April 15, 2026, 2:41 pm

১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, এপ্রিল ১৫, ২০২৬,
  • 0 Time View
Spread the love

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) থেকে ‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া এক ডিআইজি ও ১৬ অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (পুলিশ-১ শাখা) তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ আনোয়ার হোসেনকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া বিশেষ পুলিশ সুপার কামরুল হাসান মাহমুদকে এসবির অতিরিক্ত ডিআইজি, আরপিএমপির উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমেদকে পদস্থ বিভাগেই অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার সুফিয়ান আহমেদকে ডিএমপির যুগ্ম কমিশনার, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে সিআইডিতে, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি এসবিতে, সিএমপির উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়াকে সিএমপির অতিরিক্ত কমিশনার, পুলিশ সদর দপ্তরের এআইজি মাহবুবুল করিমকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে, আরএমপির উপ-পুলিশ কমিশনার আল মামুনকে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে আরিএমপিতে, শিল্পাঞ্চল পুলিশ-৪ (নারায়ণগঞ্জ)-এর পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে এবং এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমানকে এসবিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া রংপুর রেঞ্জের পুলিশ সুপার ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়াকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে, এআইজি মো. জাহাঙ্গীর আলমকে পুলিশ সদর দপ্তরে, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ হায়াতুন নবীকে অতিরিক্ত ডিআইজি হিসেবে সিআইডিতে, এআইজি আবদুল্লাহ আল-মামুনকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার আফরোজা পারভীনকে একই কর্মস্থলে অতিরিক্ত ডিআইজি হিসেবে এবং রেলওয়ে পুলিশের পুলিশ সুপার তোফায়েল আহমেদ মিয়াকে একই বিভাগের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »
%d bloggers like this: