রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬’-এর উদ্বোধন হয়। এবার চার দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬’-এর উদ্বোধন হয়। এবার চার দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে সততা, মেধা ও দক্ষতাই জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি; এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যার মধ্যে মার্কেট বন্ধ রাখার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তা বাস্তবায়নে ডিসিদের কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) কার্যক্রম বাড়ানো এবং জনগণের ন্যায্য অভিযোগগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন তিনি।
সামাজিক শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, বাল্যবিবাহ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, খাদ্যে ভেজালকারীদের কোনোভাবেই ছাড় না দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।