রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করে।
The post ইরানে অভিযান শেষের কাছাকাছি যুক্তরাষ্ট্র appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>
ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি ছিল। যদিও তিনি তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। যুদ্ধ শুরুর আগে ইরান একাধিকবার জানিয়েছিল, তারা কোনো ধরনের পারমাণবিক বোমা তৈরি করছে না। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “আমি ২০১৫ সাল থেকে বলছি ইরানকে কখনো পারমাণবিক বোমার অধিকারী হতে দেওয়া হবে না। ইরানিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মৃত্যকামনা করে।”
ট্রাম্প জানান, ইরানের সঙ্গে হওয়া ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে যদি তিনি বের না হয়ে আসতেন তাহলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না। ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে ওই চুক্তিটি করেন। যারমাধ্যমে ইরান ইউরেনিয়াম মজুদকরণের পরিমাণ কমিয়ে দিতে রাজি হয়েছিল। এর বদলে তাদের ওপর দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। কিন্তু ২০১৮ সালে ট্রাম্প ওই চুক্তি থেকে বের হয়ে যান।
The post ইরানে অভিযান শেষের কাছাকাছি যুক্তরাষ্ট্র appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post ইরানের সক্ষমতা ভেঙে দিতে চায় যুক্তরাষ্ট্র appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>ইরানকে বিশ্বের সবচেয়ে বড় ‘জিম্মিকারী’ রাষ্ট্র হিসেবে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দেশটিতে হামলার বিষয়ে তিনি বলেন, ‘এই হামলার মূল লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ক্ষমতা ধ্বংস করা। ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো বন্ধ করে দেওয়া এবং দেশটির নৌবাহিনীকে লক্ষ্যবস্তু করা।’
অভিযানে অংশগ্রহণ করা মার্কিন সেনাদের প্রশংসা করেন এবং তাদের জন্য কিছুক্ষণ নিরবতা পালন করেন। শুভ কামনা জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের জন্য আমরা সবাই গর্বিত। তিনি আরও বলেন, ইরানের ধর্মীয় নেতৃত্ব বিশ্বের জন্য হুমকি তৈরি করছে। যা মোকাবেলা করার জন্যই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
The post ইরানের সক্ষমতা ভেঙে দিতে চায় যুক্তরাষ্ট্র appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবাকে উত্তরসূরি হিসেবে বেছে নেওয়ার ঘটনাকে ইরানের কট্টরপন্থীদের বড় ধরনের বিজয় হিসেবে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। উল্লেখ্য, টানা ৩৬ বছর দেশ শাসন করা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। ওই হামলায় তার মেয়ে, জামাতা ও নাতনিও প্রাণ হারান।
আহত হওয়ার পর তার স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহও মারা যান। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইরানের রেভল্যুশনারি গার্ডস টেলিগ্রামে জানিয়েছে, খামেনিকে মাশহাদে দাফন করা হবে। পাশাপাশি তেহরানে আয়োজন করা হবে একটি বড় স্মরণ অনুষ্ঠান। তবে দাফনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
খামেনি জীবদ্দশায় কোনো উত্তরসূরির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী দায়িত্ব পালন করছেন তিন সদস্যের একটি পরিষদ। এতে আছেন আয়াতুল্লাহ আলিরেজা আরাফি, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেই।
The post ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post ইরানের পাশে থাকার ঘোষণা চীনের appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বেইজিং একে ‘জঙ্গলের আইন’-এর সঙ্গে তুলনা করেছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে ফোন করে বেইজিংয়ের অবস্থান পরিষ্কার করেছেন। ওয়াং ই বলেন, ‘চীন ও ইরানের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বকে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয়। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় চীন পূর্ণ সমর্থন জানায়। পাশাপাশি ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় পাশে থাকবে বেইজিং।’
ওয়াং ই অবিলম্বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা যেন আর বৃদ্ধি না পায় এবং এই সংঘাত যেন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখা জরুরি।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে আলাদা এক ফোনালাপে ওয়াং ই সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ সনদের নীতি লঙ্ঘনের অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘তারা উদ্দেশ্যমূলকভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উসকে দিয়েছে।’ তিনি আরও জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্লাটফর্ম ব্যবহার করে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং যুদ্ধ বন্ধে গঠনমূলক ভূমিকা রাখতে চীন প্রস্তুত।
চীনের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক ইস্যুটিকে শেষ পর্যন্ত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথেই ফিরিয়ে আনতে হবে। সামরিক শক্তি প্রয়োগ করে এই সংকটের কোনো স্থায়ী সমাধান সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
The post ইরানের পাশে থাকার ঘোষণা চীনের appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>
বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর কমান্ডারের সদরদপ্তরে হামলা চালানো হয়েছে।
নেতানিয়াহুর কার্যালয় ও বিমানবাহিনীর প্রধানের কার্যালয়ে হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আইআরজিসি।
The post নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫ appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>সোমবার (২ মার্চ) এ তথ্য জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট।
এর আগে রোববার (১ মার্চ) ২৪ ঘণ্টায় ইরানে ৫৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছিল রেড ক্রিসেন্ট।
রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করে।
ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, ‘আমেরিকা ও জায়নবাদী শাসনের যৌথ হামলায় শনিবার সকালে ইসলামী বিপ্লবের নেতা মহান আয়াতুল্লাহ ইমাম সাইয়্যিদ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন।’
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানায়, ওই হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন।
এদিকে, ইসরায়েলি-মার্কিন যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। তারা খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।
অন্যদিকে, খামেনি হত্যার প্রতিশোধ নিতে লেবাননের হিজবুল্লাহও ইসরায়েলে হামলা চালিয়েছে। এরপর ইসরায়েলও লেবাননে পাল্টা হামলা চালিয়েছে। হামলা অব্যাহত রেখে মার্কিন যুক্তরাষ্ট্রও। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার সপ্তাহ যুদ্ধ চলতে পারে বলে জানিয়েছেন।
The post ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫ appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post এখনো ভেঙে পড়েনি ইরানের শাসনব্যবস্থা appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>
বিদেশে বসবাসরত বহু ইরানিও একইভাবে প্রতিক্রিয়া জানায়। অনেকের কাছে সর্বোচ্চ নেতার মৃত্যু ছিল এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা, যা বহু বছরের নাগরিক আন্দোলনও অর্জন করতে পারেনি। হামলার পর দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানিদের উদ্দেশে বলেন, তারা যেন এই সুযোগে ‘নিজেদের সরকার নিজেদের হাতে নেয়’। একই সুরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, শাসনব্যবস্থার পরিবর্তন সম্ভব এবং তা কাম্য।
যুক্তরাষ্ট্র এই সামরিক অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’। সামরিক দিক থেকে এটি সুসমন্বিত এবং মূলত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে পরিচালিত হয়েছে বলে মনে হলেও, ইরানের সাধারণ জনগণের প্রতি রাজনৈতিক আহ্বান কতটা প্রভাব ফেলবে তা অনিশ্চিত।
রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আনুষ্ঠানিকভাবে খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে। এরপর দ্রুত তিন সদস্যের একটি অস্থায়ী পরিষদ গঠনের ঘোষণা দেওয়া হয়, যারা নির্বাহী ক্ষমতা সামলাবে। ইরানের সংবিধান অনুযায়ী, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করার দায়িত্ব ৮৮ সদস্যের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর। জনগণের ভোটে নির্বাচিত এই ধর্মীয় নেতাদের মেয়াদ আট বছর। তবে এখানে একটি বড় শর্ত রয়েছে। অ্যাসেম্বলিতে প্রার্থী হতে হলে সবার আগে ‘গার্ডিয়ান কাউন্সিল’-এর অনুমোদন পেতে হয়। এই ১২ সদস্যের কাউন্সিল আবার শাসন কাঠামোর সঙ্গেই ঘনিষ্ঠভাবে জড়িত, ছয়জনকে সরাসরি সর্বোচ্চ নেতা নিয়োগ দেন, আর বাকি ছয়জনকে বিচার বিভাগ মনোনীত করে এবং সংসদ অনুমোদন দেয়। বিচার বিভাগের প্রধানও সর্বোচ্চ নেতার নিয়োগপ্রাপ্ত। অর্থাৎ, যেই প্রতিষ্ঠান তার উত্তরসূরি বেছে নেবে, সেটির ওপরও খামেনির দীর্ঘদিনের প্রভাব ছিল। তাই শাসকগোষ্ঠী দ্রুত স্থিতিশীলতার বার্তা দেওয়ার চেষ্টা করেছে। সংবিধানের নিয়ম মেনে অস্থায়ী শাসনব্যবস্থা চালু করে তারা বোঝাতে চায়, শীর্ষ নেতার মৃত্যু হলেও পুরো ব্যবস্থা ভেঙে পড়েনি। এখন সম্ভাব্য উত্তরসূরি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইরানে সাধারণত সম্ভাব্য প্রার্থীদের নাম আগে থেকে প্রকাশ করা হয় না; পুরো প্রক্রিয়া হয় বন্ধ দরজার আড়ালে।
The post এখনো ভেঙে পড়েনি ইরানের শাসনব্যবস্থা appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>
এর আগে খামেনির নিহতের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন।’ রয়টার্সের প্রতিবেদনের তথ্য, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই কাপুরুষোচিত হামলাটি শনিবার ভোরের দিকে করা হয়। সে সময় খামেনি তার কর্মস্থলে নির্ধারিত দায়িত্ব পালন করছিলেন। বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে রবিবার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
The post ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ চায় আফগানিস্তান appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>
কিন্তু পাকিস্তান কখনো আলোচনায় আগ্রহী ছিল না বলে অভিযোগ করেছেন তিনি। মুজাহিদ জানিয়েছেন, তাদের আকাশসীমায় আজও পাকিস্তানের গোয়েন্দা বিমান উড়েছে। এছাড়া পাকিস্তানের সেনাবাহিনীর একটি অংশ এই অঞ্চলের অস্থিতিশীলতার জন্য দায়ী বলেও মন্তব্য করেন তিনি।
পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করছে সন্ত্রাসী সংগঠন টিটিপিকে মদদ দেয় আফগান তালেবান সরকার। এ অভিযোগ তুলে গত রোববার দেশটিতে বিমান হামলা চালায় পাকিস্তান। যার জবাবে গতকাল রাতে পাক সেনাদের ওপর অতর্কিত হামলা চালায় আফগান সেনারা।
জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, টিটিপি হলো একটি অজুহাত। এই অজুহাত কাজে লাগিয়ে পাকিস্তান এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, পাকিস্তান যেসব ‘শয়তানি’ করবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।
ভারতের সঙ্গে আফগানিস্তানের ভালো সম্পর্ক আছে উল্লেখ করে তালেবান সরকারের এ মুখপাত্র বলেছেন, এ সম্পর্ককে কোনোভাবেই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে না।
The post আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ চায় আফগানিস্তান appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু সমঝোতায় রাজি ইরান appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>তাখত-রাভানচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ইরান আপস করতে প্রস্তুত। এর মধ্যে তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের ঘনত্ব কমিয়ে ফেলাও অন্তর্ভুক্ত রয়েছে। তবে ওয়াশিংটনকেও তেহরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে; যা ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। তিনি বলেন, আমরা যদি তাদের (আমেরিকা) পক্ষ থেকে আন্তরিকতা দেখি, তাহলে আমি নিশ্চিত যে, আমরা চুক্তিতে পৌঁছানোর পথেই থাকব।
বিবিসি বলেছে, ৪০০ কেজির বেশি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে পাঠিয়ে দিতে তেহরান রাজি হবে কি না—এমন প্রশ্নে আপসের সম্ভাবনা উড়িয়ে দেননি মাজিদ তাখত-রাভানচি। তবে আলোচনায় কী ঘটবে তা নিয়ে এখনই মন্তব্য করাটা আগাম হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। রাশিয়াসহ কয়েকটি দেশ এই মজুতের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিলেও ইরান তা প্রত্যাখ্যান করে আসছে।
ইরানের কাছে থাকা ৪০০ কেজির বেশি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাগ্য নিয়ে বর্তমানে ব্যাপক অনিশ্চয়তা বিরাজ করছে। গত বছরের ১০ জুন আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার পরিদর্শকরা শেষবার এই মজুত দেখেছিলেন। এর পরপরই ইরানি পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা ঘটে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তথ্য অনুযায়ী, ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল; যা ২০১৫ সালের (বর্তমানে অকার্যকর) পরমাণু চুক্তিতে অনুমোদিত ৩.৬৭ শতাংশ সীমার চেয়ে অনেক বেশি এবং পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশের খুব কাছাকাছি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানে ‘‘শূন্য সমৃদ্ধকরণ’’ কিংবা ‘‘সমৃদ্ধকরণ’’ পুরোপুরি বন্ধের দাবি জানিয়ে আসছেন। এই বিষয়ে তাখত-রাভানচি বিবিসিকে বলেছেন, ‘‘শূন্য সমৃদ্ধকরণের বিষয়টি এখন আর কোনও ইস্যু নয় এবং ইরানের পক্ষ থেকে এটি আর আলোচনার টেবিলেও নেই।’’
রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি বলেছে, আসন্ন আলোচনায় ইরানের জ্বালানি খাতে সম্ভাব্য মার্কিন বিনিয়োগের বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে।
The post নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু সমঝোতায় রাজি ইরান appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>