webshell
দেশজুড়ে Archives - আইন আদালত প্রতিদিন https://ainadalotprotidin.com/category/দেশজুড়ে/ Ain Adalot Protidin Tue, 27 Oct 2026 11:07:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.3 https://ainadalotprotidin.com/wp-content/uploads/2025/04/cropped-IMG_20250427_133025-scaled-1-32x32.jpg দেশজুড়ে Archives - আইন আদালত প্রতিদিন https://ainadalotprotidin.com/category/দেশজুড়ে/ 32 32 হারানো ১০৭ মুঠোফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর https://ainadalotprotidin.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a7%a7%e0%a7%a6%e0%a7%ad-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be/ https://ainadalotprotidin.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a7%a7%e0%a7%a6%e0%a7%ad-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be/#respond Tue, 27 Oct 2026 11:07:05 +0000 https://ainadalotprotidin.com/?p=8703 চট্টগ্রাম: হারিয়ে যাওয়া ১০৭টি মুঠোফোন উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রযুক্তির সহায়তায় জেলার ১৭টি থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা ও গোয়েন্দা অনুসন্ধান চালিয়ে এসব ফোন উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মুঠোফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নগরের নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানে মুঠোফোনগুলো মালিকদের হাতে […]

The post হারানো ১০৭ মুঠোফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
চট্টগ্রাম: হারিয়ে যাওয়া ১০৭টি মুঠোফোন উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রযুক্তির সহায়তায় জেলার ১৭টি থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা ও গোয়েন্দা অনুসন্ধান চালিয়ে এসব ফোন উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা মুঠোফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নগরের নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানে মুঠোফোনগুলো মালিকদের হাতে তুলে দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম। হারানো মুঠোফোন উদ্ধারে জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জেলার ১৭টি থানায় মুঠোফোন হারানোর ঘটনায় করা জিডিগুলো পর্যালোচনা করা হয়।

পরে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ১০৭টি মুঠোফোন শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হয়।

The post হারানো ১০৭ মুঠোফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a7%a7%e0%a7%a6%e0%a7%ad-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be/feed/ 0
গ্রেপ্তারে নেই দৃষ্টান্তমূলক শাস্তি, বেপরোয়া অপরাধীরা https://ainadalotprotidin.com/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/ https://ainadalotprotidin.com/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/#respond Mon, 26 Oct 2026 04:35:52 +0000 https://ainadalotprotidin.com/?p=8691 রাজধানীতে নিয়মিত অভিযানে মাদক কারবারি, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের সদস্য, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন ধরনের হাজার হাজার অপরাধীকে গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু সংশোধন ও পুনর্বাসনের ব্যবস্থা না থাকা, দৃষ্টান্তমূলক শাস্তির অভাব, দ্রুত জামিনে মুক্তির সুযোগ, রাজনৈতিক প্রশ্রয়, চটকদার পরিচিতি পেয়ে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত তিন মাসে পুলিশের তেজগাঁও বিভাগের […]

The post গ্রেপ্তারে নেই দৃষ্টান্তমূলক শাস্তি, বেপরোয়া অপরাধীরা appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
রাজধানীতে নিয়মিত অভিযানে মাদক কারবারি, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের সদস্য, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন ধরনের হাজার হাজার অপরাধীকে গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু সংশোধন ও পুনর্বাসনের ব্যবস্থা না থাকা, দৃষ্টান্তমূলক শাস্তির অভাব, দ্রুত জামিনে মুক্তির সুযোগ, রাজনৈতিক প্রশ্রয়, চটকদার পরিচিতি পেয়ে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত তিন মাসে পুলিশের তেজগাঁও বিভাগের তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরেবাংলা নগর, মোহাম্মদপুর ও আদাবর থানার পুলিশ বিভিন্ন অভিযানে ৬ হাজার ৮৮ জনকে গ্রেপ্তার করেছে। তেজগাঁও বিভাগের মতো রাজধানীসহ সারাদেশে নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত হাজার হাজার গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে ৬ হাজার ৮৮ জন অপরাধীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে শুধু মোহাম্মদপুর এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ১৯৬ জনকে। তিনি বলেন, তেজগাঁও বিভাগের আওতাধীন থানাগুলোতে অপরাধীদের গ্রেপ্তারে প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে। মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অপরাধীদের ধরতে বিশেষ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।
অপরাধীদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এসব অভিযান চলবে। পুলিশের দাবি, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও আগের তুলনায় এসব এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে এসেছে। তবে গ্রেপ্তারের পর অপরাধীদের দ্রুত জামিনে মুক্তি পাওয়া এবং আবারও অপরাধে জড়িয়ে পড়ার বিষয়টি উদ্বেগ বাড়াচ্ছে।

অপরাধীদের গ্রেপ্তারের পর তাদের পরিচিতি প্রচারের ধরন নিয়েও প্রশ্ন উঠেছে। ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের ‘ইতালিয়ান জুয়েল’-এর মতো চটকদার নামে পরিচিত করা হলে তাদের মধ্যে নায়কোচিত ভাব তৈরি হতে পারে। একই সঙ্গে এসব নাম ও পরিচিতি অন্য কিশোর-তরুণদের অপরাধে আকৃষ্ট করার ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলন ও গণমাধ্যমে তাদের উপাধি এবং দলীয় পরিচিতি প্রচার করা হলে অন্য কিশোরদের মধ্যে অপরাধীদের মতো ‘হিরো’ হওয়ার প্রবণতা তৈরি হতে পারে। এতে নতুন করে অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে। অপরাধীরা এসব পরিচিতি নিজেদের প্রভাব ও চাঁদাবাজির দাপট বাড়াতেও ব্যবহার করতে পারে।

তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী অপরাধীদের পরিচয় প্রকাশ করা যেতে পারে। তবে সবার ছবি ও অপরাধজগতের কথিত উপাধি প্রচার করা জরুরি নয়। অপরাধ নিয়ন্ত্রণের প্রচার যেন উল্টো অপরাধীদের দৌরাত্ম্য বাড়াতে সহায়তা না করে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে। ড. তৌহিদুল হক বলেন, ১৬ থেকে ২০ বছর বয়সী তরুণদের নিয়ন্ত্রণ করা বর্তমান সময়ে বেশ কঠিন। এ বয়সে অনেকের মধ্যে আবেগের আধিক্য থাকে। তারা নিজেদের ইচ্ছামতো চলতে চায় এবং অন্যের কথা সহজে বুঝতে চায় না। এ বয়সে অপরাধে জড়িয়ে পড়াদের গ্রেপ্তারের পর কথিত উপাধিসহ প্রচার করা হলে অন্য কিশোর-তরুণদের কেউ কেউ তাদের হিরো মনে করতে পারে। সেই পরিচিতি পাওয়ার আকাঙ্ক্ষা থেকেও কেউ অপরাধে জড়াতে পারে। অপরাধ অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, অপরাধীরা গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর অল্প সময়ের মধ্যে জামিনে বেরিয়ে আবার অপরাধে জড়ালে তাদের মধ্যে বেপরোয়া মনোভাব তৈরি হয়। কয়েক দিন কারাগারে থাকা ছাড়া কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না- এমন ধারণা তৈরি হলে অপরাধপ্রবণতা আরও বাড়তে পারে।

 

The post গ্রেপ্তারে নেই দৃষ্টান্তমূলক শাস্তি, বেপরোয়া অপরাধীরা appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/feed/ 0
উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত https://ainadalotprotidin.com/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/ https://ainadalotprotidin.com/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/#respond Sun, 25 Oct 2026 17:13:24 +0000 https://ainadalotprotidin.com/?p=8688 ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বৈঠক শেষে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।  ছয় সদস্যের জামায়াতের প্রতিনিধি দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ […]

The post উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বৈঠক শেষে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।  ছয় সদস্যের জামায়াতের প্রতিনিধি দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ অন্যরা উপস্থিত ছিলেন। বৈঠক নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আগামী ২৯ তারিখে অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী জামায়াতের সেক্রেটারি দেলাওয়ার হোসেন। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন।

তিনি আগে ওই আসনের সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন। গতকাল আমরা জামায়াতের কেন্দ্রীয় একটি দল নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের জন্য সেখানে গিয়েছিলাম। সরেজমিনে পরিদর্শন করে, তথ্য-উপাত্ত সংগ্রহ করে এবং স্থানীয় লোকজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ প্রধান নির্বাচন কমিশনারের কাছে সুনির্দিষ্ট অভিযোগ লিখিতভাবে পেশ করেছি। একই সঙ্গে তিনটি দাবি জানিয়েছি।

তিনি বলেন,  প্রায় এক ঘণ্টা ধরে প্রতিটি অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে খোলামেলা আলোচনা করেছে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গে যেভাবে কথা বলা উচিত, আমরা আন্তরিকতা, শ্রদ্ধা ও সম্মান বজায় রেখে সেভাবেই কথা বলার চেষ্টা করেছি। অভিযোগের পক্ষে প্রমাণ, ছবি এবং আহত ব্যক্তিদের ছবি জমা দিয়েছি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ছবিও দিয়েছি। কিন্তু আমরা খুব দুঃখিত। সরকারের রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার কাছে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কতটা অসহায় হতে পারে, তা আমাদের নয় দফা অভিযোগ ও তিনটি দাবি নিয়ে আলোচনার সময় অনুভব করেছি। তিনি আরও বলেন, একজন ইউএনও সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। প্রার্থী তার বাড়িতে রাতে যাচ্ছেন, অর্থের বিনিময়ে কাজ করার অভিযোগ আসছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ধানের শীষের প্রার্থীর পক্ষে পোস্ট দেওয়া হচ্ছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দেওয়া হলেও লিখিত অভিযোগের কোনো সুফল পাওয়া যাচ্ছে না। একদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, অন্যদিকে হামলা করে আমাদের নারী-পুরুষ নেতাকর্মীদের আহত করা হচ্ছে। সদর উপজেলার ইউএনও খাইরুল ইসলামের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি।

তিনি আরও বলেন, আমরা বলেছি, বাংলাদেশের ইতিহাস বলে, অতীতে যারা দেশ শাসন করেছেন, তাদের সময়ে পুলিশ বাহিনী অনেক ক্ষেত্রে শাসকদলের নেতা, এমপি-মন্ত্রী এবং জেলা-উপজেলার নেতাদের অন্যায় নির্দেশের সামনে অসহায় হয়ে পড়েছে। রাজনৈতিক চাপ উপেক্ষা করে দায়িত্ব পালন করতে পারেনি। এ কারণে সেখানে যত পুলিশই মোতায়েন করা হোক, তাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন হবে কি না, তা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। আমরা সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমাদের নারীদের গায়ে হাত দেওয়া হয়েছে, পুরুষদের আহত করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। মসজিদের ভেতরে সোফা সেট করে ধানের শীষের প্রার্থী নির্বাচনী সভা করছেন। অথচ আচরণবিধিতে স্পষ্ট বলা আছে, ধর্মীয় স্থানকে নির্বাচনী কাজে ব্যবহার করা যাবে না। ধানের শীষের প্রতীক রঙিনভাবে ব্যবহার করা হচ্ছে। আচরণবিধিতে পোস্টার ও প্রতীক সাদাকালো রাখার বিধান রয়েছে। এ ধরনের রঙিন প্রতীকের ছবিও আমরা কমিশনকে দিয়েছি। নির্ধারিত সময়ের আগে মাইক ব্যবহার করে প্রচারণা চালানো হচ্ছে। দুপুর ২টার আগে মাইক ব্যবহারের বিধিনিষেধ থাকলেও তা মানা হচ্ছে না। শাসকদলের প্রার্থী তার প্রভাব ও আধিপত্য দেখাচ্ছেন। তার ভাই রাষ্ট্রপতি ছিলেন এমন রাজনৈতিক প্রভাবের কারণে ওসি, ইউএনও কিংবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যকর ভূমিকা রাখতে পারছেন না বলে আমাদের অভিযোগ।

তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনে হিন্দু সম্প্রদায়ের প্রায় এক লাখ ৬৮ হাজার ভোটার রয়েছেন। বাংলাদেশের যেসব নির্বাচনী এলাকায় হিন্দু সম্প্রদায়ের ভোটার বেশি, এটি তার অন্যতম। তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পেয়েছি। সরকারি চাকরিজীবী, স্কুল-কলেজের শিক্ষকসহ বিভিন্ন পেশার ভোটারদের বলা হচ্ছে, তারা যদি দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেন, তাহলে তাদের চাকরি করার ইচ্ছা আছে কি না। এ ধরনের হুমকির মুখে তারা কীভাবে ভোট দিতে যাবেন, তা নিয়ে আতঙ্কিত।

আরও পড়ুন: এনসিপির নারীশক্তির নতুন আহ্বায়ক কমিটি, নেতৃত্বে মিতু ও নুসরাত

তিনি আরও বলেন, আচরণবিধিতে বলা আছে, তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী বা তার পক্ষের লোকজন ভোটারদের কোনো সুযোগ-সুবিধা বা সেবা দিতে পারবেন না। অথচ ইউনিয়নে ইউনিয়নে মেডিকেল ক্যাম্প বসানো হচ্ছে। সরকারি চাকরিতে নিয়োজিত চিকিৎসকদের এনে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে আমরা অভিযোগ পেয়েছি। এসব সেবা ধানের শীষের প্রার্থীর পক্ষে দেওয়া হচ্ছে বলে আমাদের অভিযোগ। এ-সংক্রান্ত ছবি, সাক্ষ্য-প্রমাণ ও বিস্তারিত তথ্য লিখিতভাবে কমিশনে জমা দিয়েছি। আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামকে অপসারণের দাবি জানিয়েছি। তার বিরুদ্ধে প্রার্থীর সঙ্গে রাতে বৈঠক, ভয়ভীতি প্রদর্শন, অর্থ লেনদেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীর পক্ষে প্রচারণার মতো অভিযোগ রয়েছে। ঠাকুরগাঁওয়ে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। তার ফেসবুক পোস্টগুলো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার মতো বলে আমাদের মনে হয়েছে।

তিনি আরও বলেন, আমরা সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছি। আমাদের বক্তব্য হলো, রাজনৈতিক নেতাদের চাপ উপেক্ষা করে পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে শুধু বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করলেই হবে না। দায়িত্ব পালনকারী ব্যক্তির নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। একজন দায়িত্বশীল ব্যক্তি পক্ষপাতদুষ্ট হলে পুরো নির্বাচন প্রভাবিত হতে পারে।

১৯৯৪ সালের মাগুরা উপনির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, আমরা নির্বাচন কমিশনকে ১৯৯৪ সালের মাগুরা উপনির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়েছি। ওই নির্বাচনে কী ঘটেছিল, তা গণমাধ্যমকর্মী ও দেশবাসীর জানা আছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো আন্দোলন শুরু করেছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জোরালো হয়েছিল। পরবর্তী সময়ে সেই দাবি মেনে নেওয়ার পরিস্থিতি তৈরি হয়। আমরা নির্বাচন কমিশনকে বলেছি, ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনকে যেন মাগুরার নির্বাচনের মতো পরিস্থিতিতে পরিণত করা না হয়। এমন পরিস্থিতি তৈরি হলে তার রাজনৈতিক পরিণতি কী হতে পারে, তা স্মরণ করিয়ে দিয়েছি।

তিনি বলেন, আজ পর্যন্ত মাঠপর্যায়ে প্রশাসনের কর্মকর্তা, নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আচরণে আমরা নিরপেক্ষতা দেখতে পাইনি। এই পরিস্থিতির পরিবর্তন না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না বলেই আমরা মনে করছি।

তিনি আরও বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে আশ্বস্ত হতে চেয়েছিলাম। কিন্তু তাদের বক্তব্যে পুরোপুরি আশ্বস্ত হতে পারিনি। কিছুটা হতাশ হয়েছি। ঠাকুরগাঁওবাসীর কাছে আমাদের আবেদন, আপনারা নির্বাচনে প্রশাসনের পক্ষপাতিত্ব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা এবং শাসকদলের প্রভাব দেখতে পেলে এর বিরুদ্ধে সচেতন থাকুন।

তিনি বলেন, আমরা এখনো নির্বাচন থেকে সরে দাঁড়াইনি। আমরা নির্বাচন করতে চাই। ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনকে মনোনীত করেছি। সরকার ও নির্বাচন কমিশনকে বলব, এই নির্বাচনকে মাগুরার নির্বাচনে রূপান্তরিত করবেন না। আমরা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। আপনারা সেই পরিবেশ সৃষ্টি করুন। আমরা লিখিতভাবে দাবিগুলো জানিয়েছি। কমিশন বলেছে, তারা আলোচনা করবে, স্থানীয়ভাবে যোগাযোগ করবে এবং তাদের এখতিয়ারের মধ্যে থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে। তারা এ কথা বলেছে, তবে তাদের বক্তব্যে আমরা পুরোপুরি আশ্বস্ত হতে পারিনি।

তিনি বলেন, আমরা কমিশনকে বলেছি, এখানে একজন সম্মানিত কমিশনার জুডিশিয়াল সার্ভিস থেকে এসেছেন। বিচার বিভাগে যাঁরা থাকেন, তারা সাহসী হন। আপনারা সাহসী ভূমিকা পালন করুন। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের যথেষ্ট ক্ষমতা রয়েছে। সবকিছু স্থানীয় পর্যায়ের কর্মকর্তা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং কর্মকর্তার ওপর ছেড়ে দিলে হবে না। কমিশনের নিজস্ব ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা প্রয়োগ করতে হবে।

নির্বাচন বর্জন করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো নির্বাচন থেকে সরে দাঁড়াইনি। আমরা নির্বাচন করব বলেই এখানে এসেছি। জনগণকে সতর্ক থাকতে বলেছি। নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, তা আমরা দেখব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক চাপের কাছে অসহায় তার সাংবিধানিক যে ক্ষমতা আছে ইলেকশন প্রধান নির্বাচন কমিশনারসহ গোটা কমিশন সেই ক্ষমতা প্রয়োগ করছে না সেই কারণে আমরা বলছি তারা অসহায়।

সেনাবাহিনী মোতায়েন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ রাজনৈতিক নির্দেশের বিরুদ্ধে যেতে পারে না এমন অভিজ্ঞতা অতীতে দেখা গেছে। অন্যদিকে, দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা রয়েছে। তারা এখনো পর্যন্ত দলনিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সক্ষমতা দেখিয়েছে বলে আমরা মনে করি। সে কারণেই সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছি।

The post উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/feed/ 0
যানজট নিরসনে যাত্রাবাড়ী-সিটি গেট এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা: আমির খসরু https://ainadalotprotidin.com/%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%80/ https://ainadalotprotidin.com/%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%80/#respond Fri, 04 Sep 2026 12:24:30 +0000 https://ainadalotprotidin.com/?p=8661 সীতাকুণ্ডের মেরিন ড্রাইভ ও বড়দারোগারহাট-ফৌজদারহাট এলিভেটেড এক্সপ্রেসওয়ের দাবিও জানানো হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘদিনের যানজট নিরসনে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত একটি এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ড নাগরিক। সমাজের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম ও সদস্যসচিব অ্যাডভোকেট আবুল হাসান মোহাম্মদ শাহাবুদ্দিনের […]

The post যানজট নিরসনে যাত্রাবাড়ী-সিটি গেট এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা: আমির খসরু appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
সীতাকুণ্ডের মেরিন ড্রাইভ ও বড়দারোগারহাট-ফৌজদারহাট এলিভেটেড এক্সপ্রেসওয়ের দাবিও জানানো হয়েছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘদিনের যানজট নিরসনে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত একটি এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ড নাগরিক। সমাজের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম ও সদস্যসচিব অ্যাডভোকেট আবুল হাসান মোহাম্মদ শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে মন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ পরিকল্পনার কথা জানান।

মতবিনিময়কালে সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতৃবৃন্দ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চাপ কমানো এবং সীতাকুণ্ডের যানজট নিরসনে বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে সমুদ্র উপকূলীয় বেড়িবাঁধের ওপর মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের প্রস্তাব দেন। পাশাপাশি মহাসড়কের সীতাকুণ্ড অংশে বড়দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবিও তুলে ধরেন তারা।

নাগরিক সমাজের এসব প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের বৃহত্তর পরিকল্পনার কথা তুলে ধরে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

মতবিনিময়কালে সীতাকুণ্ডের বিভিন্ন নাগরিক সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ সময় এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মুহাম্মদ আবুল হাসনাত উপস্থিত ছিলেন।

পরে সীতাকুণ্ড নাগরিক সমাজের পক্ষ থেকে সীতাকুণ্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও দাবিদাওয়া সংবলিত একটি স্মারকলিপি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে বিশেষভাবে চট্টগ্রাম ওয়াসার পানির লাইন সীতাকুণ্ড পর্যন্ত সম্প্রসারণ, মেরিন ড্রাইভ নির্মাণ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে উন্নত ও বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে তোলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।

সীতাকুণ্ডের দীর্ঘদিনের এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়গুলো উপস্থাপনে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সহযোগিতা কামনা করেন নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

ছবির ক্যাপশন:
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে সীতাকুণ্ড সমুদ্র উপকূলে মেরিন ড্রাইভ সড়ক এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে বড়দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণসহ বিভিন্ন দাবিসংবলিত স্মারকলিপি হস্তান্তর করছেন সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

The post যানজট নিরসনে যাত্রাবাড়ী-সিটি গেট এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা: আমির খসরু appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%80/feed/ 0
আনোয়ারায় জোড়া খুনের স্বীকারোক্তি https://ainadalotprotidin.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8/ https://ainadalotprotidin.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8/#respond Mon, 15 Jun 2026 10:00:41 +0000 https://ainadalotprotidin.com/?p=8458 চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়ায় সংঘটিত আলোচিত মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেপ্তারের পাশাপাশি তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১৫ জুন) চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ […]

The post আনোয়ারায় জোড়া খুনের স্বীকারোক্তি appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়ায় সংঘটিত আলোচিত মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেপ্তারের পাশাপাশি তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১৫ জুন) চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, আনোয়ারা পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়ায় সংঘটিত এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আনোয়ারা থানা পুলিশের সমন্বয়ে একাধিক বিশেষ টিম গঠন করা হয়। তদন্তের অংশ হিসেবে প্রযুক্তিগত বিশ্লেষণ, গোয়েন্দা নজরদারি এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

তদন্তে জানা যায়, ঘটনার পর আসামি আত্মগোপনে চলে যায় এবং একাধিক স্থানে অবস্থান পরিবর্তন করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে রবিবার রাতে পটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিমন বড়ুয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্যমতে, সুজন বড়ুয়ার ঋণসংক্রান্ত একটি স্ট্যাম্প চুরির উদ্দেশ্যে তিনি ভিকটিমদের বাড়ির পেছনে ওঁৎ পেতে ছিলেন। এ সময় এনি বড়ুয়া তাকে দেখে চিৎকার করলে ছুরি দিয়ে আঘাত করেন। পরে মায়ের চিৎকার শুনে ঘটনাস্থলে আসা প্রিয়ন্তী বড়ুয়াকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল ত্যাগের সময় আসামি এনি বড়ুয়ার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামির দেখানো মতে ভিকটিমের বাড়ির পেছনের একটি খাল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। এছাড়া পটিয়া রেললাইনের পাশের একটি ডোবা থেকে এনি বড়ুয়ার ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, মামলার গুরুত্বপূর্ণ আলামত উদ্ধারের মাধ্যমে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একই সঙ্গে এ মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট সব বিষয় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

The post আনোয়ারায় জোড়া খুনের স্বীকারোক্তি appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8/feed/ 0
রামিসা হত্যা: দোষ স্বীকার করে আদালতে রানার জবানবন্দি https://ainadalotprotidin.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b7-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/ https://ainadalotprotidin.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b7-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/#respond Wed, 20 May 2026 14:47:24 +0000 https://ainadalotprotidin.com/?p=8334 দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও গলাকেটে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান অভিযুক্ত সোহেল রানা। বুধবার (২০ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।  পুলিশ জানিয়েছে, সোহেল রানা স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় আদালতে তা রেকর্ডের আবেদন করা হয়। […]

The post রামিসা হত্যা: দোষ স্বীকার করে আদালতে রানার জবানবন্দি appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>

দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও গলাকেটে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান অভিযুক্ত সোহেল রানা। বুধবার (২০ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।  পুলিশ জানিয়েছে, সোহেল রানা স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় আদালতে তা রেকর্ডের আবেদন করা হয়। সেই সঙ্গে তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে আটক রাখারও আবেদন করা হয়।

এর আগে সোহেল রানাকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করা হয়। তবে এর মধ্যেই তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন।

বিকেল সোয়া ৩টার দিকে হাজতখানা থেকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে সোহেল রানাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে হাজির করা হয়। এরপর তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

আদালতে দেওয়া আবেদনে পুলিশ উল্লেখ করে- হত্যার শিকার শিশু রামিসা রাজধানীর একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে সে বাসা থেকে বের হয়। অভিযোগ অনুযায়ী, প্রধান অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যান। পরবর্তীতে ‎সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য শিশুটিকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে শিশুটির জুতা দেখতে পান তারা। পরে অনেক ডাকাডাকিতেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন শিশুটির স্বজন ও প্রতিবেশীরা। ওই সময় ফ্ল্যাটের একটি কক্ষে শিশুটির মথাবিহীন মরদেহ পড়ে ছিল। এ ছাড়া আরেকটি কক্ষের ভেতরে একটি বালতির মধ্যে তার মাথাটি রাখা ছিল।

আবেদনে আরও বলা হয়, মরদেহ গুমের উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে শিশু রামিসার মাথা শরীর থেকে আলাদা করা হয়। সেই সঙ্গে তার সংবেদনশীল অঙ্গ ক্ষতবিক্ষত করা হয় এবং দুই হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে মরদেহ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখা হয়। পরে খণ্ডিত মাথাটি বালতির মধ্যে রাখা হয়।

অন্যদিকে ঘটনার পর কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান প্রধান অভিযুক্ত সোহেল রানা। পরবর্তী সময়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দায় স্বীকার করেছেন বলেও পুলিশের আবেদনে উল্লেখ করা হয়েছে।

The post রামিসা হত্যা: দোষ স্বীকার করে আদালতে রানার জবানবন্দি appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b7-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড https://ainadalotprotidin.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%b9%e0%a6%a4/ https://ainadalotprotidin.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%b9%e0%a6%a4/#respond Wed, 20 May 2026 10:25:31 +0000 https://ainadalotprotidin.com/?p=8331 কক্সবাজারের চকরিয়ায় বহুল আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড, চারজনকে ১০ বছর করে কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ বহুল আলোচিত মামলার […]

The post সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
কক্সবাজারের চকরিয়ায় বহুল আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড, চারজনকে ১০ বছর করে কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই আদালত এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়।

 

রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত এলাকায় সাধারণ মানুষ, নিহত সেনা কর্মকর্তার স্বজন ও গণমাধ্যমকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট খুরশিদ আলম চৌধুরী জানান, দীর্ঘ শুনানি, সাক্ষ্যপ্রমাণ ও আলামত পর্যালোচনা শেষে আদালত এ রায় দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট অস্ত্র মামলায়ও কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, ১৮ আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত দণ্ডাদেশ দিয়েছেন।

তাৎক্ষণিকভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও অন্যান্য দণ্ডপ্রাপ্তদের পূর্ণাঙ্গ পরিচয় জানা না গেলেও আদালত সূত্র জানিয়েছে, মামলায় মোট ১৮ জনকে অভিযুক্ত করা হয়েছিল। এর আগে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। মাত্র ২৩ বছর বয়সী এ সেনা কর্মকর্তার মৃত্যু দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

ঘটনার পর ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় চকরিয়া থানার উপপরিদর্শক আলমগীর হোসেন অস্ত্র আইনে আরও একটি মামলা করেন। পরে তদন্তভার পান চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী।

তদন্ত শেষে পুলিশ দুই মামলায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তদন্তে এজাহারভুক্ত কয়েকজনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয় এবং নতুন কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন -জালাল উদ্দিন ওরফে বাবুল, হেলাল উদ্দিন, মোহাম্মদ আরিফ উল্লাহ, আনোয়ার হাকিম, জিয়াবুল করিম, ইসমাইল হোসেন, নুরুল আমিন, নাসির উদ্দিন, আবদুল করিম, মোহাম্মদ সাদেক, আনোয়ারুল ইসলাম, মোরশেদ আলম, শাহ আলম, আবু হানিফ, এনামুল হক ওরফে তোতলা এনাম, মো. এনাম, কামাল ওরফে ভেন্ডি কামাল ও মিনহাজ উদ্দিন।

মামলাটি শুরু থেকেই দেশব্যাপী আলোচিত ছিল। রায়ের পর নিহত সেনা কর্মকর্তা নির্জনের পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতির কথা জানিয়েছেন।

The post সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%b9%e0%a6%a4/feed/ 0
ঈদুল আজহার তারিখ ঘোষণা https://ainadalotprotidin.com/%e0%a6%88%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%96-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be/ https://ainadalotprotidin.com/%e0%a6%88%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%96-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be/#respond Mon, 18 May 2026 13:34:51 +0000 https://ainadalotprotidin.com/?p=8321 দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে দেশজুড়ে পালিত হবে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। আজ সোমবার সন্ধ্যায় ইসলামিক […]

The post ঈদুল আজহার তারিখ ঘোষণা appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে দেশজুড়ে পালিত হবে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

আজ সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

তিনি জানান, কক্সবাজারের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

 

এবার ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে এ ছুটি শুরু হবে। এ ছাড়া পোশাক কারখানাগুলো ধাপে ধাপে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।

The post ঈদুল আজহার তারিখ ঘোষণা appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%88%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%96-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be/feed/ 0
চট্টগ্রাম বার নির্বাচন: মাঠে নেই আওয়ামীপন্থীরা https://ainadalotprotidin.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a6%ae/ https://ainadalotprotidin.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a6%ae/#respond Thu, 07 May 2026 17:40:41 +0000 https://ainadalotprotidin.com/?p=8252 চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির (চট্টগ্রাম বার) নির্বাচনকে ঘিরে এবার ভিন্ন এক রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে একসঙ্গে নির্বাচন করা বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা এবার আলাদা প্যানেলে অংশ নিচ্ছেন। অন্যদিকে নিষিদ্ধ আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবীদের কোনো প্যানেল না থাকায় নির্বাচন ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে আইনাঙ্গনে। আগামী ২১ মে চট্টগ্রাম জেলা আইনজীবী […]

The post চট্টগ্রাম বার নির্বাচন: মাঠে নেই আওয়ামীপন্থীরা appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির (চট্টগ্রাম বার) নির্বাচনকে ঘিরে এবার ভিন্ন এক রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে একসঙ্গে নির্বাচন করা বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা এবার আলাদা প্যানেলে অংশ নিচ্ছেন। অন্যদিকে নিষিদ্ধ আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবীদের কোনো প্যানেল না থাকায় নির্বাচন ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে আইনাঙ্গনে। আগামী ২১ মে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বারের সদস্য প্রায় সাড়ে আট হাজার হলেও ভোটার নবায়ন করেছেন প্রায় সাড়ে চার হাজার সদস্য। তবে নির্বাচন শুরুর আগেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাত, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে আদালতপাড়ায় উত্তেজনাও সৃষ্টি হয়। গত ৪ মে মনোনয়নপত্র সংগ্রহের দিন আদালত ভবনের বার লাইব্রেরির প্রবেশমুখে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবীদের অভিযোগ, তাঁদের বার লাইব্রেরিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে তাঁরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। আওয়ামী লীগ–সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী আবদুর রশিদ বলেন, সাধারণ আইনজীবী হিসেবে নির্বাচনে অংশ নিতে চাইলেও তাঁদের সুযোগ দেওয়া হয়নি। স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আইনজীবী সমিতির গণতান্ত্রিক ঐতিহ্যের অংশ। কিন্তু এবার সেটি বাধাগ্রস্ত হয়েছে। এটি আইনজীবীদের জন্য কলঙ্কজনক ঘটনা। একাধিক আইনজীবী অভিযোগ করেন, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্য মাত্র দুই ঘণ্টা সময় নির্ধারণ করা হয়। এ সময় সাধারণ ও স্বতন্ত্র প্রার্থীদেরও নানা অজুহাতে বাদ দেওয়া হয়েছে। তাঁদের ভাষ্য, ১৩৫ বছরের পুরোনো এই আইনজীবী সমিতিতে এমন পরিস্থিতি আগে দেখা যায়নি। তবে প্রধান নির্বাচন কমিশনার রওশন আরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, নির্ধারিত সময় পর্যন্ত যেকোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করতে পেরেছেন। বাধা দেওয়ার অভিযোগ পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল।

এদিকে জামায়াতে ইসলামী সমর্থিত চট্টগ্রাম ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সংগঠনটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল আলম বাংলানিউজকে বলেন, মনোনয়নপত্র জমা দিতে বাধা, হয়রানি ও হুমকির ঘটনা ঘটেছে। নির্ধারিত সময়ে বৈধ প্রার্থীর তালিকাও প্রকাশ করা হয়নি। এমনকি নির্বাচন আয়োজন না করে সমঝোতার মাধ্যমে নির্দিষ্ট প্রার্থীদের বিজয়ী ঘোষণা করার প্রস্তাবও দেওয়া হয়েছে। বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নিরপেক্ষ কমিশনের অধীনে আগামী দুই মাসের মধ্যে পুনর্নির্বাচন আয়োজন করতে হবে। ফ্যাসিবাদী আমলের মতো নির্বাচন যেন না হয়, সেটি নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বারের নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিপরীতে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা ‘আইনজীবী ঐক্য পরিষদ’ ব্যানারে একসঙ্গে নির্বাচন করতেন। সাধারণত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলো বিএনপিপন্থীরা পেতেন। জামায়াতপন্থী আইনজীবীদের জন্য পাঁচ-ছয়টি পদ (যেমন- সহ সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও সদস্য) ছেড়ে দেওয়া হতো।

তবে এবার সেই জোট ভেঙে গেছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্যসচিব কামরুল ইসলাম চৌধুরী বলেন, প্রায় ১৭-১৮ বছর পর বিএনপি ও জামায়াত পৃথকভাবে নির্বাচন করছে। ২০০৮ সালের পর থেকে দুই দল একসঙ্গে নির্বাচন করেছে। এবার রাজনৈতিক বাস্তবতায় আলাদা প্যানেল দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে না পারার বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এই পরিস্থিতিতে দল-সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ নেই। তাই তাঁদের অংশগ্রহণের সুযোগও নেই।

আদালতসংশ্লিষ্ট একাধিক আইনজীবী বলছেন, জাতীয় রাজনীতির পরিবর্তনের প্রভাব এবার চট্টগ্রাম বারের নির্বাচনেও পড়েছে। বিশেষ করে আওয়ামী লীগ–সমর্থিত প্যানেলের অনুপস্থিতি এবং বিএনপি-জামায়াতের আলাদা নির্বাচন ভোটের হিসাব বদলে দিতে পারে। আদালত সূত্র বলছে, সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পর জামায়াত নিজেদের সাংগঠনিক শক্তি নিয়ে বেশি আত্মবিশ্বাসী। সেই কারণে তারা পেশাজীবী সংগঠনগুলোতেও আলাদা অবস্থান তৈরি করতে চাইছে। চট্টগ্রাম বারে সদস্যসংখ্যার একটি বড় অংশ নিজেদের সমর্থক বলেও মনে করছে দলটি। সাধারণ আইনজীবীদের অনেকে মনে করছেন, আগে বিরোধী ভোট একদিকে গেলেও এবার তা ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে জয়-পরাজয়ের ব্যবধান কম হতে পারে। নির্বাচন কমিশনের তথ্যমতে, তফসিল অনুযায়ী ৮ মে মনোনয়ন প্রত্যাহার এবং ৯ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।

The post চট্টগ্রাম বার নির্বাচন: মাঠে নেই আওয়ামীপন্থীরা appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a6%ae/feed/ 0
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৬ বার https://ainadalotprotidin.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%a6-2/ https://ainadalotprotidin.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%a6-2/#respond Thu, 07 May 2026 10:20:39 +0000 https://ainadalotprotidin.com/?p=8245 সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২৬ বার পিছিয়ে আগামী ১৮ জুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট […]

The post সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৬ বার appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২৬ বার পিছিয়ে আগামী ১৮ জুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান প্রতিবেদন দাখিলের পরবর্তী এ দিন নির্ধারণ করেন।

প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম রাসেল এতথ্য নিশ্চিত করেন। এ মামলার আসামিরা হলেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের ‘বন্ধু’ তানভীর রহমান খান। এদের মধ্যে তানভীর জামিনে রয়েছে। পলাশ রুদ্র পাল জামিনে গিয়ে পলাতক। অপর আসামিরা কারাগারে রয়েছে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলানগর থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপপরিদর্শক (এসআই)। চার দিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। গত বছরের ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর ও রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশও দেওয়া হয়। একই সঙ্গে মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে দেওয়ারও আদেশ দেওয়া হয়। গত বছরের ১৭ অক্টোবর হাইকোর্টের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে টাস্কফোর্স গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে ৪ সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়।

The post সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৬ বার appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%a6-2/feed/ 0