May 13, 2026, 11:45 am

দুই দিনে তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজ ও ৯৪ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, মে ৩, ২০২৬,
  • 58 Time View
Spread the love
চাঁদাবাজদের বিরুদ্ধে গত ১ তারিখ থেকে অভিযান শুরু হয়েছে। গত দুই দিনে তালিকাভুক্ত ৫৮ জন চাঁদাবাজ এবং ৯৪ জন চাঁদাবাজের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

আজ রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীতে চাঁদাবাজদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।

গ্রেপ্তার এসব ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজির আলামত হিসেবে চাঁদা আদায়ের খাতা, লেনদেনের তথ্য, ভিডিও ক্লিপ এবং অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। যা আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান, গত কয়েকদিনে বেশ কয়েকটি বড় মাদক চালান জব্দ এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। এর পেছনে গডফাদারদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেন, ‘অপরাধীর পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। তিনি বা তারা যত বড় হন না কেন আমরা তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »
%d bloggers like this: