April 14, 2026, 3:21 am

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সীতাকুন্ড সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সরোয়ার লাভলু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, এপ্রিল ৪, ২০২৬,
  • 107 Time View
Spread the love

সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ (মেয়াদ ২০২৬–২০২৮)

নিজস্ব প্রতিবেদক:

সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-এ যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী, সংগঠক ও সমাজসেবক অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু।

সমিতির নির্বাচন কার্যক্রম শুরু হয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের মধ্য দিয়ে। গত ১লা এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় সমিতির কার্যালয় এবং নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মোঃ শহীদ উল্ল্যাহ মানিক, নির্বাচন কমিশনার এড. আবু হায়দার মোঃ নাছির এবং এড. আইনুল কামালের নিকট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এ সময় সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ০২ এপ্রিল ২০২৬ তারিখে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, যেখানে বিভিন্ন পদে প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

সর্বশেষ ৪ এপ্রিল ২০২৬ ইংরেজি, শনিবার রাত ৮:০০ ঘটিকায় নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে। নির্বাচন কমিশনের ঘোষণায় জানানো হয়, সমিতির মোট ৩১টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক—এই তিনটি পদ ছাড়া বাকি ২৮টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট সকল প্রার্থীকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

 

এর মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুটি পদের বিপরীতে দুইজন প্রার্থী থাকায় লায়ন মফিজুর রহমান সাজ্জাদ এবং অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু উভয়েই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির একজন সক্রিয় সদস্য। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও বঞ্চিত মানুষের জন্য আইনি সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

তিনি দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান এবং আদালত অঙ্গনের জনপ্রিয় পত্রিকা “আইন আদালত প্রতিদিন”-এর প্রকাশক ও সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক অঙ্গনেও তিনি সুপরিচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে তিনি সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায়, চট্টগ্রাম বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশনসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সাথে জড়িত। তার সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ ও সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তিনি সমিতির সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“সবার সহযোগিতায় একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও জনকল্যাণমুখী সীতাকুণ্ড সমিতি গড়ে তুলতে আমি আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।”

সংশ্লিষ্ট মহলের মতে, তার অভিজ্ঞতা, সততা ও নেতৃত্ব সীতাকুণ্ড সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »
%d bloggers like this: