September 12, 2026, 8:34 am

ডিএমপির গোয়েন্দা বিভাগে দুই অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদায়ন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Thursday, March 12, 2026,
  • 196 Time View
Spread the love

‎ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর দুই অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদায়ন করা হয়েছে।

‎বুধবার (১১ মার্চ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়। ‎
‎আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) হিসেবে দায়িত্ব পালনরত এনায়েত কবীর সোয়েবকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা (মিরপুর বিভাগ) এ পদায়ন করা হয়েছে।

‎অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-ওয়ারী বিভাগ) হিসেবে কর্মরত এম এম সবুজ রানাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা (উত্তরা বিভাগ) এ পদায়ন করা হয়েছে।

‎আদেশে আরও বলা হয়, অনতিবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »