September 13, 2026, 4:43 am

আমরা শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়াই করবো: সিইসি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Monday, September 1, 2025,
  • 226 Time View
Spread the love

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন নির্বাচন নিয়ে কোনো ধরনের ‌‘ব্লেম’ বা অপবাদ নিতে রাজি নই। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়াই করবো। সোমবার (১ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে তিনি বৈঠক করেন। সিইসি জানান, মার্কিন প্রতিনিধি দলটি নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে এসেছিলেন। তিনি তাদের বলেছেন, এটি একটি বিশেষ পরিস্থিতি এবং একটি বিশেষ ধরনের সরকার। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতেই নির্বাচনের ইঙ্গিত দিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন এবং রমজানের আগে ভোট গ্রহণের কথা বলেন। এ কারণেই নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতি জোরদার করেছে, যদিও প্রস্তুতি আগেই শুরু করা হয়েছিল।

 

তিনি বলেন, নানান ধরনের টানাপোড়েন থাকায় নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে কিছুটা সময় লেগেছে। পর্যাপ্ত প্রস্তুতির অভাবের অভিযোগ যেন না আসে, আমরা কোনো ধরনের ব্লেম নিতে রাজি নই। সেজন্যই আমরা আগে থেকে কাজ শুরু করেছি।

 

সিইসি আশা প্রকাশ করে বলেন, রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থ সবার ওপর স্থান দেয়। শেষ পর্যন্ত একটি সমঝোতা হবে। গতকাল থেকে প্রধান উপদেষ্টা আবার আলোচনা শুরু করেছেন। বিশ্বাস করি একটা সমঝোতা হবে।

 

মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে জানতে চাওয়া হলে সিইসি বলেন, এই দেশটা গুজবের দেশ। আমি বলেছি, গুজব কানে না নিতে। আমরা পুরো নির্বাচন বাতিলের ক্ষমতা ফেরত আনার ব্যবস্থা করেছি। মার্কিন প্রতিনিধি ৯৫ শতাংশ সরকারি লোকবল দিয়ে নির্বাচন পরিচালনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করলে সিইসি বলেন, সরকারকে বাদ দিয়ে ভোট সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনী লাগবে, বাজেট লাগবে। তাদের সহযোগিতা ছাড়া ভোট সম্ভব নয়। সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়া আমরা সহযোগিতা পেয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »