September 13, 2026, 1:59 am

আপিলেও জামিন পাননি হলমার্কের জেসমিন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Monday, May 19, 2025,
  • 138 Time View
Spread the love

ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (১৯ মে) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ পর্যবেক্ষণসহ এ আদেশ দেন।

 

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. আসিফ হাসান।

এর আগে ২০২২ সালের ৩০ আগস্ট তার জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন।
ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে জামিন চেয়েছিলেন জেসমিন ইসলাম।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া আইনজীবীর তথ্য মতে, ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হাইকোর্ট বিভাগ ২০১৯ সালের ১০ মার্চ তাকে রুল মঞ্জুর করে জামিন দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। একই বছরের ১৬ জুন আপিল বিভাগ তার জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »