June 11, 2026, 8:52 pm

পশ্চিম শিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠিত।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, জুন ৯, ২০২৬,
  • 29 Time View
Spread the love

 

অদ্য ০৯/০৬/২০২৬ ইং তারিখ ছাগলনাইয়া থানাধীন পশ্চিম শিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ৩ বছরের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন উপলক্ষে এক সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা নাসরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা প্রতিনিধি জনাব আব্দুল হাই সাহেবের প্রস্তাবনায় সবার সম্মিলিত সমর্থনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো: ফখরুল ইসলাম (আলমগীর) সভাপতি নির্বাচিত হন।সহ- সভাপতি নির্বাচিত হন জনাব আব্দুল হাই।পদাধিকার বলে সদস- সচিব নির্বাচিত হন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা নাসরিন। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন উচ্চ বিদ্যালয় প্রতিনিধি জনাব ফখরুল হাসান,ইউপি প্রতিনিধি কাজী মোহছেনারা, অভিভাবক সদস্য নুরুল হুদা,খুরশিদ আলম,নিলুফার সুলতানা, রোকসানা আক্তার,গীতা রানী,বিদ্যুৎসাহী সদস্য মঈন উদ্দিন,করিমুল হক ও বিদ্যালয়ের শিক্ষকগন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »
%d bloggers like this: