পুলিশ হেফাজতে জনি হত্যা: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল
নিজস্ব প্রতিবেদক
-
Update Time :
Monday, August 11, 2025,
-
132 Time View

ঢাকার পল্লবীতে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনে গাড়িচালক ইশতিয়াক হোসেনের (জনি) মৃত্যুর ঘটনার হওয়া মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
সোমবার (১১ আগস্ট) হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
২০২০ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ে পল্লবী থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদুল হাসান ও এএসআই কামরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এদের প্রত্যেককে দুই লাখ টাকা করে বাদী বা ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়। অন্য দুই আসামি পুলিশের সোর্স (তথ্যদাতা) সুমন ও রাসেলের সাত বছর কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন বিচারিক আদালত।
Please Share This Post in Your Social Media
More News Of This Category