The post চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে ডায়াবেটিস রোগিদের আস্থার ঠিকানায় পরিনত করতে হবে-সাঈদ আল নোমান এম.পি appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান এম.পি বলেছেন চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে ডায়াবেটিস রোগিদের আস্থার ঠিকানায় পরিনত করে আন্তর্জাতিক মানে উন্নিত করতে হবে।
গতকাল ২৬ ফেব্রুয়ারি রাতে নগরীর কাজীর ঢেউরী ভিআইপি টাওয়ারস্থ বাসভবনে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্মের আহবায়ক কমিটির নেতৃৃবৃৃন্দ চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত এম.পি সাঈদ আল নোমানের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতকালে নেতৃবৃন্দ বলেন চট্টগ্রাম-১০ নির্বাচনি আসনের খুলশিতে অবস্থিত চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে দীর্ঘদিনধরে নির্বাচিত কমিটি নেই,গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত নেতৃত্ব ছাড়া কোনো প্রতিষ্ঠান টেকসইভাবে পরিচালনা সম্ভব নয় তাই দ্রুত সময়ে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির নির্বাচন দিতে হবে।সে কারণে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির নির্বাচন ২০২৬ সুষ্ঠ,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে দ্রুত একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের জোর দাবি জানানো হয়।
সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্ম এর আহবায়ক এডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর, সদস্য সচিব লায়ন মো. গিয়াস উদ্দিন ,তাহের আহমেদ, স্বপন কুমার বিশ্বাস,এরফান উদ্দিন খালেদ,অধ্যক্ষ আবু তৈয়ব চৌধুরী প্রমুুখ উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশন -চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্মের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সাঈদ আল নোমান এম.পি
The post চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে ডায়াবেটিস রোগিদের আস্থার ঠিকানায় পরিনত করতে হবে-সাঈদ আল নোমান এম.পি appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post আইইউসি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইলা ফুটবল ফেস্টিভ্যাল ২০২৬ শুরু appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>
উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন আইইউসি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এডভোকেট মোঃ আশরাফ সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ লোকমানসহ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী ও সাধারণ সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ হাসান আলী চৌধুরী।

টুর্নামেন্টে আইন অঙ্গনের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। খেলায় অংশগ্রহণ করেন মাহমুদুল হাসান অনু, হুসাইন আল আসকারী, মোহাম্মদ সাজিদুল ইসলাম, শেখ মোহাম্মদ শওকত, সুলতান মোহাম্মদ ওয়াহিদ, মোঃ রাশেদুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াস, ইমতিয়াজ আহমেদ জিয়া, মাহমুদুল হাসান সুমন, মোহাম্মদ সারোয়ার হোসাইন লাভলু, মোঃ মইনুল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান সামী, মোঃ আবু উবাইদা, মোঃ মুজাহিদুল ইসলাম, মোঃ মহসিন সিকদার, মোঃ আবু বকর, শেখ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, মোহাম্মদ জুবায়ের ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম, রাইসা উসিকা, শিরিন আক্তার রিমি, সাইলা আক্তার সহ দুই শতাধিক সদস্য।

আয়োজকরা জানান, এই ফুটবল ফেস্টিভ্যালের মূল লক্ষ্য হলো প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক যোগাযোগ আরও দৃঢ় করা। খেলাধুলার মাধ্যমে মানসিক প্রশান্তি ও সংগঠনের বন্ধনকে আরও শক্তিশালী করতেই এই আয়োজন।

উল্লেখ্য, নির্ধারিত সূচি অনুযায়ী বাছাই পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তবে প্রয়োজনে খেলার সময়সূচিতে পরিবর্তন হতে পারে বলে আয়োজকরা জানিয়েছেন।
The post আইইউসি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইলা ফুটবল ফেস্টিভ্যাল ২০২৬ শুরু appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post জিভে জল আনা কমলালেবুর আচার, কিভাবে তৈরি করবেন appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>রন্ধন শিল্পীদের মতে, কমলার খোসা দিয়ে টক ঝাল কিংবা মিষ্টি, দুই ধরনের আচার-ই তৈরি করা যায়।
প্রথমে কমলালেবুর ওপর ও নিচ কেটে খোসা ছাড়িয়ে সাদা অংশ বা ‘পিথ’ বাদ দেওয়া হয়। এরপর খোসা লম্বা ফালি করে কেটে নেওয়া হয় এবং কোয়াগুলো থেকে রস বের করে রাখা হয়। কড়াইয়ে তেল গরম করে সরিষা, শুকনা মরিচ, কারি পাতা ও পেঁয়াজ ভেজে খোসা যোগ করা হয়।
হলুদ, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে ভাজা হয়। পরে গুড় বা চিনি ও ভিনেগার মিশিয়ে সিরা তৈরি করে প্রায় আধ ঘণ্টা জ্বাল দিলে খোসা নরম হয়। শেষে কমলার কোয়া বা টুকরা মিশিয়ে জ্যামের মতো ঘন করে ঠাণ্ডা হলে বয়ামে সংরক্ষণ করা যায়।
অন্যদিকে, কমলার কোয়া দিয়ে তাৎক্ষণিক আচারও বানানো সম্ভব।
কোয়াগুলো ছোট টুকরো করে তেল, লবণ, কাঁচা মরিচ ও জিরা ধনিয়ার গুঁড়োর মতো মসলা মাখিয়ে মাত্র ১৫ মিনিট রাখলেই পরিবেশনের জন্য প্রস্তুত।
রান্নাবিশারদদের পরামর্শ, খোসা নরম করতে চাইলে আগে হালকা গরম পানিতে ভাপিয়ে নেওয়া যেতে পারে। আচার সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই শুকনা ও জীবাণুমুক্ত বয়াম এবং শুকনা চামচ ব্যবহার করা জরুরি। স্বাদ ও স্বাস্থ্য দুই দিকেই কমলালেবুর আচার এখন ঘরে ঘরে জায়গা করে নিচ্ছে।
সূত্র : নিউজ ১৮
The post জিভে জল আনা কমলালেবুর আচার, কিভাবে তৈরি করবেন appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে সরব জীবন সদস্যরা, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতিতে গঠিত সচেতন প্ল্যাটফর্ম appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>
সভায় চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের বিগত এক যুগের অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ এবং চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি নির্বাচন ২০২৬ এর জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানানো হয়।
এ বিষয়ে বক্তব্য রাখেন লায়ন কামরুল হাসান হারুন, লায়ন তাহের আহমেদ, নুরুল আমিন চৌধুরী, আবছার উদ্দিন, ইঞ্জিনিয়ার আবদুস সালাম, এডভোকেট আযম খান, আবুল ওয়াহিদ, মাহমুদুল হাসান, সাইফুদ্দিন আহমেদ সাকী, কাজী মোহাম্মদ এনামুল হক, লায়ন স্বপন কুমার বিশ্বাস, আবদুল হান্নান মিয়া, একেএম ইকবাল ফরুক, লায়ন এরফান উদ্দিন খালেদ, মোহাম্মদ মহসীন, পেয়ার আহমদ হাদী, অধ্যক্ষ আবু তৈয়ব চৌধুরী, লায়ন নুর আহমদ পিন্টু, মো. নজরুল ইসলামসহ আরও অনেকে।
সভায় সর্বসম্মতিক্রমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য এডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীরকে আহ্বায়ক এবং লায়ন মো. গিয়াস উদ্দিনকে সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্মের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও আন্দোলন কর্মসূচি নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়।
এছাড়া সংগঠনের অস্থায়ী কার্যালয় নির্ধারণ করা হয়েছে লাক্সরী হাইট’স (লিফট ৮), ২০৯২ জাকির হোসেন রোড বাই লেন, নাসিরাবাদ উইমেন্স কলেজের মোড়, চট্টগ্রাম।
The post স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে সরব জীবন সদস্যরা, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতিতে গঠিত সচেতন প্ল্যাটফর্ম appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post একদিনে আরো ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এমন রোগী বরিশাল বিভাগে ১১৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২৮ জন, খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন।
এদিকে গত একদিনে সারা দেশে ১৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৪৮৯ জন।
The post একদিনে আরো ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর চিকিৎসা ক্যাম্প সম্পন্ন appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>মোহাম্মদ নুরুল আজম:
বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৩ মঙ্গলবার (১৪ নভেম্বর)। বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে বিশ্বময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এটি একটি ক্যাম্পেইন, যা প্রতিবছর ১৪ নভেম্বর পালিত হয়। বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়, বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে।
সারা বিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এর আয়োজনে এবং জেলা পাবলিক প্রসিকিউটর কার্যালয় সহযোগিতায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিকস স্ক্যানিং ও ডায়াবেটিস সচেতনতামূলক বুকলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ৪ বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট গভর্নর লাইন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর লায়ন এডভোকেট শেখ ইফতেখার সাইমূল চৌধুরী সহ পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের অতিরিক্ত পিপি ও সহকারী পিপি সহ লায়ন জেলার নেতৃবৃন্দ।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের হিসাব মতে, ২০১৯ সালে প্রতি ১১ জন প্রাপ্তবয়স্ক মানুষের একজন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন, যার মোট পরিমাণ ৪২৫ মিলিয়ন। ২০৪৫ সালে ৪৮ শতাংশ বেড়ে তা ৬২৯ মিলিয়ন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। পৃথিবীর মোট ডায়াবেটিস রোগীর ৮৭ শতাংশই উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে বাস করছেন।
বাংলাদেশে যেমন ডায়াবেটিস রোগীর সংখ্যা বেশি, তেমনি ডায়াবেটিস বৃদ্ধির হারও বেশি। ২০১৯ সালে বাংলাদেশের স্থান শীর্ষ ১০ ডায়াবেটিস সংখ্যাধিক্য দেশের মধ্যে দশম। কিন্তু আরও ভয়াবহ তথ্য হলো, ২০৩০ ও ২০৪৫ সালে বাংলাদেশ নবম অবস্থানে থাকবে। পৃথিবীতে বর্তমানে উচ্চ হারে ডায়াবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ, ভারত ও চীনে।
বাংলাদেশে ডায়াবেটিস রোগীর ৯৭ শতাংশই টাইপ-২। এ ধরনের ডায়াবেটিস প্রতিরোধযোগ্য। পদক্ষেপ নিলে এ রোগকে অনেক বিলম্বিত করা যায়।
যখন কারও ডায়াবেটিস হয়, তখন ওই মানুষের শরীরে ইনসুলিন হরমোনের নিঃসরণ কমে যায়। ফলে দেহের কোষে গ্লুকোজ পৌঁছাতে পারে না। এতে করে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। সাধারণত প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ শরীর থেকে বের হয়ে যায়। এতে করে শরীর দুর্বল হয়ে পড়ে। ডায়াবেটিসের লক্ষণগুলো প্রকাশিত হতে থাকে।
The post বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর চিকিৎসা ক্যাম্প সম্পন্ন appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post জাতিসংঘের চিঠির জবাবে যা বলল সরকার appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>
প্রধানমন্ত্রীর পক্ষে সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ভোলকার তুর্ককে পাঠানো চিঠিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরকে বাংলাদেশ বিষয়ে তথ্যের সত্যতা যাচাইয়ের পর মন্তব্য করার আহ্বান জানানো হয়।
The post জাতিসংঘের চিঠির জবাবে যা বলল সরকার appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>