September 13, 2026, 4:35 am

সীতাকুণ্ড পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, February 8, 2026,
  • 305 Time View
Spread the love

কাইয়ুম চৌধুরী:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে চট্টগ্রাম–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন অধ্যাপক মোঃ আসলাম চৌধুরীর সমর্থনে সীতাকুণ্ড পৌরসভার একাধিক ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা পরিচালিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীতাকুণ্ড পৌরসভার ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে এই প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন।

প্রচারণায় নেতৃত্ব দেন বাংলাদেশ শীপ ব্রেকার্স এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী লায়ন মোঃ আমজাদ হোসেন চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজী মোহাম্মদ সুজাউদ্দিন এবং সীতাকুণ্ড পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ছালেহ আহমদ ছলু।

এ সময় আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলাউদ্দিন, সীতাকুণ্ড পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন রিফাত, সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আলীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রচারণাকালে নেতৃবৃন্দ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, স্থানীয় সমস্যা ও উন্নয়ন প্রত্যাশা নিয়ে কথা বলেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, জনগণের সরাসরি সমর্থনই নির্বাচনে বিজয়ের মূল শক্তি এবং সে লক্ষ্যেই ঘরে ঘরে পৌঁছে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »