The post ফরেস্টের মাঠে পয়েন্ট হারাল শীর্ষে থাকা আর্সেনাল appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>পুরো ম্যাচে গোলের জন্য ১৫ টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখলেও গোলের দেখা পায়নি গানার্সরা। জবাবে ফরেস্ট ম্যাচে ৬টি শট নিলেও, কারোর প্রচেষ্টাই লক্ষ্যে ছিল না।
এতে ২২ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।
তাদের সমান পয়েন্ট নিয়েই তৃতীয় স্থানে অ্যাস্টন ভিলা, অবশ্য একটি ম্যাচ কম খেলেছে দলটি।
বার্নলির সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করা লিভারপুল ২২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ১ পয়েন্ট কম নিয়ে তাদের পরেই ম্যানচেস্টার ইউনাইটেড।
The post ফরেস্টের মাঠে পয়েন্ট হারাল শীর্ষে থাকা আর্সেনাল appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post এক হারে বাংলাদেশ ক্রিকেটে লজ্জার দুই বিশ্বরেকর্ড appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>কাকতালীয়ভাবে ২০২৪ সালে ২১ মে তারিখেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ২০২৫ সালে এসেও ২১ মে তারিখেই আরব আমিরাতের কাছে হারতে হলো সিরিজ। আর সেটাই টাইগার ক্রিকেটে লজ্জাজন দুই বিশ্বরেকর্ডের স্বীকৃতি এনে দিয়েছে।

টেস্ট ক্রিকেটের শীর্ষস্তরে বা টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা ৯ দেশের মধ্যে প্রথম দেশ হিসেবে সহযোগী সদস্যদের কাছে ১০ টি-টোয়েন্টি হেরেছে বাংলাদেশ। ৫ হারের রেকর্ডও অবশ্য অন্য কোনো দেশের নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৪ টি-টোয়েন্টি হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
সহযোগী দেশের কাছে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি হার
(টেস্ট চ্যাম্পিয়নশিপ দল বিবেচনায়)
১০ – বাংলাদেশ
৪ – ওয়েস্ট ইন্ডিজ
৩ – ইংল্যান্ড
২ – পাকিস্তান
২ – দক্ষিণ আফ্রিকা
শুধু এখানেই অবশ্য শেষ হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টির লজ্জার উপাখ্যান। জিম্বাবুয়ে ব্যতীত একমাত্র টেস্ট খেলুড়ে দেশ হিসেবে সহযোগী দেশের কাছে একাধিক টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা দেশগুলোর কথা বিবেচনা করলে অবশ্য টাইগাররাই সহযোগী দেশগুলোর কাছে হারের একমাত্র শিকার।
সহযোগী দেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হার
৬ – জিম্বাবুয়ে
৩ – বাংলাদেশ

উল্লেখ্য, ২০১২ সালে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ড সফরে গিয়ে স্কটল্যান্ডের কাছে ১ ম্যাচের সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর যুক্তরাষ্ট্র এবং আরব আমিরাতের কাছে হার দেখতে হয়েছে গেল ১ বছরের ব্যবধানে।
The post এক হারে বাংলাদেশ ক্রিকেটে লজ্জার দুই বিশ্বরেকর্ড appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post সচিবালয়ের অগ্নিকাণ্ডের পর সুপ্রিম কোর্টে নিরাপত্তা ও অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>
এ প্রসঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে স্মারক নং- ১১৭৮০-এ, তারিখঃ ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ এবং স্মারক নং- ১১৭৬২-এ, তারিখঃ ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ দুটি পৃথক নির্দেশনা জারি করা হয়েছে।
অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ ব্যবস্থা
স্মারক নং- ১১৭৮০-এ জারি করা নির্দেশনায় সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন এবং সংশ্লিষ্ট এলাকায় অগ্নি প্রতিরোধ সুরক্ষা বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। অগ্নি নির্বাপণ প্রশিক্ষণের ওপর জোর দিয়ে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা জরুরি।
স্মারকে আরও বলা হয়েছে, বিচার বিভাগের এই প্রতিষ্ঠানগুলোতে সংরক্ষিত গুরুত্বপূর্ণ মামলার নথি, বহু আলোচিত মামলার তথ্য এবং বিচারপ্রার্থী জনগণের সেবা নিশ্চিত করার স্বার্থে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত।
সার্বিক নিরাপত্তা জোরদার
অন্যদিকে, স্মারক নং- ১১৭৬২-এ জারি করা নির্দেশনায় সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতিদের বাসভবন, জাজেস কমপ্লেক্স এবং সংশ্লিষ্ট এলাকার সার্বিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আদালত প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে।
সচিবালয়ের অগ্নিকাণ্ড ও তার প্রভাব
গত সপ্তাহে সচিবালয়ের একটি ভবনে ঘটে যাওয়া এই ভয়াবহ অগ্নিকাণ্ড বৈদ্যুতিক ত্রুটির কারণে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি ধ্বংস হয়েছে, যা প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার তাগিদ দেখা দিয়েছে।
প্রশাসনের করণীয়
সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ শুধু বিচার বিভাগের নয়, বরং পুরো প্রশাসনের জন্য একটি সতর্ক বার্তা। আইন শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগের স্থাপনাগুলো সুরক্ষিত রাখা জরুরি।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা বলেন, “আমরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। এটি শুধু প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য নয়, বরং সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির নিশ্চয়তার জন্যও গুরুত্বপূর্ণ।”
উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে নির্দেশনা
প্রথম স্মারকটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে পাঠানো হয়েছে। তাদের কাজ হবে সুপ্রিম কোর্ট কম্পাউন্ডসহ সংশ্লিষ্ট এলাকার অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ ব্যবস্থা উন্নত করা এবং কর্মীদের প্রশিক্ষণ প্রদান।
দ্বিতীয় স্মারকটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে। এতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই পদক্ষেপ বিচার বিভাগের অমূল্য সম্পদ ও জনগণের ন্যায়বিচার সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
The post সচিবালয়ের অগ্নিকাণ্ডের পর সুপ্রিম কোর্টে নিরাপত্তা ও অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post জাতিসংঘের চিঠির জবাবে যা বলল সরকার appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>
প্রধানমন্ত্রীর পক্ষে সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ভোলকার তুর্ককে পাঠানো চিঠিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরকে বাংলাদেশ বিষয়ে তথ্যের সত্যতা যাচাইয়ের পর মন্তব্য করার আহ্বান জানানো হয়।
The post জাতিসংঘের চিঠির জবাবে যা বলল সরকার appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>