webshell
আইন-বিচার Archives - আইন আদালত প্রতিদিন https://ainadalotprotidin.com/category/আইন-বিচার/ Ain Adalot Protidin Mon, 26 Oct 2026 17:15:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.3 https://ainadalotprotidin.com/wp-content/uploads/2025/04/cropped-IMG_20250427_133025-scaled-1-32x32.jpg আইন-বিচার Archives - আইন আদালত প্রতিদিন https://ainadalotprotidin.com/category/আইন-বিচার/ 32 32 ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদরদপ্তর https://ainadalotprotidin.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%86%e0%a6%87%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0/ https://ainadalotprotidin.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%86%e0%a6%87%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0/#respond Mon, 26 Oct 2026 17:15:00 +0000 https://ainadalotprotidin.com/?p=8697 রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধন অনুষ্ঠানে আজ সোমবার সকালে পুলিশ প্রধান (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যে ক্রসফায়ার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও শিরোনাম সম্পর্কে পুলিশ হেডকোয়ার্টার্সের (সদরদপ্তর) দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বিষয়টি স্পষ্টীকরণ এবং জনমনে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে পুলিশের বক্তব্য নিম্নরূপ: বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা। অপরাধ দমন, […]

The post ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদরদপ্তর appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধন অনুষ্ঠানে আজ সোমবার সকালে পুলিশ প্রধান (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যে ক্রসফায়ার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও শিরোনাম সম্পর্কে পুলিশ হেডকোয়ার্টার্সের (সদরদপ্তর) দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বিষয়টি স্পষ্টীকরণ এবং জনমনে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে পুলিশের বক্তব্য নিম্নরূপ:

বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা।

অপরাধ দমন, অপরাধী গ্রেপ্তার, জনশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম মৌলিক দায়িত্ব। এসব দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের কখনো কখনো অপরাধী, সংঘবদ্ধ হামলাকারী কিংবা আইন অমান্যকারী ব্যক্তিদের সরাসরি প্রতিরোধ ও আক্রমণের মুখোমুখি হতে হয়।

দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধী গ্রেপ্তার, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে চলতি ২০২৬ সালের প্রথম ১০ মাসে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় চারজন পুলিশ প্রাণ হারিয়েছেন এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন।

দেশের প্রচলিত আইন, বিশেষ করে আত্মরক্ষার অধিকার, দণ্ডবিধি-১৮৬০, ফৌজদারি কার্যবিধি-১৮৯৮ এবং পুলিশ অ্যাক্ট-১৮৬১-এ পুলিশের আত্মরক্ষার অধিকারের কথা বলা রয়েছে।

আইজিপি তার বক্তব্যে মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে পুলিশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তিনি এ ক্ষেত্রে আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে গিয়ে ক্রসফায়ার শব্দটি আক্ষরিক অর্থে উল্লেখ করেছেন। তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি প্রদানের লক্ষ্যে ক্রসফায়ার শব্দটি উল্লেখ করেননি।

একই অনুষ্ঠানে সাংবাদিকদের সম্পর্কে আইজিপির মন্তব্য নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রকৃত অর্থে তিনি সাংবাদিকদের সম্পর্কে ঢালাও কোনো মন্তব্য করতে চাননি, এটি অসাবধানতাবশত হয়েছে।

বাংলাদেশ পুলিশ মানবাধিকার সমুন্নত রেখে জনগণের জানমাল রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

The post ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদরদপ্তর appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%86%e0%a6%87%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0/feed/ 0
উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত https://ainadalotprotidin.com/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/ https://ainadalotprotidin.com/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/#respond Sun, 25 Oct 2026 17:13:24 +0000 https://ainadalotprotidin.com/?p=8688 ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বৈঠক শেষে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।  ছয় সদস্যের জামায়াতের প্রতিনিধি দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ […]

The post উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বৈঠক শেষে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।  ছয় সদস্যের জামায়াতের প্রতিনিধি দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ অন্যরা উপস্থিত ছিলেন। বৈঠক নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আগামী ২৯ তারিখে অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী জামায়াতের সেক্রেটারি দেলাওয়ার হোসেন। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন।

তিনি আগে ওই আসনের সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন। গতকাল আমরা জামায়াতের কেন্দ্রীয় একটি দল নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের জন্য সেখানে গিয়েছিলাম। সরেজমিনে পরিদর্শন করে, তথ্য-উপাত্ত সংগ্রহ করে এবং স্থানীয় লোকজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ প্রধান নির্বাচন কমিশনারের কাছে সুনির্দিষ্ট অভিযোগ লিখিতভাবে পেশ করেছি। একই সঙ্গে তিনটি দাবি জানিয়েছি।

তিনি বলেন,  প্রায় এক ঘণ্টা ধরে প্রতিটি অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে খোলামেলা আলোচনা করেছে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গে যেভাবে কথা বলা উচিত, আমরা আন্তরিকতা, শ্রদ্ধা ও সম্মান বজায় রেখে সেভাবেই কথা বলার চেষ্টা করেছি। অভিযোগের পক্ষে প্রমাণ, ছবি এবং আহত ব্যক্তিদের ছবি জমা দিয়েছি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ছবিও দিয়েছি। কিন্তু আমরা খুব দুঃখিত। সরকারের রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার কাছে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কতটা অসহায় হতে পারে, তা আমাদের নয় দফা অভিযোগ ও তিনটি দাবি নিয়ে আলোচনার সময় অনুভব করেছি। তিনি আরও বলেন, একজন ইউএনও সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। প্রার্থী তার বাড়িতে রাতে যাচ্ছেন, অর্থের বিনিময়ে কাজ করার অভিযোগ আসছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ধানের শীষের প্রার্থীর পক্ষে পোস্ট দেওয়া হচ্ছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দেওয়া হলেও লিখিত অভিযোগের কোনো সুফল পাওয়া যাচ্ছে না। একদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, অন্যদিকে হামলা করে আমাদের নারী-পুরুষ নেতাকর্মীদের আহত করা হচ্ছে। সদর উপজেলার ইউএনও খাইরুল ইসলামের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি।

তিনি আরও বলেন, আমরা বলেছি, বাংলাদেশের ইতিহাস বলে, অতীতে যারা দেশ শাসন করেছেন, তাদের সময়ে পুলিশ বাহিনী অনেক ক্ষেত্রে শাসকদলের নেতা, এমপি-মন্ত্রী এবং জেলা-উপজেলার নেতাদের অন্যায় নির্দেশের সামনে অসহায় হয়ে পড়েছে। রাজনৈতিক চাপ উপেক্ষা করে দায়িত্ব পালন করতে পারেনি। এ কারণে সেখানে যত পুলিশই মোতায়েন করা হোক, তাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন হবে কি না, তা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। আমরা সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমাদের নারীদের গায়ে হাত দেওয়া হয়েছে, পুরুষদের আহত করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। মসজিদের ভেতরে সোফা সেট করে ধানের শীষের প্রার্থী নির্বাচনী সভা করছেন। অথচ আচরণবিধিতে স্পষ্ট বলা আছে, ধর্মীয় স্থানকে নির্বাচনী কাজে ব্যবহার করা যাবে না। ধানের শীষের প্রতীক রঙিনভাবে ব্যবহার করা হচ্ছে। আচরণবিধিতে পোস্টার ও প্রতীক সাদাকালো রাখার বিধান রয়েছে। এ ধরনের রঙিন প্রতীকের ছবিও আমরা কমিশনকে দিয়েছি। নির্ধারিত সময়ের আগে মাইক ব্যবহার করে প্রচারণা চালানো হচ্ছে। দুপুর ২টার আগে মাইক ব্যবহারের বিধিনিষেধ থাকলেও তা মানা হচ্ছে না। শাসকদলের প্রার্থী তার প্রভাব ও আধিপত্য দেখাচ্ছেন। তার ভাই রাষ্ট্রপতি ছিলেন এমন রাজনৈতিক প্রভাবের কারণে ওসি, ইউএনও কিংবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যকর ভূমিকা রাখতে পারছেন না বলে আমাদের অভিযোগ।

তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনে হিন্দু সম্প্রদায়ের প্রায় এক লাখ ৬৮ হাজার ভোটার রয়েছেন। বাংলাদেশের যেসব নির্বাচনী এলাকায় হিন্দু সম্প্রদায়ের ভোটার বেশি, এটি তার অন্যতম। তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পেয়েছি। সরকারি চাকরিজীবী, স্কুল-কলেজের শিক্ষকসহ বিভিন্ন পেশার ভোটারদের বলা হচ্ছে, তারা যদি দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেন, তাহলে তাদের চাকরি করার ইচ্ছা আছে কি না। এ ধরনের হুমকির মুখে তারা কীভাবে ভোট দিতে যাবেন, তা নিয়ে আতঙ্কিত।

আরও পড়ুন: এনসিপির নারীশক্তির নতুন আহ্বায়ক কমিটি, নেতৃত্বে মিতু ও নুসরাত

তিনি আরও বলেন, আচরণবিধিতে বলা আছে, তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী বা তার পক্ষের লোকজন ভোটারদের কোনো সুযোগ-সুবিধা বা সেবা দিতে পারবেন না। অথচ ইউনিয়নে ইউনিয়নে মেডিকেল ক্যাম্প বসানো হচ্ছে। সরকারি চাকরিতে নিয়োজিত চিকিৎসকদের এনে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে আমরা অভিযোগ পেয়েছি। এসব সেবা ধানের শীষের প্রার্থীর পক্ষে দেওয়া হচ্ছে বলে আমাদের অভিযোগ। এ-সংক্রান্ত ছবি, সাক্ষ্য-প্রমাণ ও বিস্তারিত তথ্য লিখিতভাবে কমিশনে জমা দিয়েছি। আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামকে অপসারণের দাবি জানিয়েছি। তার বিরুদ্ধে প্রার্থীর সঙ্গে রাতে বৈঠক, ভয়ভীতি প্রদর্শন, অর্থ লেনদেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীর পক্ষে প্রচারণার মতো অভিযোগ রয়েছে। ঠাকুরগাঁওয়ে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। তার ফেসবুক পোস্টগুলো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার মতো বলে আমাদের মনে হয়েছে।

তিনি আরও বলেন, আমরা সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছি। আমাদের বক্তব্য হলো, রাজনৈতিক নেতাদের চাপ উপেক্ষা করে পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে শুধু বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করলেই হবে না। দায়িত্ব পালনকারী ব্যক্তির নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। একজন দায়িত্বশীল ব্যক্তি পক্ষপাতদুষ্ট হলে পুরো নির্বাচন প্রভাবিত হতে পারে।

১৯৯৪ সালের মাগুরা উপনির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, আমরা নির্বাচন কমিশনকে ১৯৯৪ সালের মাগুরা উপনির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়েছি। ওই নির্বাচনে কী ঘটেছিল, তা গণমাধ্যমকর্মী ও দেশবাসীর জানা আছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো আন্দোলন শুরু করেছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জোরালো হয়েছিল। পরবর্তী সময়ে সেই দাবি মেনে নেওয়ার পরিস্থিতি তৈরি হয়। আমরা নির্বাচন কমিশনকে বলেছি, ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনকে যেন মাগুরার নির্বাচনের মতো পরিস্থিতিতে পরিণত করা না হয়। এমন পরিস্থিতি তৈরি হলে তার রাজনৈতিক পরিণতি কী হতে পারে, তা স্মরণ করিয়ে দিয়েছি।

তিনি বলেন, আজ পর্যন্ত মাঠপর্যায়ে প্রশাসনের কর্মকর্তা, নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আচরণে আমরা নিরপেক্ষতা দেখতে পাইনি। এই পরিস্থিতির পরিবর্তন না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না বলেই আমরা মনে করছি।

তিনি আরও বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে আশ্বস্ত হতে চেয়েছিলাম। কিন্তু তাদের বক্তব্যে পুরোপুরি আশ্বস্ত হতে পারিনি। কিছুটা হতাশ হয়েছি। ঠাকুরগাঁওবাসীর কাছে আমাদের আবেদন, আপনারা নির্বাচনে প্রশাসনের পক্ষপাতিত্ব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা এবং শাসকদলের প্রভাব দেখতে পেলে এর বিরুদ্ধে সচেতন থাকুন।

তিনি বলেন, আমরা এখনো নির্বাচন থেকে সরে দাঁড়াইনি। আমরা নির্বাচন করতে চাই। ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনকে মনোনীত করেছি। সরকার ও নির্বাচন কমিশনকে বলব, এই নির্বাচনকে মাগুরার নির্বাচনে রূপান্তরিত করবেন না। আমরা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। আপনারা সেই পরিবেশ সৃষ্টি করুন। আমরা লিখিতভাবে দাবিগুলো জানিয়েছি। কমিশন বলেছে, তারা আলোচনা করবে, স্থানীয়ভাবে যোগাযোগ করবে এবং তাদের এখতিয়ারের মধ্যে থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে। তারা এ কথা বলেছে, তবে তাদের বক্তব্যে আমরা পুরোপুরি আশ্বস্ত হতে পারিনি।

তিনি বলেন, আমরা কমিশনকে বলেছি, এখানে একজন সম্মানিত কমিশনার জুডিশিয়াল সার্ভিস থেকে এসেছেন। বিচার বিভাগে যাঁরা থাকেন, তারা সাহসী হন। আপনারা সাহসী ভূমিকা পালন করুন। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের যথেষ্ট ক্ষমতা রয়েছে। সবকিছু স্থানীয় পর্যায়ের কর্মকর্তা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং কর্মকর্তার ওপর ছেড়ে দিলে হবে না। কমিশনের নিজস্ব ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা প্রয়োগ করতে হবে।

নির্বাচন বর্জন করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো নির্বাচন থেকে সরে দাঁড়াইনি। আমরা নির্বাচন করব বলেই এখানে এসেছি। জনগণকে সতর্ক থাকতে বলেছি। নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, তা আমরা দেখব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক চাপের কাছে অসহায় তার সাংবিধানিক যে ক্ষমতা আছে ইলেকশন প্রধান নির্বাচন কমিশনারসহ গোটা কমিশন সেই ক্ষমতা প্রয়োগ করছে না সেই কারণে আমরা বলছি তারা অসহায়।

সেনাবাহিনী মোতায়েন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ রাজনৈতিক নির্দেশের বিরুদ্ধে যেতে পারে না এমন অভিজ্ঞতা অতীতে দেখা গেছে। অন্যদিকে, দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা রয়েছে। তারা এখনো পর্যন্ত দলনিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সক্ষমতা দেখিয়েছে বলে আমরা মনে করি। সে কারণেই সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছি।

The post উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/feed/ 0
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি https://ainadalotprotidin.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8a%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%a8-%e0%a7%a9-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95/ https://ainadalotprotidin.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8a%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%a8-%e0%a7%a9-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95/#respond Sun, 25 Oct 2026 17:11:41 +0000 https://ainadalotprotidin.com/?p=8685 বাংলাদেশ পুলিশের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ ১ শাখার উপসচিব তৌহিদ এলাহী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। ‎বদলিকৃত কর্মকর্তারা হলো-   চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) […]

The post পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
বাংলাদেশ পুলিশের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ ১ শাখার উপসচিব তৌহিদ এলাহী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

‎বদলিকৃত কর্মকর্তারা হলো-

 

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মাহবুবুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তিনি বর্তমানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সংযুক্ত রয়েছেন।

‎প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২৮ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ২৯ অক্টোবর ২০২৬ তারিখ থেকে তারা বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

The post পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8a%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%a8-%e0%a7%a9-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95/feed/ 0
সরকারি পোর্টাল ক্লোন করে জমি জালিয়াতি: সীতাকুণ্ডে দুই আদালতের নির্দেশে জোড়া মামলা, প্রধান আসামি কালনী কারাগারে https://ainadalotprotidin.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87/ https://ainadalotprotidin.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87/#respond Thu, 15 Oct 2026 08:10:11 +0000 https://ainadalotprotidin.com/?p=8669 ৫৭.৪৫ শতক পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ | সরকারি কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জাল করে ওয়ারিশ সনদ তৈরির অভিযোগ | স্বামী দেলোয়ারসহ অজ্ঞাতনামা সাইবার চক্রের সদস্যরা ধরাছোঁয়ার বাইরে আদালত ও অপরাধ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি ওয়েবসাইট ক্লোন করে জাল ওয়ারিশ সনদ তৈরি, সরকারি কর্মকর্তাদের নাম, সিল ও স্বাক্ষর জাল এবং ৫৭.৪৫ শতক পৈতৃক সম্পত্তির নামজারি নিয়ে জালিয়াতির […]

The post সরকারি পোর্টাল ক্লোন করে জমি জালিয়াতি: সীতাকুণ্ডে দুই আদালতের নির্দেশে জোড়া মামলা, প্রধান আসামি কালনী কারাগারে appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
৫৭.৪৫ শতক পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ | সরকারি কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জাল করে ওয়ারিশ সনদ তৈরির অভিযোগ | স্বামী দেলোয়ারসহ অজ্ঞাতনামা সাইবার চক্রের সদস্যরা ধরাছোঁয়ার বাইরে

আদালত ও অপরাধ প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি ওয়েবসাইট ক্লোন করে জাল ওয়ারিশ সনদ তৈরি, সরকারি কর্মকর্তাদের নাম, সিল ও স্বাক্ষর জাল এবং ৫৭.৪৫ শতক পৈতৃক সম্পত্তির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগে পৃথক দুই আদালতের নির্দেশে সীতাকুণ্ড মডেল থানায় দুটি নিয়মিত মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মামলার প্রধান আসামি মোছা. হাছিনা বেগম প্রকাশ কালনীকে (৬৪) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে মামলার অপর এজাহারনামীয় আসামি তাঁর স্বামী মোহাম্মদ দেলোয়ার হোসেন (৬৬) এবং নকল ওয়েবসাইট তৈরির সঙ্গে জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিদের এখনো গ্রেপ্তার করা যায়নি।

 

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৭-এর বিচারক মো. সাখাওয়াত হোসেন গ্রেপ্তারকৃত হাছিনা বেগমকে কাস্টডি ওয়ারেন্টের (Custody Warrant) মাধ্যমে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সীতাকুণ্ড মডেল থানার দুই তদন্ত কর্মকর্তার পৃথক তদন্তের অংশ হিসেবে পরিচালিত অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

 

মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌরসভার ০-৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পশ্চিম শিবপুর এলাকার বাসিন্দা মরহুম মো. খায়ের উল্লাহ মৃত্যুর আগে দুই কন্যা, জ্যেষ্ঠ কন্যা হাছিনা বানু এবং কনিষ্ঠ কন্যা মোছা. হাছিনা বেগম প্রকাশ কালনীকে রেখে যান। অভিযোগ অনুযায়ী, পৈতৃক সম্পত্তিতে উভয়ের প্রাপ্য হিস্যা থাকা সত্ত্বেও সম্পত্তির একক নামজারির মাধ্যমে জ্যেষ্ঠ কন্যার হিস্যা থেকে তাঁকে বঞ্চিত করার চেষ্টা করা হয়।

এজাহারে অভিযোগ করা হয়েছে, হাছিনা বেগম তাঁর স্বামী দেলোয়ার হোসেন ও অজ্ঞাতনামা সাইবার অপরাধীদের সহায়তায় সীতাকুণ্ড পৌরসভার মূল সরকারি ডাটাবেজ পোর্টাল https://sitakunda.prottoyon.net-এর আদলে একটি নকল ক্লোন ওয়েবসাইট তৈরি করেন। অভিযোগে উল্লিখিত নকল ওয়েবসাইটের ঠিকানা হলো: https://sitakunda.prottoyon.com-web.l7l0.cfd/verify_qrcode.php?tracking_id=74

ওই ওয়েবসাইট ব্যবহার করে কিউআর (QR) কোডযুক্ত একটি জাল ওয়ারিশ সনদ তৈরি করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। সনদটির নম্বর ১০৪৪৪৬ এবং তারিখ ১২ এপ্রিল ২০২৬।

অভিযোগ অনুযায়ী, সনদটিতে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ ফখরুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জের স্ক্যান করা সিল ও স্বাক্ষর ব্যবহার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, জাল ওয়ারিশ সনদটি সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে দাখিল করে শিবপুর মৌজার আরএস/বিএস দাগভুক্ত মোট ০.৫৭৪৫ একর, অর্থাৎ ৫৭.৪৫ শতক পৈতৃক সম্পত্তির একক নামজারি খতিয়ান তৈরি করা হয়। খতিয়ানটির নম্বর ২০২৬-১০০০৩৩। এর মাধ্যমে বাদীর মায়ের প্রাপ্য সম্পত্তির হিস্যা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

বিষয়টি জানার পর পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। পৌরসভার নিজস্ব তদন্তে সনদটি সরকারি ব্যবস্থার মাধ্যমে তৈরি হয়নি, বরং নকল ওয়েবসাইট ব্যবহার করে জাল নথি প্রস্তুত করা হয়েছে বলে উঠে আসে। পরে সীতাকুণ্ড পৌরসভা স্মারক নং সীঃপৌঃ/২০২৬/১৭৮, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬-এর মাধ্যমে সনদটি অবৈধ ঘোষণা করে বাতিল করে।

এ ঘটনা নিয়ে এর আগে ‘দৈনিক আমার দেশ’, ‘দৈনিক সমকাল’, ‘দৈনিক মানবজমিন’, ‘দৈনিক সাঙ্গু’, ‘দৈনিক কর্ণফুলী’ ও ‘দৈনিক চট্টগ্রাম মঞ্চ’সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সচিত্র অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

সংক্ষুব্ধ হাছিনা বানুর পক্ষে তাঁর ছেলে অ্যাডভোকেট মো. আলী আজম গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ চট্টগ্রামের পৃথক দুই আদালতে নালিশি আবেদন করেন। সাইবার পিটিশন মামলা নং ৫২৬/২০২৬ (চট্টগ্রাম)-এ সাইবার ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ কাজী মিজানুর রহমান অভিযোগকারীর জবানবন্দি গ্রহণ এবং নথিপত্র পর্যালোচনা করেন। পরে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৮(১)(খ)(গ), ১৯(১)(গ), ২১(১), ২২(১) ও ২৭(১) ধারায় নিয়মিত মামলা রুজুর জন্য সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। একই সঙ্গে ২৫ নভেম্বর ২০২৬-এর মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়া হয়। ট্রাইব্যুনালের স্মারক নং ১৫১২/২৬-এর ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর ২০২৬ সীতাকুণ্ড মডেল থানায় ৫৬ নম্বর মামলা রেকর্ড করা হয়।

একই দিনে সীতাকুণ্ড থানার আমলী আদালত-৭-এ দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারায় সি.আর. মামলা নং ৮০৭/২০২৬ দায়ের করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন নালিশি দরখাস্তটি এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেন। আদালতের স্মারক নং ১১৯৪-এর ভিত্তিতে ১ অক্টোবর ২০২৬ সীতাকুণ্ড মডেল থানায় ৫ নম্বর মামলা রুজু করা হয়।

সাইবার সুরক্ষা আইনের ৫৬ নম্বর মামলার তদন্তভার পান সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. মাহমুদুল হাসান। অন্যদিকে দণ্ডবিধির ৫ নম্বর মামলার তদন্তভার পান এসআই মো. কামরুজ্জামান।

মামলাসংশ্লিষ্ট সূত্র জানায়, দুই তদন্ত কর্মকর্তার তৎপরতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সীতাকুণ্ডের শিবপুর এলাকায় অভিযান চালিয়ে ১ নম্বর আসামি হাছিনা বেগম প্রকাশ কালনীকে গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবার তাঁকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৭-এর বিচারক মো. সাখাওয়াত হোসেন তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

তবে মামলার অপর এজাহারনামীয় আসামি দেলোয়ার হোসেন এবং নকল ওয়েবসাইট তৈরিতে জড়িত থাকতে পারেন বলে অভিযোগে উল্লেখ করা অজ্ঞাতনামা ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মামলার বাদী অ্যাডভোকেট মো. আলী আজম বলেন, “সরকারি ওয়েবসাইট ক্লোন করে এবং সরকারি কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জাল করে জাল ওয়ারিশ সনদ তৈরির অভিযোগ অত্যন্ত গুরুতর। ওই সনদ ব্যবহার করে পৈতৃক সম্পত্তির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগও রয়েছে। প্রধান আসামি হাছিনা বেগম গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ায় আমরা আইনের প্রতি আস্থাশীল হয়েছি। তবে তাঁর স্বামী দেলোয়ার হোসেনসহ নেপথ্যে থাকা ব্যক্তিদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

বাদীপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট মো. সরওয়ার হোসাইন লাভলু বলেন, “সরকারি ওয়েবসাইটের আদলে নকল পোর্টাল তৈরি করে কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগ রাষ্ট্রীয় ও স্থানীয় সরকারি ডিজিটাল সেবার নিরাপত্তার জন্য উদ্বেগজনক। পৃথক দুই আদালতের নির্দেশে দুটি মামলা রুজু হয়েছে। প্রধান আসামি গ্রেপ্তার হওয়ার পর আদালত তাঁকে জেলহাজতে পাঠিয়েছেন।”

তিনি আরও বলেন, “এখন তদন্তের মাধ্যমে নকল ওয়েবসাইটটি কে তৈরি করেছে, কারা প্রযুক্তিগত সহায়তা দিয়েছে এবং জাল সনদ প্রস্তুত ও নামজারির সঙ্গে আর কারা জড়িত, তা বের করা জরুরি। আমরা আশা করছি, পুলিশ আইনানুগভাবে জিজ্ঞাসাবাদ ও ডিজিটাল আলামত বিশ্লেষণের মাধ্যমে পলাতক আসামি এবং নেপথ্যের সাইবার চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনবে।”

পুলিশ জানিয়েছে, মামলার অপর আসামি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের মাধ্যমে নকল ওয়েবসাইট তৈরির উৎস, জাল সনদ প্রস্তুতের প্রক্রিয়া এবং বিতর্কিত নামজারির সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।

এদিকে সরকারি পোর্টাল ক্লোন করে জাল নথি তৈরির অভিযোগের পাশাপাশি পৈতৃক সম্পত্তির নামজারি নিয়ে ওঠা বিরোধের নিষ্পত্তি এখন তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

অভিযোগগুলোর সত্যতা আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারিত হবে।

The post সরকারি পোর্টাল ক্লোন করে জমি জালিয়াতি: সীতাকুণ্ডে দুই আদালতের নির্দেশে জোড়া মামলা, প্রধান আসামি কালনী কারাগারে appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87/feed/ 0
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি: কড়া পদক্ষেপের মুখে ২১ বছর পর বকেয়া ডিউস পরিশোধ আইনজীবীর https://ainadalotprotidin.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%b8/ https://ainadalotprotidin.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%b8/#respond Thu, 08 Oct 2026 16:32:42 +0000 https://ainadalotprotidin.com/?p=8665 আদালত প্রতিবেদক: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বর্তমান কার্যকরী পরিষদের কঠোর পদক্ষেপ ও ধারাবাহিক তাগিদের মুখে দীর্ঘ ২১ বছর পর বারের যাবতীয় বকেয়া ফি (ডিউস) পরিশোধ করেছেন এক বিজ্ঞ সদস্য। বকেয়া পরিশোধের পাশাপাশি নিয়ম অনুযায়ী তাঁর ‘রি-অ্যাডমিশন’ (পুনঃভর্তি) কার্যকর হয়েছে। তবে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী, অতীতের বিগত ২১ বছরের কোনো সুযোগ-সুবিধা তিনি পাবেন না; নতুন সদস্য হিসেবে […]

The post চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি: কড়া পদক্ষেপের মুখে ২১ বছর পর বকেয়া ডিউস পরিশোধ আইনজীবীর appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
আদালত প্রতিবেদক:
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বর্তমান কার্যকরী পরিষদের কঠোর পদক্ষেপ ও ধারাবাহিক তাগিদের মুখে দীর্ঘ ২১ বছর পর বারের যাবতীয় বকেয়া ফি (ডিউস) পরিশোধ করেছেন এক বিজ্ঞ সদস্য। বকেয়া পরিশোধের পাশাপাশি নিয়ম অনুযায়ী তাঁর ‘রি-অ্যাডমিশন’ (পুনঃভর্তি) কার্যকর হয়েছে। তবে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী, অতীতের বিগত ২১ বছরের কোনো সুযোগ-সুবিধা তিনি পাবেন না; নতুন সদস্য হিসেবে এখন থেকে যে সকল সুযোগ-সুবিধা পাওয়ার কথা কেবল সেগুলিই তিনি ভোগ করতে পারবেন।
জানা গেছে, সংশ্লিষ্ট আইনজীবী ২০০৫ সালের ২৯ অক্টোবর চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। এরপর দীর্ঘ ২১ বছর তিনি সমিতির কোনো বার্ষিক বা নিয়মিত ফি পরিশোধ করেননি। অথচ এই দীর্ঘ সময় তিনি ৩ নম্বর মিলনায়তনে নিয়মিত বসে ওকালতি পেশা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি তিনি ২৬ হাজার ৭৪০ টাকা বকেয়া ফি ব্যাংকে জমা দিয়ে সমিতির সদস্যপদ নবায়ন বা রি-অ্যাডমিশন সম্পন্ন করেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বর্তমান কার্যকরী পরিষদ দায়িত্ব গ্রহণের পর থেকেই বারের শৃঙ্খলা ফেরাতে নানামুখী কঠোর পদক্ষেপ গ্রহণ করে। গঠনতন্ত্র অনুযায়ী, যারা টানা তিন বছর সমিতির বার্ষিক ফি পরিশোধ করেননি, তাদের ‘লিন (LIN) নম্বর’ স্থগিত বা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া যাদের ১ থেকে ২ বছরের বকেয়া রয়েছে, তাদেরকেও দ্রুত বকেয়া পরিশোধের জন্য দফায় দফায় নোটিশ ও তাগিদ দেওয়া হচ্ছে।
কার্যকরী পরিষদের এমন কঠোর অবস্থান ও লিন নম্বর বন্ধের তৎপরতার কারণে যেসব আইনজীবী বকেয়া রেখে পেশা চালিয়ে যাচ্ছিলেন, তারা আইন পেশা পরিচালনায় প্রতিবন্ধকতার মুখে পড়েন। এর ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে বকেয়া রাখা অনেক আইনজীবীই এখন সমিতির পাওনা পরিশোধ করতে বাধ্য হচ্ছেন।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মইনুদ্দিন জানান, “বিশ্বাস করেন আর নাই করেন, আমাদের একজন বিজ্ঞ সদস্য দীর্ঘ ২১ বছর পর বারের বকেয়া ডিউস পরিশোধ করেছেন। ২০০৫ সালে সদস্যপদ পাওয়ার পর তিনি কখনোই ডিউস দেননি, অথচ ৩ নং মিলনায়তনে নিয়মিত ওকালতি করেছেন। আমাদের বিভিন্ন নোটিশ, লিন নম্বর বন্ধসহ নানা কার্যকর পদক্ষেপের কারণেই তিনি এই বকেয়া পরিশোধে বাধ্য হয়েছেন। তবে অনেকেই সদস্যপদ পাওয়ার পর নিয়মিত পেশা চালালেও বারের পাওনা পরিশোধ করেন না—তাদের বিষয়েও কঠোর নীতি বজায় থাকবে।”
এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসেন লাভলু বলেন, “বর্তমান কার্যকরী পরিষদ সমিতির আর্থিক শৃঙ্খলা ও মর্যাদা পুনরুদ্ধারে সম্পূর্ণ আপসহীন। বছরের পর বছর সমিতির সুযোগ-সুবিধা ভোগ করবেন অথচ বারের নিয়মিত ফি দেবেন না, এই সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না। যারা তিন বছর ফি দেননি তাদের লিন নম্বর ইতোমধ্যে বন্ধ করা হয়েছে এবং এক-দুই বছরের বকেয়া থাকা সদস্যদের দ্রুত পরিশোধের নোটিশ দেওয়া হয়েছে। এর ফলেই এখন দীর্ঘদিনের বকেয়া আদায় সম্ভব হচ্ছে। তবে মনে রাখতে হবে, নিয়মানুযায়ী এই সদস্যের নতুন করে ‘রি-অ্যাডমিশন’ হয়েছে, ফলে অতীতের কোনো সুযোগ-সুবিধা তিনি পাবেন না; শুধু বর্তমান নতুন সদস্য হিসেবে নিয়মমাফিক সুবিধা পাবেন। সমিতিকে শক্তিশালী ও স্বচ্ছ রাখতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

The post চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি: কড়া পদক্ষেপের মুখে ২১ বছর পর বকেয়া ডিউস পরিশোধ আইনজীবীর appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%b8/feed/ 0
মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল-প্রসিকিউশন সংখ্যা https://ainadalotprotidin.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%a4/ https://ainadalotprotidin.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%a4/#respond Sat, 20 Jun 2026 06:49:30 +0000 https://ainadalotprotidin.com/?p=8474 মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে ট্রাইব্যুনালের পাশাপাশি প্রসিকিউশনের সংখ্যা বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শনিবার (২০ জুন) সকালে ঢাকা ক্লাবে আয়োজিত সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, বর্তমানে আমাদের দুটি ট্রাইব্যুনালে বিচারকাজ চলছে। এরই মধ্যে প্রায় ৩০টি […]

The post মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল-প্রসিকিউশন সংখ্যা appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে ট্রাইব্যুনালের পাশাপাশি প্রসিকিউশনের সংখ্যা বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
শনিবার (২০ জুন) সকালে ঢাকা ক্লাবে আয়োজিত সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, বর্তমানে আমাদের দুটি ট্রাইব্যুনালে বিচারকাজ চলছে। এরই মধ্যে প্রায় ৩০টি মামলা বিচারাধীন। আরও নতুন মামলা আসছে। তবে একটি মামলা নিষ্পত্তি করতে কমপক্ষে তিন থেকে চার মাস লাগতে পারে। কিছু ক্ষেত্রে আরও কম-বেশি সময়ও লাগে। স্বাভাবিক গতিতে যেভাবে বিচারকার্য চলার, ঠিক সেভাবেই করছি। যদিও মামলার সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। প্রতিবেদনও দাখিল হচ্ছে। তাই এই দুইটি ট্রাইব্যুনালের পক্ষে একটা সময় এসব অতিরিক্ত চাপ পড়ে যাবে। এজন্য ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন টিম বাড়ানোর প্রয়োজন হতে পারে। বাড়ানো হতে পারে তদন্ত সংস্থার কর্মকর্তাও।

দায়িত্ব নেওয়ার পর কয়েকটি মামলা পুনঃতদন্তে পাঠানো হয়েছে জানিয়ে আমিনুল ইসলাম বলেন, আমরা অত্যন্ত সততা এবং নিরপেক্ষতার সঙ্গে ট্রাইব্যুনালের বিচারকার্য পরিচালনা করার চেষ্টা করছি। গতি আরও বাড়ানোর চেষ্টা করবো আমরা। তবে চিফ প্রসিকিউটরের দায়িত্ব নেওয়ার পর পাঁচ থেকে ছয়টি মামলা আমি পুনঃতদন্তে পাঠিয়েছি। কিছু কিছু পুনঃতদন্ত হয়ে পুনরায় প্রতিবেদন দাখিল করা হয়েছে। এছাড়া প্রত্যেকটি মামলা পুঙ্খানুপুঙ্খভাবে চেষ্টা করছি যেন সঠিক প্রতিবেদন আসে। আমার হাত দিয়ে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন। আবার কোনো দোষীও যেন রেহাই না পান। আমি চেষ্টা করব যে একটি অভিযোগও যেন প্রতিহিংসামূলক বা ভুয়া না হয়। অর্থাৎ এসবে যেন বিতর্কের জন্ম না দেয়। অতএব আমাদের এই বিচার কখনও যেন প্রশ্নবিদ্ধ না হয়- সেভাবেই আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনিরসহ আরও অনেকে।

 

The post মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল-প্রসিকিউশন সংখ্যা appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%a4/feed/ 0
১২৭ বারের মত পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন https://ainadalotprotidin.com/%e0%a7%a7%e0%a7%a8%e0%a7%ad-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9b%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%81/ https://ainadalotprotidin.com/%e0%a7%a7%e0%a7%a8%e0%a7%ad-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9b%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%81/#respond Thu, 18 Jun 2026 07:17:03 +0000 https://ainadalotprotidin.com/?p=8470 সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২৭ বার পিছিয়ে আগামি ২২ জুলাই দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুন )মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট […]

The post ১২৭ বারের মত পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২৭ বার পিছিয়ে আগামি ২২ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ জুন )মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের পরবর্তী এ দিন নির্ধারণ করেন।

প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। এ মামলার আসামিরা হলেন–রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের ‘বন্ধু’ তানভীর রহমান খান।
এদের মধ্যে তানভীর জামিনে রয়েছে। পলাশ রুদ্র পাল জামিনে গিয়ে পলাতক। অপর আসামিরা কারাগারে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়।

এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

গত বছরের ৩০ সেপ্টেম্বর দম্পতি সাগর ও রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশও দেওয়া হয়। একইসঙ্গে মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে দেওয়ারও আদেশ দেওয়া হয়। গত বছরের ১৭ অক্টোবর হাইকোর্টের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ থেকে টাস্কফোর্স গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে ৪ সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়।

The post ১২৭ বারের মত পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a7%a7%e0%a7%a8%e0%a7%ad-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9b%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%81/feed/ 0
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ https://ainadalotprotidin.com/%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%ad%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%8f-2/ https://ainadalotprotidin.com/%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%ad%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%8f-2/#respond Sat, 13 Jun 2026 04:20:35 +0000 https://ainadalotprotidin.com/?p=8454 বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রথম ধাপে মোট ৯ হাজার ২০১ জন পরিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। শুক্রবার (১২ জুন) মধ্যরাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ সংক্রান্ত ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানও অংশ নিয়ে এমসিকিউতে উত্তীর্ণ হয়েছেন। জাইমা রহমান নিজেই তার ভেরিফায়েড […]

The post আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রথম ধাপে মোট ৯ হাজার ২০১ জন পরিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। শুক্রবার (১২ জুন) মধ্যরাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ সংক্রান্ত ফল প্রকাশ করা হয়েছে।

এবার পরীক্ষায় প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানও অংশ নিয়ে এমসিকিউতে উত্তীর্ণ হয়েছেন। জাইমা রহমান নিজেই তার ভেরিফায়েড ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন প্র্যক্টিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
’
জানা গেছে, এবারের পরীক্ষায় প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। শুক্রবার সকালে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী। তিন ধাপের এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হবেন। এ পরীক্ষায় উত্তীর্ণরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ব্যতীত দেশের অন্যান্য আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারবেন।
বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দিয়ে থাকে।

 

The post আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%ad%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%8f-2/feed/ 0
১২ পুলিশ সুপারকে বদলি https://ainadalotprotidin.com/%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a6%bf/ https://ainadalotprotidin.com/%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a6%bf/#respond Thu, 11 Jun 2026 17:28:53 +0000 https://ainadalotprotidin.com/?p=8448 পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বদলি ও সংযুক্তির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন— ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) আবু সাইমকে পঞ্চগড়ে এবং একই জেলা থেকে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার মিজানুর রহমানকে পুলিশ […]

The post ১২ পুলিশ সুপারকে বদলি appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বদলি ও সংযুক্তির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন— ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) আবু সাইমকে পঞ্চগড়ে এবং একই জেলা থেকে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার মিজানুর রহমানকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মনিরুল ইসলামকে মৌলভীবাজারে এবং একই জেলা থেকে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার (এসপি) রিয়াজুল ইসলামকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীতে এবং একই জেলার বর্তমান পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে সিআইডিতে বদলি করা হয়েছে।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহে এবং একই জেলা থেকে প্রত্যাহার করে সদর দফতরে রিপোর্ট করা পুলিশ সুপার মাহফুজ আফজালকে এপিবিএনে সংযুক্ত করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার ও ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনীতে এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। একই আদেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মো. রাজীব ফরহানকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানকেও একই কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

The post ১২ পুলিশ সুপারকে বদলি appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a6%bf/feed/ 0
সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত https://ainadalotprotidin.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%8d/ https://ainadalotprotidin.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%8d/#respond Tue, 09 Jun 2026 06:44:53 +0000 https://ainadalotprotidin.com/?p=8424 তিন মাসের মধ্যে সুপ্রীম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। অপরপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এর আগে সকালে তিন মাসের মধ্যে […]

The post সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
তিন মাসের মধ্যে সুপ্রীম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। অপরপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এর আগে সকালে তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়।

গত ২১ মে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। গত ৭ এপ্রিল ১৮৫ পৃষ্ঠার হাইকোর্টের রায় প্রকাশ করা হয়। এর আগে ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই রায় দেন। রায়ে অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতিদান ও ছুটি মঞ্জুরিসহ) শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির-সংবিধানের ১১৬ অনুচ্ছেদের এমন বিধান বাতিল করেন হাইকোর্ট। ফলে অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ, শৃঙ্খলা বিধানের দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত হলো। একইসঙ্গে অধস্তন আদালতের জন্য ২০১৭ সালে করা শৃঙ্খলাবিধি বাতিল করা হয়েছে।

আদালতে রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অ্যামিকাস কিউরি ছিলেন সিনিয়র অ্যাডভোকেট শরীফ ভূইঁয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ২০২৪ সালের ২৫ আগস্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, ২০১৭ সালের জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করে এবং বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের সাত আইনজীবী রিটটি করেন। পরে একই বছরের ২৭ অক্টোবর হাইকোর্ট ‍রুল জারি করেন।

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী, বিচার-কর্ম বিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল-নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরিসহ) ও শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির ওপর ন্যস্ত। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি তা প্রয়োগ করে থাকেন।

রিটকারীদের আইনজীবীর মতে, ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতিদান ও ছুটি মঞ্জুরিসহ) শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত রয়েছে। একই অনুচ্ছেদ রাষ্ট্রপতি এ দায়িত্ব পালনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করবেন বলে উল্লেখ রয়েছে। মূলত রাষ্ট্রপতির ওপর ন্যস্ত এ দায়িত্ব পালনের ক্ষেত্রে রাষ্ট্রের নির্বাহী বিভাগের সরাসরি হস্তক্ষেপ দেখা যায়, যা বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করে।

১৯৭২ সালের সংবিধানে অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতিদান ও ছুটি মঞ্জুরিসহ) শৃঙ্খলা বিধানের এ দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত ছিল। ১৯৭৪ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতিদান ও ছুটি মঞ্জুরিসহ) শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত করা হয়। পরে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে এবং ‘সুপ্রিমকোর্টের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তাহা প্রযুক্ত হইবে’ শব্দগুলো সন্নিবেশিত করা হয়।

এরপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পঞ্চম সংশোধনী আইন অসাংবিধানিক মর্মে ঘোষণা করলে পঞ্চদশ সংশোধন আইন, ২০১১ এর মাধ্যমে ১১৬ অনুচ্ছেদের বর্তমান একই বিধানটি প্রতিস্থাপন করা হয়। বর্তমানে সংবিধানের ১১৬ অনুচ্ছেদে এ বিধানটিই বিদ্যমান রয়েছে।

 

The post সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%8d/feed/ 0