September 13, 2026, 12:11 pm

নির্বাচনের প্রস্তুতি অনেক ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • Update Time : Wednesday, January 28, 2026,
  • 280 Time View
Spread the love

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যান্য নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের প্রস্তুতি অনেক ভালো। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেট নগরের পিটিআই মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার বডি ক্যামেরা ও ডগ স্কোয়াড থাকবে। প্রতিটি সেন্টারে সুরক্ষা অ্যাপ রাখা হচ্ছে, কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, ড্রোন থাকবে। তবে সেটি সব কেন্দ্রে থাকবে না।
নির্বাচন কাজের সঙ্গে জড়িতদের উদ্দেশে তিনি বলেন, এখানে আওয়ামী লীগের দোসর বলতে কিছু নেই, এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত, সবাই খুব ভালো ও সৎ অফিসার। মতবিনিময়সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, আইজিপি বাহারুল আলমসহ সিলেটের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »