
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ (শনিবার) সকালে জাপানে তার চার দিনের সরকারি সফর শেষ করে দেশের উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন।
তিনি বলেন, টোকিও সফরকালে প্রধান উপদেষ্টা জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সাথে একটি সাক্ষাতসহ প্রায় ২০টি অনুষ্ঠানে যোগ দেন।
শুক্রবার প্রধান উপদেষ্টা তার সফরের তৃতীয় দিনে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠককালে দুই নেতা আগামী মাসগুলোতে জাপান ও বাংলাদেশের মধ্যে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পাদনের প্রতিশ্রুতি দেন, যার লক্ষ্য দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করা।