September 13, 2026, 6:41 am

বুধবার বিদেশিদের কাছে ভোটের প্রস্তুতি তুলে ধরবে ইসি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, February 8, 2026,
  • 129 Time View
Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) বিদেশি সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের সামনে সার্বিক প্রস্তুতি তুলে ধরবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (৮ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা, ভোটগ্রহণ পদ্ধতি ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের অবহিত করতে একটি ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

 

তিনি জানান, আগামী ১১ ফেব্রুয়ারি বেলা ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন কমিশনের উদ্যোগে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকরা অংশ নেবেন।

 

এদিকে ইসি সচিব আখতার আহমেদ জানান, এবারের নির্বাচনে বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষক মিলিয়ে প্রায় পাঁচশ জন ভোট পর্যবেক্ষণে অংশ নেবেন। তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও তথ্য সরবরাহে কমিশন প্রস্তুত রয়েছে।

 

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগ আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরাই এই ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »