April 14, 2026, 3:23 am

হাটহাজারীর পৌরসভার কৃতি সন্তান মো: হেলাল চৌধুরীর অ্যাডভোকেটশিপ অর্জন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, মার্চ ১৬, ২০২৬,
  • 114 Time View
Spread the love

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার উত্তর আলিপুরের কৃতি সন্তান মো: হেলাল চৌধুরী বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক অ্যাডভোকেটশিপ অর্জন করেছেন। গত ১৫ মার্চ ২০২৬ ইংরেজি তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে আইন পেশায় যুক্ত হওয়ার এই গৌরবজনক স্বীকৃতি লাভ করেন।

 

মো: হেলাল চৌধুরী হাটহাজারী পৌরসভার উত্তর আলিপুর (ওয়ার্ড নং–০৪) এলাকার বাসিন্দা। তিনি এটিআই হাটহাজারী কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের সাবেক উপসহকারী প্রশিক্ষক আবু রায়হান চৌধুরীর পুত্র এবং রশিদা বেগমের সন্তান।

 

শিক্ষা জীবনে তিনি মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আলিপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক এবং হাটহাজারী ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC) থেকে এলএল.বি. (অনার্স) ও এলএল.এম. উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে আইন শিক্ষায় উজ্জ্বল সাফল্য অর্জন করেন।

 

দীর্ঘ অধ্যবসায়, পরিশ্রম ও সততার মাধ্যমে তিনি আইন পেশায় প্রবেশের এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছেন। তাঁর এই অর্জন এলাকায় গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে এবং তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

 

তার এই অর্জনে এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন মহলে আনন্দের ঝড় বয়ে যায়। তারা তার এই সাফল্যে আনন্দ প্রকাশ করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং পিতা-মাতা সহ পরিবারের সকল সদস্যের প্রতি দোয়া ও শুভকামনা ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »
%d bloggers like this: