The post সীতাকুণ্ডে জামায়াতের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ইউএনওর কাছে বিএনপির স্মারকলিপি appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–৪ (সংসদীয় আসন নং ২৮১) এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা, নারী কর্মীদের মাধ্যমে হেনস্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং অবৈধ আলোকসজ্জা ও ব্যানার টাঙানোর অভিযোগ তুলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।
গত ২৯ জানুয়ারি সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সদস্য সচিব সালেহ্ আহাম্মদ ছলু–এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরসহ সীতাকুণ্ড পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আনোয়ার সিদ্দিকী (প্রতীক: দাঁড়িপাল্লা)–এর সমর্থকরা এলাকায় বিভিন্ন ধরনের আচরণবিধি পরিপন্থী কার্যক্রম চালাচ্ছেন, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
অভিযোগে বলা হয়, জামায়াত সমর্থিত নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নম্বর, বিকাশ নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করছেন এবং ভবিষ্যতে আর্থিক সুবিধার আশ্বাস দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। বিশেষ করে সীতাকুণ্ড পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঈদুলপুর এলাকায় এমন কার্যক্রম চলছে বলে দাবি করা হয়।
এছাড়া এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের নারী কর্মীদের দিয়ে হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তোলা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিএনপি ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। বিএনপি নেতাকর্মীদের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
এছাড়া গত ২৭ জানুয়ারি বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ আসলাম চৌধুরী–এর নামে “ভোটার সম্মাননার রশিদ” শিরোনামে একটি ভুয়া রশিদ তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এ ঘটনাকে পরিকল্পিত অপপ্রচার বলে দাবি করা হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, সীতাকুণ্ড পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নুনাচড়া এলাকায় আলোকসজ্জা ও ব্যানার টাঙিয়ে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এ সংক্রান্ত ছবিও প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।
প্রতিনিধি দল স্মারকলিপিতে উল্লিখিত অভিযোগগুলোর জরুরি তদন্ত, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও প্রলোভন প্রদানের কার্যক্রম বন্ধে ব্যবস্থা নেওয়া এবং সীতাকুণ্ডে সকল প্রার্থীর জন্য সমান ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
The post সীতাকুণ্ডে জামায়াতের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ইউএনওর কাছে বিএনপির স্মারকলিপি appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post আমিরাবাদে ৭ নং ওয়ার্ড বিএনপি’র নির্বাচনী অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন ২৮১ চট্টগ্রাম-৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন অধ্যাপক মোঃ আসলাম চৌধুরীর ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যক্রম জোরদার করতে সীতাকুণ্ড পৌরসভার ৭ নং ওয়ার্ড অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৮ জানুয়ারি ২০২৬ ইংরেজি রাত ৮টায় পশ্চিম আমিরাবাদ এলাকায় উক্ত ওয়ার্ড অফিসের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলেমান এবং সঞ্চালনা করেন ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলাউদ্দিন।
বিশেষ অতিথি ও বক্তব্যদানকারীদের মধ্যে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন, যুবদলের সিনিয়র সহসভাপতি মোঃ ইউসুফ, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম ও মোঃ শহিদুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি সব সময় রাজপথে ছিল এবং আছে। তিনি বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি দেশের মানুষের আশা ও পরিবর্তনের প্রতীক। তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে লায়ন অধ্যাপক মোঃ আসলাম চৌধুরীকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মোঃ সোলেমান বলেন, ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছেন এবং এই অফিস নির্বাচনী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সঞ্চালকের বক্তব্যে সৈয়দ মোহাম্মদ আলাউদ্দিন তৃণমূল নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিটি পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানটি দলীয় স্লোগান ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়।
The post আমিরাবাদে ৭ নং ওয়ার্ড বিএনপি’র নির্বাচনী অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post মাদক ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্সের ঘোষণা করলেন ধানের শীষের প্রার্থী কাজী সালাউদ্দিন appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>এ উপলক্ষে আজ ৯ নভেম্বর ২০২৫, রবিবার বিকাল ৩টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে স্থানীয় ও জাতীয় গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই মতবিনিময় সভায় সীতাকুণ্ডের পর্যটন সম্ভাবনা, শিপইয়ার্ড শিল্পে শ্রমিক নিরাপত্তা, মাদক ও সন্ত্রাস দমন, যুবকদের কর্মসংস্থান এবং ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনার সংরক্ষণ ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপনের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে চন্দ্রনাথ পাহাড়, বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক, বাঁশবাড়িয়া ও গুলিয়াখালি সমুদ্র সৈকতকে কেন্দ্র করে সীতাকুণ্ডকে একটি সমৃদ্ধ আন্তর্জাতিক মানের পর্যটন জোন হিসেবে গড়ে তোলার রূপরেখা তুলে ধরা হয়।
প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সীতাকুণ্ড সম্ভাবনার ভূমি। এখানে পাহাড় আছে, সমুদ্র আছে, ইতিহাস আছে, তীর্থস্থান আছে। পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন হলে শুধু পর্যটন খাতেই শত শত যুবকের কর্মসংস্থান সম্ভব। তিনি স্পষ্ট করে বলেন, “মানুষের ভোটে দায়িত্ব পেলে সীতাকুণ্ডে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সীতাকুণ্ডকে শান্ত, নিরাপদ ও স্থিতিশীল রাখা আমাদের দায়িত্ব।”
সভা পরিচালনা করেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং নির্বাচনী মিডিয়া সেলের টিম লিড এডভোকেট মোঃ সারোয়ার হোসাইন লাভলু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, সাবেক সদস্য সচি ব গাজী মোহাম্মদ সুজাউদ্দিন, ২ নং বারৈয়াডালা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু জাফর ভূঁইয়া, ৪ নং ইউনিয়নের সভাপতি মোঃ আলী আকবর, ৭ নং কুমিরা ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ শামসুদ্দোহা, সাবেক আহ্বায়ক ইদ্রিস মিয়া মনির, সীতাকুণ্ড পৌরসভা ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলমগীর ইমরান, মুরাদপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার কামাল, সীতাকুণ্ড পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল মোস্তফা, ৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী সেলিম উদ্দিন, সীতাকুণ্ড যুবদল নেতা কাজী বদর, সালাহউদ্দিন সোহাগ, শাহাদাত হোসেন পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রদল নেতা কাজী দেলোয়ার হোসেন, মোঃ আরিফ হোসেন, মাহফুজ আলী,জয়নাল আবেদীন জামিল রায়হান, মামুন, পৌরসভার স্বেচ্ছাসেবক দলের নেতা মহিদুল আলম আবির, রেজাউল করিম রেজা সহ সীতাকুণ্ড পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও ওয়ার্ডের যুবদল-ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেন এবং প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন সকল প্রশ্নের উত্তর দেন।
The post মাদক ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্সের ঘোষণা করলেন ধানের শীষের প্রার্থী কাজী সালাউদ্দিন appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>