব appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf-2/feed/ 0
সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি, অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত https://ainadalotprotidin.com/%e0%a6%b8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a1-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8/ https://ainadalotprotidin.com/%e0%a6%b8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a1-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8/#respond Sat, 02 May 2026 14:41:49 +0000 https://ainadalotprotidin.com/?p=8201 কাইয়ুম চৌধুরী:   বৈরী আবহাওয়া উপেক্ষা করে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন-এর ৫ম বর্ষপূর্তি উদযাপন, ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদের অভিষেক এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান।   শনিবার (২ মে ২০২৬) বিকাল ৩টায় ক্যাফে মডান-এ আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিপুলসংখ্যক […]

The post সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি, অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
কাইয়ুম চৌধুরী:

 

বৈরী আবহাওয়া উপেক্ষা করে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন-এর ৫ম বর্ষপূর্তি উদযাপন, ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদের অভিষেক এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান।

 

শনিবার (২ মে ২০২৬) বিকাল ৩টায় ক্যাফে মডান-এ আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিপুলসংখ্যক অতিথির উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

 

সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক, লেখক ও বিশিষ্ট শিক্ষাবিদ নজির আহমদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর ও দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান লায়ন এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা আশরাফুল আলম ভূঁইয়া এবং সমাজসেবক জাহাঙ্গীর আলম।

 

মোঃ নুরুদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, সাবেক সভাপতি মোঃ ইলিয়াস হোসেন ইকবাল, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহম্মদ প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে নজির আহমদ বলেন, তরুণদের মানবিক কর্মকাণ্ড সমাজকে আলোকিত করে। রক্তদান ও জনসেবামূলক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত প্রশংসনীয়।

 

প্রধান বক্তা অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু বলেন, মানবসেবাই সর্বোত্তম কাজ। সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অনুসরণীয়।

 

পরে ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজন ও সংগঠন প্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

অনুষ্ঠান শেষে বৈরী আবহাওয়ার মধ্যেও উপস্থিত সকল অতিথি, শুভানুধ্যায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

 

পরে প্রতিষ্ঠানের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়। কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

The post সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি, অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%b8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a1-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8/feed/ 0
জব্বারের বলীখেলায় হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ https://ainadalotprotidin.com/%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%80%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f/ https://ainadalotprotidin.com/%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%80%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f/#respond Sat, 25 Apr 2026 14:29:26 +0000 https://ainadalotprotidin.com/?p=8167 চট্টগ্রাম: ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। ফাইনালে তিনি রাশেদ বলীকে পরাজিত করে শিরোপা জিতেছেন তিনি। এ নিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছেন শরীফ।   শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নগরের লালদীঘি মাঠে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে এই ফল নির্ধারিত হয়। ফাইনালে দুই বলীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন দুই […]

The post জব্বারের বলীখেলায় হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
চট্টগ্রাম: ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। ফাইনালে তিনি রাশেদ বলীকে পরাজিত করে শিরোপা জিতেছেন তিনি। এ নিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছেন শরীফ।

 

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নগরের লালদীঘি মাঠে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে এই ফল নির্ধারিত হয়।

২৪ মিনিট ২৬ সেকেন্ডের খেলায় রাশেদকে পরাজিত করে জয়ী হন বাঘা শরীফ।এর আগে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় মিঠু ও রাশেদ।

এ খেলায় মিঠুকে হারিয়ে রাশেদ ফাইনালে যান। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় বাঘা শরীফ ও শাহ জালাল। যদি সমঝোতার ভিত্তিতে বাঘা শরীফকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলে ফাইনালে মুখোমুখী হন গতবারের দুই ফাইনালিস্ট বাঘা শরীফ ও রাশেদ। এ নিয়ে টানা তিন আসরে ফাইনালে মুখোমুখী হয়েছেন তারা। 

এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জিতেছেন মিঠু।

রাশেদ বলী কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের নসরাইল গ্রামের বাসিন্দা। অন্যদিকে বাঘা শরীফ কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মণিপুর গ্রামের বাসিন্দা।

জব্বারের বলী খেলা

বলীখেলাকে কেন্দ্র করে লালদীঘি মাঠ সংলগ্ন এলাকায় বসা বৈশাখী মেলাতেও ছিল উপচে পড়া ভিড়। দিনভর কেনাবেচা, খাবারের স্টল ও বিনোদনের নানা আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হবে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া ১০৮ জনের বলী অংশগ্রহণ করে এবারের আসর। আসরের টাইটেল স্পন্সর বাংলালিংক।

The post জব্বারের বলীখেলায় হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%80%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f/feed/ 0
চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে হলফনামা জটিলতার সমাধান https://ainadalotprotidin.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%ab-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/ https://ainadalotprotidin.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%ab-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/#respond Tue, 21 Apr 2026 13:17:53 +0000 https://ainadalotprotidin.com/?p=8133 Lll নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহাগ তালুকদারের সময়োপযোগী হস্তক্ষেপে এক নারীর হলফনামা সংক্রান্ত জটিলতার অবসান হয়েছে। ২১ এপ্রিল ২০২৬ তারিখে আদালতে শুনানি শেষে বিষয়টি সংশ্লিষ্ট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট পুনরায় প্রেরণ করা হলে পরবর্তীতে হলফনামাটি সম্পাদন ও স্বাক্ষরিত হয়। সূত্র জানায়, উক্ত নারী পূর্বে হিন্দু ধর্মাবলম্বী থাকলেও স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে একজন […]

The post চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে হলফনামা জটিলতার সমাধান appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
Lll

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহাগ তালুকদারের সময়োপযোগী হস্তক্ষেপে এক নারীর হলফনামা সংক্রান্ত জটিলতার অবসান হয়েছে। ২১ এপ্রিল ২০২৬ তারিখে আদালতে শুনানি শেষে বিষয়টি সংশ্লিষ্ট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট পুনরায় প্রেরণ করা হলে পরবর্তীতে হলফনামাটি সম্পাদন ও স্বাক্ষরিত হয়।

সূত্র জানায়, উক্ত নারী পূর্বে হিন্দু ধর্মাবলম্বী থাকলেও স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে একজন মুসলিম পুরুষকে রেজিস্টার্ড নিকাহনামা অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে নাম ও ধর্ম সংশোধনের জন্য জন্ম নিবন্ধনসহ অন্যান্য সনদপত্র হালনাগাদ করতে গেলে নির্বাচন কমিশন থেকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের হলফনামা দাখিলের নির্দেশনা দেওয়া হয়।

এ লক্ষ্যে গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে সংশ্লিষ্ট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা সম্পাদনের জন্য আবেদন করা হলেও তা গ্রহণ না করে ফেরত দেওয়া হয়। পরবর্তীতে ২০ এপ্রিল ২০২৬ তারিখে বিষয়টি পুনরায় উপস্থাপন করেন সংশ্লিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু। কিন্তু সেদিনও তাৎক্ষণিক সমাধান না হওয়ায় বিষয়টি উচ্চতর আদালতের নজরে আনা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র—নোটারি পাবলিকের মাধ্যমে সম্পাদিত ধর্মান্তরের হলফনামা, বিবাহ সংক্রান্ত যৌথ হলফনামা এবং রেজিস্টার্ড নিকাহনামা দাখিল থাকা সত্ত্বেও বিলম্ব হওয়ায় আবেদনকারী জটিলতায় পড়েন।

পরবর্তীতে বিষয়টি চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে তিনি গুরুত্ব সহকারে শুনানি গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আদালতে পুনরায় পাঠান। এরই ধারাবাহিকতায় হলফনামাটি সম্পাদন সম্পন্ন হয়।

আইনজীবী এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু বলেন, “হলফনামা একটি শপথপূর্বক ঘোষণা, যেখানে ঘোষণাকারী নিজেই তার তথ্যের সত্যতা নিশ্চিত করেন এবং ভুল থাকলে দায়ভার গ্রহণ করেন। আদালতের ভূমিকা মূলত এই ঘোষণাকে আইনগতভাবে বৈধতা দেওয়া।”

তিনি আরও বলেন, “চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়ের এই উদ্যোগ একজন নাগরিকের আইনসম্মত অধিকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা একটি ইতিবাচক দৃষ্টান্ত।”

সংশ্লিষ্ট মহলের মতে, এ ধরনের ঘটনা বিচারপ্রক্রিয়ায় প্রক্রিয়াগত বিষয় ও বাস্তব প্রয়োগের মধ্যে ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরে। পাশাপাশি, বিচার বিভাগে বাস্তব অভিজ্ঞতা ও মানবিক দৃষ্টিভঙ্গির বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

The post চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে হলফনামা জটিলতার সমাধান appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%ab-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/feed/ 0
চট্টগ্রামে শিক্ষার্থীকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড https://ainadalotprotidin.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%95%e0%a7%87/ https://ainadalotprotidin.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%95%e0%a7%87/#respond Sun, 05 Apr 2026 16:53:51 +0000 https://ainadalotprotidin.com/?p=7982 ১৮ বছর আগে নগরে ফসিউর রহমান শাওন নামে এক শিক্ষার্থীকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ‘গামছা পার্টি’র পাঁচ সদস্যকে মৃত্যুদণ্ড ও ১০ জন আসামিকে খালাস  দিয়েছেন আদালত। রোববার (৫ এপ্রিল) বিকেলে ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আককাস আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা, আল […]

The post চট্টগ্রামে শিক্ষার্থীকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
১৮ বছর আগে নগরে ফসিউর রহমান শাওন নামে এক শিক্ষার্থীকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ‘গামছা পার্টি’র পাঁচ সদস্যকে মৃত্যুদণ্ড ও ১০ জন আসামিকে খালাস  দিয়েছেন আদালত। রোববার (৫ এপ্রিল) বিকেলে ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আককাস আদালত এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা, আল আমিন গাজী ও মো. সোহেল।

আদালতের বেঞ্চ সহকারী মো. রাকিব উদ্দীন জানান, ফসিউর রহমান শাওন হত্যা মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আল আমিন গাজী ও মো. সোহেল পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বাকি তিনজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৪ জুলাই নগরের কোতোয়ালী থানার বাদশা মিয়া সড়ক এলাকা থেকে শিক্ষার্থী ফসিউর রহমান শাওনের (২৭) লাশ উদ্ধার করে পুলিশ। বাসা থেকে নগরের জিইসি মোড়ে কোচিংয়ে যাওয়ার পথে তিনি ‘গামছা পার্টি’র শিকার হন। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়।

The post চট্টগ্রামে শিক্ষার্থীকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%95%e0%a7%87/feed/ 0
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সীতাকুন্ড সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সরোয়ার লাভলু https://ainadalotprotidin.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/ https://ainadalotprotidin.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/#respond Sat, 04 Apr 2026 14:44:19 +0000 https://ainadalotprotidin.com/?p=7957 সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ (মেয়াদ ২০২৬–২০২৮) নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-এ যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী, সংগঠক ও সমাজসেবক অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু। সমিতির নির্বাচন কার্যক্রম শুরু হয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের মধ্য দিয়ে। গত ১লা এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় সমিতির কার্যালয় এবং নির্বাচন […]

The post বিনা প্রতিদ্বন্দ্বিতায় সীতাকুন্ড সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সরোয়ার লাভলু appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ (মেয়াদ ২০২৬–২০২৮)

নিজস্ব প্রতিবেদক:

সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-এ যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী, সংগঠক ও সমাজসেবক অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু।

সমিতির নির্বাচন কার্যক্রম শুরু হয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের মধ্য দিয়ে। গত ১লা এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় সমিতির কার্যালয় এবং নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মোঃ শহীদ উল্ল্যাহ মানিক, নির্বাচন কমিশনার এড. আবু হায়দার মোঃ নাছির এবং এড. আইনুল কামালের নিকট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এ সময় সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ০২ এপ্রিল ২০২৬ তারিখে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, যেখানে বিভিন্ন পদে প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

সর্বশেষ ৪ এপ্রিল ২০২৬ ইংরেজি, শনিবার রাত ৮:০০ ঘটিকায় নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে। নির্বাচন কমিশনের ঘোষণায় জানানো হয়, সমিতির মোট ৩১টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক—এই তিনটি পদ ছাড়া বাকি ২৮টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট সকল প্রার্থীকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

 

এর মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুটি পদের বিপরীতে দুইজন প্রার্থী থাকায় লায়ন মফিজুর রহমান সাজ্জাদ এবং অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু উভয়েই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির একজন সক্রিয় সদস্য। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও বঞ্চিত মানুষের জন্য আইনি সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

তিনি দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান এবং আদালত অঙ্গনের জনপ্রিয় পত্রিকা “আইন আদালত প্রতিদিন”-এর প্রকাশক ও সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক অঙ্গনেও তিনি সুপরিচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে তিনি সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায়, চট্টগ্রাম বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশনসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সাথে জড়িত। তার সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ ও সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তিনি সমিতির সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“সবার সহযোগিতায় একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও জনকল্যাণমুখী সীতাকুণ্ড সমিতি গড়ে তুলতে আমি আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।”

সংশ্লিষ্ট মহলের মতে, তার অভিজ্ঞতা, সততা ও নেতৃত্ব সীতাকুণ্ড সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলবে।

The post বিনা প্রতিদ্বন্দ্বিতায় সীতাকুন্ড সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সরোয়ার লাভলু appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/feed/ 0