March 2, 2026, 6:04 am
শিরোনামঃ
এখনো ভেঙে পড়েনি ইরানের শাসনব্যবস্থা ৫ জেলার ডিসি প্রত্যাহার হত্যার পর ওবায়দুল্লাহকে সাত টুকরা করে রুমমেট শাহীন শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশন : স্বরাষ্ট্রমন্ত্রী ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে ৯ প্রার্থী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের দুর্নীতির প্রমাণ পেলে হারাবে চাকরি : আইনমন্ত্রী চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে ডায়াবেটিস রোগিদের আস্থার ঠিকানায় পরিনত করতে হবে-সাঈদ আল নোমান এম.পি

আইইউসি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইলা ফুটবল ফেস্টিভ্যাল ২০২৬ শুরু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬,
  • 190 Time View
Spread the love

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইইউসি) ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ILAA)-এর উদ্যোগে শুরু হয়েছে “ইলা ফুটবল ফেস্টিভ্যাল–২০২৬”। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৬) চট্টগ্রাম পাঁচলাইশ ইবনে সিনার বিপরীতে Tomorrow Land Turf মাঠে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন আইইউসি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এডভোকেট মোঃ আশরাফ সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ লোকমানসহ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী ও সাধারণ সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ হাসান আলী চৌধুরী।

টুর্নামেন্টে আইন অঙ্গনের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। খেলায় অংশগ্রহণ করেন মাহমুদুল হাসান অনু, হুসাইন আল আসকারী, মোহাম্মদ সাজিদুল ইসলাম, শেখ মোহাম্মদ শওকত, সুলতান মোহাম্মদ ওয়াহিদ, মোঃ রাশেদুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াস, ইমতিয়াজ আহমেদ জিয়া, মাহমুদুল হাসান সুমন, মোহাম্মদ সারোয়ার হোসাইন লাভলু, মোঃ মইনুল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান সামী, মোঃ আবু উবাইদা, মোঃ মুজাহিদুল ইসলাম, মোঃ মহসিন সিকদার, মোঃ আবু বকর, শেখ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, মোহাম্মদ জুবায়ের ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম, রাইসা উসিকা, শিরিন আক্তার রিমি, সাইলা আক্তার সহ দুই শতাধিক সদস্য।

আয়োজকরা জানান, এই ফুটবল ফেস্টিভ্যালের মূল লক্ষ্য হলো প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক যোগাযোগ আরও দৃঢ় করা। খেলাধুলার মাধ্যমে মানসিক প্রশান্তি ও সংগঠনের বন্ধনকে আরও শক্তিশালী করতেই এই আয়োজন।

উল্লেখ্য, নির্ধারিত সূচি অনুযায়ী বাছাই পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তবে প্রয়োজনে খেলার সময়সূচিতে পরিবর্তন হতে পারে বলে আয়োজকরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »
%d bloggers like this: