
রোববার (১৮ মে) থেকে রাজধানীর কচুক্ষেত সড়ক, জাহাঙ্গীর গেট এলাকা, মহাখালী ফ্লাইওভার এলাকা, সৈনিক ক্লাব মোড় ও ইসিবি চত্বরসহ বেশ কিছু এলাকায় সব প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।
শনিবার (১৭ মে) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।