webshell
জাতীয় Archives - আইন আদালত প্রতিদিন https://ainadalotprotidin.com/category/জাতীয়/ Ain Adalot Protidin Mon, 26 Oct 2026 13:04:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.3 https://ainadalotprotidin.com/wp-content/uploads/2025/04/cropped-IMG_20250427_133025-scaled-1-32x32.jpg জাতীয় Archives - আইন আদালত প্রতিদিন https://ainadalotprotidin.com/category/জাতীয়/ 32 32 জ্বালানি নিরাপত্তায় জাইকার বাজেট সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী https://ainadalotprotidin.com/%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%87/ https://ainadalotprotidin.com/%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%87/#respond Mon, 26 Oct 2026 13:04:18 +0000 https://ainadalotprotidin.com/?p=8694 প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। আজ সোমবার জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।     এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশ্বিক জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি বিবেচনায় গত বছরের মতো দেশের জ্বালানি চাহিদা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাজেট সহায়তা […]

The post জ্বালানি নিরাপত্তায় জাইকার বাজেট সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। আজ সোমবার জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

 

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশ্বিক জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি বিবেচনায় গত বছরের মতো দেশের জ্বালানি চাহিদা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাজেট সহায়তা প্রদানের অনুরোধ জানান। জাইকার প্রেসিডেন্ট বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

এ সময় জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই এবং সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জাইকার প্রেসিডেন্টের সঙ্গে ২০২৬ সালের জুলাই মাসে তার বাংলাদেশ সফরের সময় ঢাকায় অনুষ্ঠিত ফলপ্রসূ বৈঠকের কথা স্মরণ করেন।

 

তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপানের দীর্ঘদিনের সহযোগিতা এবং জাইকার গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং উন্নয়ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর করার পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে জাপানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

 

এ সময় জাপানের সহায়তায় চলমান বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

 

পাশাপাশি অনুমোদনের অপেক্ষায় থাকা অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর অনুমোদন ও বাস্তবায়ন ত্বরান্বিত করার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের বর্তমান উন্নয়ন অগ্রাধিকার বিবেচনায় জাপানের কাছ থেকে সহজ শর্তে ঋণসহায়তা অব্যাহত রাখা এবং কারিগরি সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সাক্ষাৎকালে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ–জাপান দক্ষতা উন্নয়ন অংশীদারি, প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠা এবং কৃষির আধুনিকায়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে সহযোগিতা সম্প্রসারণের প্রস্তাব তুলে ধরা হয়।

 

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, এসব উদ্যোগ বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারিকে আরো সুদৃঢ় করার পাশাপাশি উভয় দেশের অভিন্ন সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

The post জ্বালানি নিরাপত্তায় জাইকার বাজেট সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%87/feed/ 0
পাড়ায়-পাড়ায় মাদকের আখড়া তৈরি করা হয়েছে: আইজিপি https://ainadalotprotidin.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86/ https://ainadalotprotidin.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86/#respond Sun, 25 Oct 2026 10:39:01 +0000 https://ainadalotprotidin.com/?p=8682 বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, বিগত ১৭ বছর সরকারিভাবে প্যাট্রোনাইজ করে দেশের পাড়ায় পাড়ায় মাদকের আখরা তৈরি করা হয়েছে। এটা কে নির্মূল করবে। দেশে পুলিশের সংখ্যা মাত্র ২ লাখ ১৫ হাজার। আমরা এই বছরে ২০ হাজার লোক নিয়োগ দেব। কিন্তু আমাদের একসঙ্গে ২০ হাজার লোক প্রশিক্ষণ দেওয়ার মতো জায়গা নেই। এখন নতুন […]

The post পাড়ায়-পাড়ায় মাদকের আখড়া তৈরি করা হয়েছে: আইজিপি appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, বিগত ১৭ বছর সরকারিভাবে প্যাট্রোনাইজ করে দেশের পাড়ায় পাড়ায় মাদকের আখরা তৈরি করা হয়েছে। এটা কে নির্মূল করবে।

দেশে পুলিশের সংখ্যা মাত্র ২ লাখ ১৫ হাজার। আমরা এই বছরে ২০ হাজার লোক নিয়োগ দেব।

কিন্তু আমাদের একসঙ্গে ২০ হাজার লোক প্রশিক্ষণ দেওয়ার মতো জায়গা নেই।
এখন নতুন প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে হবে।

একটা দেশের উন্নয়নের জন্য কোনো শর্টকাট ভূমিকা নেই। আপনারা সবাই মিলে যদি সরকারকে সহযোগিতা না করেন, তাহলে দেশ আগাবে না।
দেশের শান্তি-সম্মৃদ্ধি উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য সবাই মিলে কাজ করতে হবে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে বাগেরহাট পুলিশ লাইন্স মিলনায়তনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রোবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সমাবেশে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রোবাদ প্রতিরোধে নানা নির্দেশনা দেন পুলিশ প্রধান মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিদের নিয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি জেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত থাকবে। আপনারা জানেন কার ছেলে কি করে। তাই আপনাদের তথ্যের মাধ্যমেই কিশোর গ্যাংয়ের দৌরত্ম্য কমবে। সাইবার ক্রাইম প্রতিরোধে দক্ষ সাইবার ইউনিট গঠন করা হয়েছে। যারা গুজব ও মব প্রতিরোধে কাজ করবে বলে জানান আইজিপি।

দেশে যুবকদের অপরাধে জড়ানোর কারণ হিসেবে বেকারত্বকে দায়ী করে আলী হোসেন ফকির বলেন, প্রতিবছর দেশে ২৭ লাখ বেকার যোগ হচ্ছে। এদের ভেতরে হতাশা এবং যে জীবনী শক্তি আছে তা আমরা ব্যবহার করতে পারছি। ব্যবসায়ীরাও বিনিয়োগ করছে না। তারা টাকা ব্যংকে রেখে দিচ্ছে। বিনিয়োগ না করলে কর্মসংস্থান তেরি হবে না।

মাদকের সঙ্গে জড়িত পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে আইজিপি বলেন, গত দুই মাসে আমি ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠিয়েছি মাদকের কারণে। আগে ঘর পরিস্কার হোক, তারপরে আপনারা পরিস্কার হবেন। তবে মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান পুলিশ প্রধান।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আইজিপি বলেন, গুজব, আপা আসবে, কে আসবে আর না আসবে, তা নিয়ে আমাদের প্রশাসনের, কমিউনিটি পুলিশের কোনো ভাবনা নেই।

 

The post পাড়ায়-পাড়ায় মাদকের আখড়া তৈরি করা হয়েছে: আইজিপি appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86/feed/ 0
আগামী অধিবেশনে উঠছে না সংবিধান সংশোধনের প্রস্তাব https://ainadalotprotidin.com/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a0%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%82/ https://ainadalotprotidin.com/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a0%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%82/#respond Sat, 24 Oct 2026 17:20:19 +0000 https://ainadalotprotidin.com/?p=8676 সংসদের আগামী অধিবেশনে আসছে না সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটির প্রস্তাব। এই বিশেষ কমিটি ইতোমধ্যে ৮টি বৈঠক করেছে। কিন্তু এখন পর্যন্ত সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো বিষয় চূড়ান্ত করতে পারেনি।আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসবে। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন […]

The post আগামী অধিবেশনে উঠছে না সংবিধান সংশোধনের প্রস্তাব appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
সংসদের আগামী অধিবেশনে আসছে না সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটির প্রস্তাব। এই বিশেষ কমিটি ইতোমধ্যে ৮টি বৈঠক করেছে। কিন্তু এখন পর্যন্ত সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো বিষয় চূড়ান্ত করতে পারেনি।আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসবে। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। এ অধিবেশনটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকতার অধিবেশন বলে সংশ্লিষ্টরা জানান। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। সংবিধানের বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন বসছে।

এ অধিবেশনে গুরুত্বপূর্ণ দুই তিনটি বিল পাস করা হতে পারে এবং আরও দুই একটি বিল উপস্থাপন করা হতে পারে। তবে বহুল আলোচিত সংবিধান সংশোধন প্রস্তাব এই অধিবেশনে উপস্থাপন হচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, এই অধিবেশনটি মূলত ডাকা হয়েছে সাংবিধানিক বাধ্যবাধকতাজনিত কারণে। একটি অধিবেশনের পর ৬০ দিনের মধ্যে আরেকটি ডাকতে হবে তাই। তবে দুই একটি বিল পাস হতে পারে। সেটা চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। চূড়ান্ত হলে উপস্থাপন করা হবে। সংবিধান সংশোধন বিষয়ে কমিটির প্রস্তাব এ অধিবেশনে আসছে না।

এদিকে সংবিধান সংশোনেসর জন্য গঠিত ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’ ইতোমধ্যে ৮টি বৈঠক করেছে। শনিবার ৯তম বৈঠক ডাকা হয়েছে। গত বাজেট অধিবেশনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করা হয়। তবে এই কমিটিতে বিরোধী দল নেই। বিরোধী দলের সদস্যদের কমিটিতে রাখার জন্য নাম চাওয়া হলেও বিরোধী দল নাম দেয়নি। অপেক্ষা করার পর গত ১৩ জুলাই সংসদের অধিবেশনে কমিটি গঠন করা হয়। ১২ সদস্যের এই কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। বিরোধী দল এই কমিটি প্রত্যাখান করেছিল।

সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা যায়, এখন পর্যন্ত এই কমিটি সংবিধান সংশোধনে নির্দিষ্ট কোনো বিষয় চূড়ান্ত করতে পারেনি। অর্থাৎ কোন বিষয়ে সংশোধন বা কোন কোন বিষয় বাদ দেওয়া হবে সেগুলো এখনও ঠিক করা হয়। আবার কোন কোন বিষয় বা কি কি সংবিধানে নতুন যুক্ত করা হবে সে বিষয়গুলোও কমিটি এখনও চূড়ান্ত করেনি। সংশোধনের বিষয় কি কি হবে সে সব নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন পর্যায়ে ব্যক্তি ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে বিশেষ কমিটি প্রস্তাব তৈরি করার কাজ শুরু করবে। তবে বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।

সূত্রগুলো আরও জানায়, বাংলাদেশের রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কারের যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো সংবিধানের সংশোধনী প্রস্তাবে রাখার চেষ্টা করবে বিশেষ কমিটি। এর জন্য কোন কোন বিষয় আনা যায় সেগুলো সম্পর্কে বিভিন্ন দিক থেকে মতামত ও প্রস্তাব নেওয়া হচ্ছে। এর জন্য সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, শিক্ষাবিদ, রাজনৈতিক দল, পেশাজীবী ও বিভিন্ন অংশীজনের মতামত নেবে কমিটি। এই মতামত নেওয়া ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মতামত দিতে চাইলে কমিটি তাদের মতামতও নেবে। ধারাবাহিক বৈঠক ও আলোচনার মাধ্যমে প্রস্তাব চূড়ান্ত করতে আরও সময় সময় লাগবে।

জাতীয় সংসদের আগামী বছরের প্রথম অধিবেশনে এই সংশোধন প্রস্তাবটি আসতে পারে বলে সূত্রগুলো জানায়। আগামী বছরের প্রথম অধিবেশন জানুয়ারি মাসের মাঝামাঝিতে শুরু হতে পারে। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি প্রস্তাব তৈরি করার পর সেটি বিল আকারে সংসদের অধিবেশনে উপস্থাপন করা হবে। এরপর বিলটি নিময় অনুযায়ী সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠানো হবে। স্থায়ী কমিটিতে আলোচনার পর পাসের জন্য সংসদে আসবে। এই সব প্রক্রিয়া শেষ করতে বেশ কয়েক মাস সময় লাগবে। সংবিধান সংশোধন প্রস্তাবটি কবে নাগাত সংসদে আসতে পারে জানতে চাইলে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বাংলানিউজকে বলেন, এখনও অনেক সময় লাগবে। আমরা আলাপ আলোচনা করছি। সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবো, অংশীজনদের মতামত নেবো। কি সংশোধন আনা হবে, প্রস্তাব কি এগুলোর বিষয়ে তাদের মতামত নিয়ে তারপর প্রস্তাব তৈরি হবে। মতামত নেওয়া হচ্ছে, এটা আরও চলতে থাকবে। প্রস্তাবটি কত দিনের মধ্যে চূড়ান্ত করতে পারবো সেটা এখনই বলা যাচ্ছে না।

 

The post আগামী অধিবেশনে উঠছে না সংবিধান সংশোধনের প্রস্তাব appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a0%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%82/feed/ 0
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার https://ainadalotprotidin.com/%e0%a6%88%e0%a6%a6%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc/ https://ainadalotprotidin.com/%e0%a6%88%e0%a6%a6%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc/#respond Mon, 25 May 2026 13:11:53 +0000 https://ainadalotprotidin.com/?p=8387 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত ও রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক নিরাপত্তা ও বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও গাবতলী পশুর হাট পরিদর্শন […]

The post ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত ও রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক নিরাপত্তা ও বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। পশুর হাট, বাস টার্মিনাল, ব্যাংক, ঈদের জামাত ও ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্ধারিত প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।

প্রতিটি হাটে দৃশ্যমান পুলিশ উপস্থিতির পাশাপাশি সাব-কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় প্রতিটি হাটে জাল নোট শনাক্তকারী মেশিন রাখা হয়েছে।
মোসলেহ উদ্দিন আহমদ বলেন, জাল নোট চক্র, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা ঠেকাতে ডিবিসহ সাদা পোশাকের পুলিশের বিশেষ টিম ২৪ ঘণ্টা মোতায়েন রয়েছে। অধিক পরিমাণ নগদ অর্থ পরিবহনের ক্ষেত্রে মানি এসকর্ট সার্ভিস চালু রাখা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত মোবাইল টিম, ফুট পেট্রোল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, পশুর হাটগুলোতে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। ঢাকার প্রবেশপথ যেমন গাবতলী, উত্তরা ও যাত্রাবাড়ীতে চেকপোস্ট বসানো হয়েছে। পশুবাহী ট্রাক নির্ধারিত হাট ছাড়া অন্য কোথাও যেন জোরপূর্বক নামানো না হয়, সে বিষয়েও নজরদারি রয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, ঈদের আগে লাখো মানুষ ঢাকা ছাড়ছেন। তাদের যাত্রা নিরাপদ ও যানজটমুক্ত রাখতে বাস, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনগুলোতে পুলিশ কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। সায়েদাবাদ, মহাখালী, গাবতলী বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি জানান, যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন ঠেকাতে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করছেন। হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে ঢাকার প্রবেশ ও বের হওয়ার পথগুলো যানজটমুক্ত রাখার কাজ চলছে।

মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন ও যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি পশুর হাটের কারণে প্রধান সড়কে যানজট এড়াতে হাটের সীমানার বাইরে রাস্তা বা ফুটপাতে পশু রাখতে না দেওয়ার নির্দেশনা রয়েছে।

গাড়িতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, প্রত্যেক টার্মিনালে আমাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজ করছেন। বিআরটিএ ভিজিল্যান্স টিমও মাঠে রয়েছে। কোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নিচ্ছেন। আমাদের নজরে এলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

The post ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%88%e0%a6%a6%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc/feed/ 0
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেলে বিজয়ী  https://ainadalotprotidin.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%b8-4/ https://ainadalotprotidin.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%b8-4/#respond Thu, 21 May 2026 16:20:15 +0000 https://ainadalotprotidin.com/?p=8351   চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের নির্বাচন আজ ২১ মে ২০২৬ ইংরেজি তারিখ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এডভোকেট তারেক আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট মইনুদ্দিন নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত পূর্ণ প্যানেল বিজয় অর্জন করে। গত ১ মে ২০২৬ ইংরেজি তারিখে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল […]

The post চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেলে বিজয়ী  appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
 

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের নির্বাচন আজ ২১ মে ২০২৬ ইংরেজি তারিখ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এডভোকেট তারেক আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট মইনুদ্দিন নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত পূর্ণ প্যানেল বিজয় অর্জন করে।

গত ১ মে ২০২৬ ইংরেজি তারিখে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করে। মুখ্য নির্বাচন কমিশনার এডভোকেট রোশনারা বেগম এবং নির্বাচন কমিশনারবৃন্দ এডভোকেট মোঃ ইব্রাহিম, এডভোকেট মোহাম্মদ ফরিদুল আলম, এডভোকেট মোহাম্মদ শাহিন ও এডভোকেট হোসাইন মোহাম্মদ আশরাফ উদ্দিন স্বাক্ষরিত তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সূচি নির্ধারণ করা হয়।

তফসিল অনুযায়ী ৪ মে ২০২৬ ইংরেজি তারিখ বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় নির্ধারিত ছিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে এডভোকেট তারেক আহমেদ, সিনিয়র সহ-সভাপতি পদে এডভোকেট সেলিনা খানম, সহ-সভাপতি পদে এডভোকেট নিলুফার ইয়াসমিন লাভলী, সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ মইনুদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে এডভোকেট আবুল মনসুর শিকদার, পাঠাগার সম্পাদক পদে এডভোকেট হোসেন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট বিলকিস আরা মিতু, ক্রীড়া সম্পাদক পদে এডভোকেট মোঃ সারোয়ার হোসাইন লাভলু এবং কার্যনির্বাহী সদস্য পদে এডভোকেট আলী আকবর, এডভোকেট দিদারুল আলম, এডভোকেট দিলদার আহমদ ভূঁইয়া, এডভোকেট ইকবাল হোসেন, এডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, এডভোকেট মোহাম্মদ হাসান, এডভোকেট মোক্তার উদ্দিন, এডভোকেট মোমাইনুল হক, এডভোকেট সাদিয়া খান, এডভোকেট সাইফুল ইসলাম ও এডভোকেট শেখ মোহাম্মদ ফয়সাল উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ ও যথাযথভাবে জমা প্রদান করেন।

অপরদিকে জামাত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ প্যানেল থেকে সহ-সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ নেজাম উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য পদের ১১ জন প্রার্থীর পক্ষে সমন্বয়কারী এডভোকেট মোঃ শামসুল আলম একযোগে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরবর্তীতে সভাপতি পদে সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি পদে এডভোকেট মোহাম্মদ গিয়াস উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট সাইফুদ্দিন মানিক, অর্থ সম্পাদক পদে এডভোকেট মোঃ শহিদুল ইসলাম সুমন, পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মিশুক, সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট আজিমউদ্দিন লাভলু এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে এডভোকেট সাদ্দাম হোসেন আজাদের পক্ষে আংশিক টাকা চেকের মাধ্যমে এবং বাকি টাকা নগদে জমা দেওয়ার শর্তে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

অভিযোগ রয়েছে যে, ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের সংশ্লিষ্ট প্রার্থীগণ নির্ধারিত সময় বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা না দিয়ে সন্ধ্যা ৬টার দিকে জমা প্রদান করেন এবং চেকের বিপরীতে প্রদেয় ৫৩ হাজার টাকা নির্ধারিত সময়ে নগদে জমা দেননি।

পরবর্তীতে ৫ মে ২০২৬ ইংরেজি তারিখ নির্বাচন কমিশন প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। সেখানে ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের সাতজন প্রার্থীর মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ না করা, নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়া এবং চেক সংক্রান্ত শর্ত পূরণ না করার কারণে বাতিল ঘোষণা করা হয়।

৬ মে আপিলের সুযোগ থাকলেও বাতিল হওয়া প্রার্থীদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের নিকট কোনো আপিল বা আপত্তি দাখিল করা হয়নি। পরবর্তীতে ৯ মে ২০২৬ ইংরেজি তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয় এবং ১৮ মে নির্বাচন কমিশনের উদ্যোগে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এরই মধ্যে ১৪ মে ২০২৬ ইংরেজি তারিখে জামাত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের পক্ষ থেকে প্রায় ১৬৬ জন আইনজীবীর স্বাক্ষরযুক্ত আবেদনের মাধ্যমে বিদ্যমান নির্বাচন কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন ও নতুন তফসিল ঘোষণার দাবিতে তলবী সভার আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে ১৯ মে ২০২৬ ইংরেজি তারিখে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তলবী সভার আয়োজন করেন। উক্ত সভায় তলবী সভার পক্ষে ১৭১ জন এবং বিপক্ষে ২৮৯ জন আইনজীবী ভোট প্রদান করেন। ফলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে উত্থাপিত প্রস্তাব প্রত্যাখ্যাত হয়।

এদিকে বাতিল হওয়া প্রার্থীগণ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্টদের বিবাদী করে যুগ্ম জেলা জজ ১ম আদালতে মামলা দায়ের করে নির্বাচন কার্যক্রম স্থগিত ও নির্বাচন কমিশন বাতিলের আবেদন জানালে আদালত ২০ মে ২০২৬ ইংরেজি তারিখে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেন।

পরবর্তীতে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২১ মে ২০২৬ ইংরেজি তারিখ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি পদের ১টি এবং কার্যনির্বাহী সদস্য পদের ১১টিসহ মোট ১২টি পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে সর্বমোট ৪৫৫৪ জন ভোটারের মধ্যে ২১৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণ শেষে ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্রার্থীগণ নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। সভাপতি পদে এডভোকেট তারেক আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট মইনুদ্দিন নেতৃত্বাধীন প্যানেল আইনজীবীদের ব্যাপক সমর্থন লাভ করে নির্বাচনে বিজয়ী হন।

নির্বাচনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আইনজীবীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, শান্তিপূর্ণ ভোটগ্রহণ এবং গণতান্ত্রিক পরিবেশ নির্বাচনকে আরও প্রাণবন্ত করে তোলে।

The post চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেলে বিজয়ী  appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%b8-4/feed/ 0
ব্যারাকে ফিরছে সেনারা : সেনাপ্রধান https://ainadalotprotidin.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87/ https://ainadalotprotidin.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87/#respond Thu, 21 May 2026 10:31:34 +0000 https://ainadalotprotidin.com/?p=8344 দেশের প্রয়োজনে মাঠে দায়িত্ব পালন শেষে সেনা সদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওয়াকার-উজ-জামান বলেন, ‘২০২৪ সালের ক্রান্তিকালে সেনাবাহিনী দেশের প্রয়োজনেই মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় […]

The post ব্যারাকে ফিরছে সেনারা : সেনাপ্রধান appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
দেশের প্রয়োজনে মাঠে দায়িত্ব পালন শেষে সেনা সদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওয়াকার-উজ-জামান বলেন, ‘২০২৪ সালের ক্রান্তিকালে সেনাবাহিনী দেশের প্রয়োজনেই মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের সেই কঠিন সময়ে সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।’

প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘টানা ১৮ মাস মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পরও সেনা সদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।

পরে তিনি বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন।’
জানা গেছে, গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এ ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।

প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও), কমান্ড্যান্ট বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি, জেনারেল অফিসার কমান্ডিং ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া, জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়াসহ সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

 

The post ব্যারাকে ফিরছে সেনারা : সেনাপ্রধান appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87/feed/ 0
রাজধানীতে অপরাধ দমনে জিরো টলারেন্স: ডিএমপি https://ainadalotprotidin.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7-%e0%a6%a6%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0/ https://ainadalotprotidin.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7-%e0%a6%a6%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0/#respond Wed, 20 May 2026 06:29:14 +0000 https://ainadalotprotidin.com/?p=8328 রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধী যেই হোক, তার রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। বুধবার (২০ মে) রাজধানীতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএমপির নতুন […]

The post রাজধানীতে অপরাধ দমনে জিরো টলারেন্স: ডিএমপি appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধী যেই হোক, তার রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না।

বুধবার (২০ মে) রাজধানীতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএমপির নতুন কমিশনার। দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম সংবাদ সম্মেলন।

তিনি বলেন, একটি নিরাপদ, অপরাধমুক্ত ও শান্তিময় রাজধানী গড়ে তুলতে ডিএমপি কাজ করছে। এ যাত্রায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ সহযোগীর ভূমিকা পালন করছে।

ডিএমপি কমিশনার জানান, প্রায় তিন কোটি মানুষের এই নগরীতে ছিনতাই, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও হ্যাকিং বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ দমনে গত ১ মে থেকে বিশেষ অভিযান শুরু করেছে ডিএমপি।

সাইবার অপরাধ প্রতিরোধে ডিএমপির সাইবার ইউনিটকে আরও শক্তিশালী করা হচ্ছে বলেও জানান তিনি। ডিবি কার্যালয়ে স্থাপিত ডিজিটাল ফরেনসিক ল্যাব সম্প্রতি আইসিটি মন্ত্রণালয়ের স্বীকৃতি পেয়েছে। এটি সাইবার সুরক্ষা আইনের মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন কমিশনার।

রাজধানীর যানজট নিরসনে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার ওপর জোর দিয়ে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, গুরুত্বপূর্ণ সড়কে এআইভিত্তিক ক্যামেরা বসানো হয়েছে এবং ভিডিও ফুটেজের ভিত্তিতে ই-প্রসিকিউশন চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, নাগরিকদের অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি ‘হ্যালো ডিএমপি’ এবং হোটেল বর্ডার ইনফরমেশন সিস্টেম চালু করা হয়েছে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, পশুর হাট, ঈদের জামাত, শপিংমল ও আবাসিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বড় অঙ্কের অর্থ লেনদেনে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী ও জাল নোট চক্র ঠেকাতে ডিবি ও থানা পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকার নিরাপত্তা নিশ্চিত করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি নাগরিকদের যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানাতে এবং প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার আহ্বান জানান। একই সঙ্গে গণমাধ্যমের প্রতি পুলিশের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালো কাজগুলোও তুলে ধরার আহ্বান জানান তিনি।

The post রাজধানীতে অপরাধ দমনে জিরো টলারেন্স: ডিএমপি appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7-%e0%a6%a6%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0/feed/ 0
র‍্যাবের জন্য নতুন আইন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী https://ainadalotprotidin.com/%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%9a/ https://ainadalotprotidin.com/%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%9a/#respond Mon, 18 May 2026 09:53:59 +0000 https://ainadalotprotidin.com/?p=8318 জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন আইনের আওতায় একটি এলিট ফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমানে র‍্যাব একটি এডহক ভিত্তিতে পরিচালিত হচ্ছে, যা সঠিক নয়। তাই র‍্যাবের জন্য পৃথক আইন প্রণয়নের কাজ চলছে। সোমবার (১৮ মে) দুপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি […]

The post র‍্যাবের জন্য নতুন আইন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন আইনের আওতায় একটি এলিট ফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমানে র‍্যাব একটি এডহক ভিত্তিতে পরিচালিত হচ্ছে, যা সঠিক নয়। তাই র‍্যাবের জন্য পৃথক আইন প্রণয়নের কাজ চলছে। সোমবার (১৮ মে) দুপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

 

তিনি জানান, নতুন বাহিনীটি র‍্যাবের বর্তমান কাঠামোর সংস্কার হতে পারে, আবার নতুন নামেও গঠিত হতে পারে। এ বিষয়ে সরকার এখনো চিন্তাভাবনা করছে।

তবে যেকোনো ক্ষেত্রেই বাহিনীর জবাবদিহিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। 

মন্ত্রী বলেন, অথরিটি থাকবে, রেসপন্সিবিলিটিও থাকবে। একই সঙ্গে সেই বাহিনীর ট্রান্সপারেন্সি ও অ্যাকাউন্টিবিলিটি নিশ্চিত করা হবে আইনের মাধ্যমে।

তিনি আরও বলেন, বর্তমানে র‍্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি ধারার আওতায় পরিচালিত হচ্ছে, যা দীর্ঘদিন ধরে এডহক ভিত্তিতে চলছে। দায়িত্ব গ্রহণের পর তিনি বিষয়টি পর্যালোচনা করে দেখেছেন, একটি বাহিনী এভাবে পরিচালিত হওয়া উচিত নয়। তাই নতুন আইনের মাধ্যমে বাহিনীর দায়িত্ব, ক্ষমতা ও জবাবদিহিতার বিষয়গুলো স্পষ্ট করা হবে।

র‍্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র‍্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কয়েকজন কর্মকর্তার দায় পুরো প্রতিষ্ঠানের ওপর বর্তায় না।

তিনি বলেন, বিগত শাসনামলে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবিসহ অনেক প্রতিষ্ঠান রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। সেই সময় র‍্যাব রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল বলেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল।

মন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে নিজ নিজ আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন এলিট ফোর্স গঠন বা পুনর্গঠনের মাধ্যমে আন্তর্জাতিক মহল বিষয়টি পুনর্বিবেচনা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

রাজনৈতিকভাবে ভবিষ্যতে বাহিনী ব্যবহার হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মর্নিং শোজ দ্য ডে। তিন মাসে কি র‍্যাব, পুলিশ বা অন্য কোনো বাহিনী রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে? হয়নি।

গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদন ও বিএনপি নেতা ইলিয়াস আলীর ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আইসিটি আদালতে মামলা হয়েছে এবং গুম সংক্রান্ত বিভিন্ন সংজ্ঞা ও বিচার প্রক্রিয়া আইনের আওতায় আনার বিষয়ে কাজ চলছে।

মতবিনিময় সভায় র‍্যাবের মহাপরিচালকসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post র‍্যাবের জন্য নতুন আইন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%9a/feed/ 0
দায়িত্ব গ্রহণ করলেন ‎ডিএমপির নতুন কমিশনার https://ainadalotprotidin.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%bf/ https://ainadalotprotidin.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%bf/#respond Mon, 18 May 2026 08:00:42 +0000 https://ainadalotprotidin.com/?p=8312 ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ। সোমবার (১৮ মে) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন। তিনি জানান, নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে গতকাল রোববার […]

The post দায়িত্ব গ্রহণ করলেন ‎ডিএমপির নতুন কমিশনার appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ। সোমবার (১৮ মে) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন। তিনি জানান, নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য জানানো হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, সিআইডির অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদকে বদলি ও পদায়নের মাধ্যমে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

The post দায়িত্ব গ্রহণ করলেন ‎ডিএমপির নতুন কমিশনার appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%bf/feed/ 0
ঈদুল আজহার ছুটি ৭ দিন https://ainadalotprotidin.com/%e0%a6%88%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a7%ad-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/ https://ainadalotprotidin.com/%e0%a6%88%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a7%ad-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/#respond Thu, 07 May 2026 17:29:17 +0000 https://ainadalotprotidin.com/?p=8249 আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস খোলা থাকবে। বৃহস্পতিবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’–এর […]

The post ঈদুল আজহার ছুটি ৭ দিন appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস খোলা থাকবে। বৃহস্পতিবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’–এর খসড়া অনুমোদন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য পাবলিক টয়লেট ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধার সহজলভ্যতা নিশ্চিত করে জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার মান উন্নত করা, নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট–সুবিধা নিশ্চিত করা।

শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারবিধি সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। ভৌত অবকাঠামোসংক্রান্ত উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ অন্তর্ভুক্ত করতে হবে। সব টয়লেটের বর্জ্য সংরক্ষণের জন্য সেপটিক ট্যাংক নির্মাণ আবশ্যক, কোনোভাবেই টয়লেটের বর্জ্য যাতে নদী, খাল-বিলসহ অন্যান্য জলাশয়ে পতিত হয়ে পানিদূষণ ঘটাতে না পারে।

টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি বিষয়ে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে শিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সমন্বিতভাবে সড়ক ও মহাসড়কের উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনের কার্যক্রম গ্রহণ করবে। নীতিমালাটি বাস্তবায়নে মন্ত্রণালয় বা বিভাগভিত্তিক সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করতে হবে।

The post ঈদুল আজহার ছুটি ৭ দিন appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%88%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a7%ad-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/feed/ 0