September 13, 2026, 7:27 am

২২ দিনে রেমিট্যান্স এলো ২০৯ কোটি ৫০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Tuesday, September 23, 2025,
  • 273 Time View
Spread the love

চলতি মাস সেপ্টেম্বরের ২২ দিনে দেশে রেমিট্যান্স বা প্রবাস আয় এসেছে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ২৫ হাজার ৫৫৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এর মধ্যে গতকাল (২২ সেপ্টেম্বর) এসেছে ৭৮০ কোটি ৮০ লাখ টাকা। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি জানান, গত বছরের সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে ১৭৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে প্রবাস আয় বেড়েছে ৩২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বা ১৮ দশমিক ৪০ শতাংশ। চলতি বছরের ১ জুলাই থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৬৯৯ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ে এসেছিল ৫৯০ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের তুলনায় চলতি বছর প্রবাস আয় বেড়েছে ১০৮ কোটি ৯০ লাখ ডলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »