March 2, 2026, 6:04 am
শিরোনামঃ
এখনো ভেঙে পড়েনি ইরানের শাসনব্যবস্থা ৫ জেলার ডিসি প্রত্যাহার হত্যার পর ওবায়দুল্লাহকে সাত টুকরা করে রুমমেট শাহীন শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশন : স্বরাষ্ট্রমন্ত্রী ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে ৯ প্রার্থী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের দুর্নীতির প্রমাণ পেলে হারাবে চাকরি : আইনমন্ত্রী চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে ডায়াবেটিস রোগিদের আস্থার ঠিকানায় পরিনত করতে হবে-সাঈদ আল নোমান এম.পি

ডিএমপি কমিশনারের দায়িত্বে সরওয়ার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬,
  • 10 Time View
Spread the love

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নতুন কেউ যোগদান না করা পর্যন্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত ছিল। বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী বিগত আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি থাকা অবস্থায় ২০১৬ সালের নভেম্বরে চাকরিচ্যুত হন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ভূতাপেক্ষভাবে তাকে চাকরিতে পুনর্বহাল করে। পরে ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পান সাজ্জাত আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »
%d bloggers like this: