September 13, 2026, 2:47 am

দেশে ফিরেছেন ৫৬৭৪৮ জন হাজি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Saturday, June 28, 2025,
  • 136 Time View
Spread the love

ঢাকা: সৌদি আরব থেকে পবিত্র হজপালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন মোট ৫৬ হাজার ৭৪৮ জন বাংলাদেশি হাজি। শনিবার (২৮ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস এই তথ্য নিশ্চিত করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফেরত এনেছে ২৪ হাজার ৯৭২ জন, সৌদি এয়ারলাইন্স ২৩ হাজার জন এবং ফ্লাইনাস ৮ হাজার ৭৭৬ জন হাজিকে। এ পর্যন্ত ১৪৯টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে; এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চালিয়েছে ৬৬, সৌদি এয়ারলাইন্স ৬০ এবং ফ্লাইনাস ২৩টি ফ্লাইট।

এ বছর হজপালনের সময় ৪১ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন, যার মধ্যে ৩০ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিনে জানানো হয়েছে, মৃত্যুর প্রধান কারণ ছিল বার্ধক্যজনিত জটিলতা ও অসুস্থতা।

এবারের হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে গিয়েছিল ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »