September 13, 2026, 4:34 am

বাড়ছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Friday, May 30, 2025,
  • 280 Time View
Spread the love

বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে সুনামগঞ্জের নদ-নদী ও হাওরের পানি। টানা বৃষ্টিতে সুরমা যাদুকাটা কুশিয়ারা বৌলাইসহ বেড়েছে সবকটি নদীর পানি।

শুক্রবার (৩০ মে) সকালে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎসীমার ১৯২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১১০ মিলিমিটার।

এদিকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ডা. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন উপজেলার সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »