webshell
চাকরি Archives - আইন আদালত প্রতিদিন https://ainadalotprotidin.com/category/চাকরি/ Ain Adalot Protidin Mon, 16 Mar 2026 20:09:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.3 https://ainadalotprotidin.com/wp-content/uploads/2025/04/cropped-IMG_20250427_133025-scaled-1-32x32.jpg চাকরি Archives - আইন আদালত প্রতিদিন https://ainadalotprotidin.com/category/চাকরি/ 32 32 হাটহাজারীর পৌরসভার কৃতি সন্তান মো: হেলাল চৌধুরীর অ্যাডভোকেটশিপ অর্জন https://ainadalotprotidin.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ae/ https://ainadalotprotidin.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ae/#respond Mon, 16 Mar 2026 20:05:01 +0000 https://ainadalotprotidin.com/?p=7778 চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার উত্তর আলিপুরের কৃতি সন্তান মো: হেলাল চৌধুরী বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক অ্যাডভোকেটশিপ অর্জন করেছেন। গত ১৫ মার্চ ২০২৬ ইংরেজি তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে আইন পেশায় যুক্ত হওয়ার এই গৌরবজনক স্বীকৃতি লাভ করেন।   মো: হেলাল চৌধুরী হাটহাজারী পৌরসভার উত্তর আলিপুর (ওয়ার্ড নং–০৪) এলাকার বাসিন্দা। তিনি এটিআই হাটহাজারী কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের সাবেক উপসহকারী প্রশিক্ষক […]

The post হাটহাজারীর পৌরসভার কৃতি সন্তান মো: হেলাল চৌধুরীর অ্যাডভোকেটশিপ অর্জন appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার উত্তর আলিপুরের কৃতি সন্তান মো: হেলাল চৌধুরী বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক অ্যাডভোকেটশিপ অর্জন করেছেন। গত ১৫ মার্চ ২০২৬ ইংরেজি তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে আইন পেশায় যুক্ত হওয়ার এই গৌরবজনক স্বীকৃতি লাভ করেন।

 

মো: হেলাল চৌধুরী হাটহাজারী পৌরসভার উত্তর আলিপুর (ওয়ার্ড নং–০৪) এলাকার বাসিন্দা। তিনি এটিআই হাটহাজারী কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের সাবেক উপসহকারী প্রশিক্ষক আবু রায়হান চৌধুরীর পুত্র এবং রশিদা বেগমের সন্তান।

 

শিক্ষা জীবনে তিনি মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আলিপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক এবং হাটহাজারী ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC) থেকে এলএল.বি. (অনার্স) ও এলএল.এম. উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে আইন শিক্ষায় উজ্জ্বল সাফল্য অর্জন করেন।

 

দীর্ঘ অধ্যবসায়, পরিশ্রম ও সততার মাধ্যমে তিনি আইন পেশায় প্রবেশের এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছেন। তাঁর এই অর্জন এলাকায় গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে এবং তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

 

তার এই অর্জনে এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন মহলে আনন্দের ঝড় বয়ে যায়। তারা তার এই সাফল্যে আনন্দ প্রকাশ করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং পিতা-মাতা সহ পরিবারের সকল সদস্যের প্রতি দোয়া ও শুভকামনা ব্যক্ত করেছেন।

The post হাটহাজারীর পৌরসভার কৃতি সন্তান মো: হেলাল চৌধুরীর অ্যাডভোকেটশিপ অর্জন appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ae/feed/ 0
জামিনের অপব্যবহারে বন্ড আদায়: চট্টগ্রাম আদালতে নজিরবিহীন দৃষ্টান্ত https://ainadalotprotidin.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1/ https://ainadalotprotidin.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1/#respond Sun, 11 Jan 2026 07:41:05 +0000 https://ainadalotprotidin.com/?p=6576 ­দেউলিয়া বিষয়ক আদালত, চট্টগ্রাম ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১০ম আদালতের বিজ্ঞ বিচারক আহমেদ সাইদের আদেশে জামিনের অপব্যবহারকারী দুই পলাতক আসামির কাছ থেকে বন্ডের অর্থ আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার ঘটনা চট্টগ্রাম আদালত অঙ্গনে ব্যতিক্রমী ও গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। আদালত সূত্রে জানা যায়, উক্ত মামলার দুইজন আসামি পূর্বে জামিনে মুক্তি পাওয়ার […]

The post জামিনের অপব্যবহারে বন্ড আদায়: চট্টগ্রাম আদালতে নজিরবিহীন দৃষ্টান্ত appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
­দেউলিয়া বিষয়ক আদালত, চট্টগ্রাম ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১০ম আদালতের বিজ্ঞ বিচারক আহমেদ সাইদের আদেশে জামিনের অপব্যবহারকারী দুই পলাতক আসামির কাছ থেকে বন্ডের অর্থ আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার ঘটনা চট্টগ্রাম আদালত অঙ্গনে ব্যতিক্রমী ও গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

আদালত সূত্রে জানা যায়, উক্ত মামলার দুইজন আসামি পূর্বে জামিনে মুক্তি পাওয়ার পর নির্ধারিত সময়ে আদালতে হাজির না হয়ে পলাতক হয়ে যান, যা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ৪৯৯ ও ৫১৪ অনুযায়ী বন্ড ভঙ্গের শামিল। পরে তারা গ্রেপ্তার হয়ে পুনরায় আদালতে হাজির করা হলে বিচারক আইন অনুযায়ী তাদের পূর্বে দেওয়া জামিন বন্ডের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন।

আদালতের নির্দেশনা অনুসারে ৭ জানুয়ারি ২০২৫ তারিখে দুই আসামির পক্ষে নিযুক্ত আইনজীবীরা বন্ডের টাকা জমা দেন। এক আসামির পক্ষে অ্যাডভোকেট হারুনুর রশিদ রাজু ২০ হাজার টাকা এবং অপর আসামির পক্ষে ১০ হাজার টাকা, সর্বমোট ৩০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।

আইন অনুযায়ী, CrPC-এর ধারা ৫১৪ অনুসারে কোনো ব্যক্তি বা তার জামিনদার বন্ডের শর্ত ভঙ্গ করলে আদালত বন্ডে নির্ধারিত অর্থ জরিমানা হিসেবে আদায় করতে পারে এবং প্রয়োজন হলে সম্পত্তি জব্দ ও নিলামের মাধ্যমেও সেই অর্থ আদায়ের ক্ষমতা রাখে।

এই বিষয়ে রাষ্ট্রপক্ষের সরকারি আইন কর্মকর্তা, অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু বলেন,

“ফৌজদারি কার্যবিধির ধারা ৫১৪ একেবারেই পরিষ্কার। জামিন আদালতের দেওয়া একটি আস্থা। আসামি সেই আস্থার অপব্যবহার করলে বন্ডের টাকা আদায় করা রাষ্ট্রের আইনগত দায়িত্ব। বিজ্ঞ বিচারকের এই আদেশের মাধ্যমে আইন শুধু কাগজে নয়, বাস্তবে কার্যকর হয়েছে। এতে বিচারিক শৃঙ্খলা এবং আদালতের মর্যাদা আরও দৃঢ় হবে।”

তিনি বলেন, এই ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে জামিন নিয়ে পালিয়ে যাওয়ার প্রবণতা কমাবে এবং বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াবে।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হারুনুর রশিদ রাজু, যিনি একজন আসামির পক্ষে ২০ হাজার টাকা বন্ড জমা দেন, তিনি বলেন,

“আইন সবার জন্য সমান। জামিন মানে দায়মুক্তি নয়, এটি শর্তসাপেক্ষ স্বাধীনতা। কেউ যদি সেই শর্ত ভঙ্গ করে, তাহলে আইন অনুযায়ী বন্ডের টাকা জমা দেওয়াই ন্যায়সংগত। আদালতের এই সিদ্ধান্ত আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে।”

আইন সংশ্লিষ্টরা মনে করছেন, চট্টগ্রাম আদালতে দীর্ঘদিন ধরে জামিন বাতিল হলেও বন্ড আদায়ের বিধান নিয়মিতভাবে প্রয়োগ হতো না। ফলে জামিনের অপব্যবহার এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছিল। এই আদেশ সেই চর্চার বিরুদ্ধে একটি শক্ত অবস্থান হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্ট মহলের মতে, এই নজির ভবিষ্যতে শুধু দেউলিয়া বিষয়ক আদালতেই নয়, চট্টগ্রামের অন্যান্য ফৌজদারি আদালতেও জামিন ও বন্ড ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে।

The post জামিনের অপব্যবহারে বন্ড আদায়: চট্টগ্রাম আদালতে নজিরবিহীন দৃষ্টান্ত appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1/feed/ 0
সচিবালয়ের অগ্নিকাণ্ডের পর সুপ্রিম কোর্টে নিরাপত্তা ও অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার https://ainadalotprotidin.com/%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0/ https://ainadalotprotidin.com/%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0/#respond Sat, 28 Dec 2024 18:40:49 +0000 https://ainadalotprotidin.com/?p=701 সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ড দেশজুড়ে প্রশাসনিক ও বিচার বিভাগীয় প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা ও অগ্নি প্রতিরোধ ব্যবস্থার ওপর নতুন করে গুরুত্ব আরোপ করেছে। সচিবালয়ের এই অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ সরকারি নথি এবং সম্পদ ধ্বংস হয়ে যায়। ফলে দেশের সর্বোচ্চ আদালত, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।   এ প্রসঙ্গে বাংলাদেশ সুপ্রিম […]

The post সচিবালয়ের অগ্নিকাণ্ডের পর সুপ্রিম কোর্টে নিরাপত্তা ও অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ড দেশজুড়ে প্রশাসনিক ও বিচার বিভাগীয় প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা ও অগ্নি প্রতিরোধ ব্যবস্থার ওপর নতুন করে গুরুত্ব আরোপ করেছে। সচিবালয়ের এই অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ সরকারি নথি এবং সম্পদ ধ্বংস হয়ে যায়। ফলে দেশের সর্বোচ্চ আদালত, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।

 

এ প্রসঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে স্মারক নং- ১১৭৮০-এ, তারিখঃ ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ এবং স্মারক নং- ১১৭৬২-এ, তারিখঃ ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ দুটি পৃথক নির্দেশনা জারি করা হয়েছে।

 

অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ ব্যবস্থা

 

স্মারক নং- ১১৭৮০-এ জারি করা নির্দেশনায় সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন এবং সংশ্লিষ্ট এলাকায় অগ্নি প্রতিরোধ সুরক্ষা বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। অগ্নি নির্বাপণ প্রশিক্ষণের ওপর জোর দিয়ে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা জরুরি।

 

স্মারকে আরও বলা হয়েছে, বিচার বিভাগের এই প্রতিষ্ঠানগুলোতে সংরক্ষিত গুরুত্বপূর্ণ মামলার নথি, বহু আলোচিত মামলার তথ্য এবং বিচারপ্রার্থী জনগণের সেবা নিশ্চিত করার স্বার্থে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত।

 

সার্বিক নিরাপত্তা জোরদার

 

অন্যদিকে, স্মারক নং- ১১৭৬২-এ জারি করা নির্দেশনায় সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতিদের বাসভবন, জাজেস কমপ্লেক্স এবং সংশ্লিষ্ট এলাকার সার্বিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আদালত প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে।

 

সচিবালয়ের অগ্নিকাণ্ড ও তার প্রভাব

 

গত সপ্তাহে সচিবালয়ের একটি ভবনে ঘটে যাওয়া এই ভয়াবহ অগ্নিকাণ্ড বৈদ্যুতিক ত্রুটির কারণে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি ধ্বংস হয়েছে, যা প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার তাগিদ দেখা দিয়েছে।

 

প্রশাসনের করণীয়

 

সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ শুধু বিচার বিভাগের নয়, বরং পুরো প্রশাসনের জন্য একটি সতর্ক বার্তা। আইন শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগের স্থাপনাগুলো সুরক্ষিত রাখা জরুরি।

 

এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা বলেন, “আমরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। এটি শুধু প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য নয়, বরং সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির নিশ্চয়তার জন্যও গুরুত্বপূর্ণ।”

 

উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে নির্দেশনা

 

প্রথম স্মারকটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে পাঠানো হয়েছে। তাদের কাজ হবে সুপ্রিম কোর্ট কম্পাউন্ডসহ সংশ্লিষ্ট এলাকার অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ ব্যবস্থা উন্নত করা এবং কর্মীদের প্রশিক্ষণ প্রদান।

 

দ্বিতীয় স্মারকটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে। এতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই পদক্ষেপ বিচার বিভাগের অমূল্য সম্পদ ও জনগণের ন্যায়বিচার সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

 

The post সচিবালয়ের অগ্নিকাণ্ডের পর সুপ্রিম কোর্টে নিরাপত্তা ও অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
জাতিসংঘের চিঠির জবাবে যা বলল সরকার https://ainadalotprotidin.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be/ https://ainadalotprotidin.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be/#respond Tue, 14 Nov 2023 17:06:18 +0000 https://ainadalotprotidin.com/?p=37 বিএনপি নেত্রী খালেদা জিয়া ও রাজনৈতিক সহিংসতা নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভোলকার তুর্কের চিঠির জবাব দিয়েছে সরকার।   প্রধানমন্ত্রীর পক্ষে সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ভোলকার তুর্ককে পাঠানো চিঠিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরকে বাংলাদেশ বিষয়ে তথ্যের সত্যতা যাচাইয়ের পর মন্তব্য করার আহ্বান জানানো হয়।

The post জাতিসংঘের চিঠির জবাবে যা বলল সরকার appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
বিএনপি নেত্রী খালেদা জিয়া ও রাজনৈতিক সহিংসতা নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভোলকার তুর্কের চিঠির জবাব দিয়েছে সরকার।

 

প্রধানমন্ত্রীর পক্ষে সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ভোলকার তুর্ককে পাঠানো চিঠিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরকে বাংলাদেশ বিষয়ে তথ্যের সত্যতা যাচাইয়ের পর মন্তব্য করার আহ্বান জানানো হয়।

The post জাতিসংঘের চিঠির জবাবে যা বলল সরকার appeared first on আইন আদালত প্রতিদিন.

]]>
https://ainadalotprotidin.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be/feed/ 0