
চট্টগ্রাম: আইন অঙ্গনের সুপরিচিত মুখ এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু এবার ভিন্ন এক পরিচয়ে হাজির হচ্ছেন—লেখক হিসেবে। প্রকাশিত হতে যাচ্ছে তার প্রথম উপন্যাস ‘ভালোবাসার মিসকল’।
📖 শালার শালী মিস কল দাও….. একটি সাহসী মেসেজ, প্রথম প্রেম, প্রথম মিসকল… এক অদ্ভুত শুরু—এই কথাগুলোই যেন বইটির মর্মকথা।
একটা ভুল নাম্বার।
একটা দুষ্টু মেসেজ।
আর সেখান থেকেই শুরু এক অচেনা সম্পর্কের গল্প।
২০০৭ সালের ১৪ই ফেব্রুয়ারি। একটি মিসকল বদলে দেয় জীবনের দিকচিহ্ন। মজা থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে অনুভূতি, আর অনুভূতির গভীরে জন্ম নেয় এক অদ্ভুত টান। একটি সাহসী মেসেজ খুলে দেয় নতুন পথের দরজা। তারপর শুরু হয় কথা, অপেক্ষা, অভিমান আর অপ্রকাশিত ভালোবাসার দীর্ঘ পথচলা।
উপন্যাসটি সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে রচিত। ভালোবাসা কি পরিকল্পনা করে আসে, নাকি হঠাৎ করেই এক অজানা নাম্বার থেকে জীবনে ঢুকে পড়ে—এই প্রশ্নের আবেগঘন উত্তর খুঁজে পাওয়া যাবে বইটির পাতায় পাতায়।
প্রচ্ছদ করেছেন নাজমা আরা সরোয়ার। তৃতীয়চোখ প্রকাশনার প্রকাশক আলী প্রয়াস প্রকাশিত সরকারি অনুমোদন প্রাপ্ত বইটি ঢাকা বইমেলা সহ এবং ঈদের পর চট্টগ্রাম বইমেলা সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে পাওয়া যাবে। পাশাপাশি বাতিঘর (চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, সিলেট), সাহিত্য বিচিত্রা, চন্দ্রবিন্দু, রকমারি ডটকম, ঢাকা , বিল্লাহ লাইব্রেরি, মাওলানা লাইব্রেরি (সীতাকুণ্ড, চট্টগ্রাম) এবং ৩নং আইনজীবী মিলনায়তন, আইনজীবী ভবন, কোতোয়ালি, চট্টগ্রাম থেকেও সংগ্রহ করা যাবে।
প্রথম প্রেমের টান, দ্বিধা, বন্ধুত্ব আর অপ্রকাশিত অনুভূতির এক হৃদয়ছোঁয়া গল্প নিয়ে ‘ভালোবাসার মিসকল’ শিগগিরই পাঠকের হাতে পৌঁছাবে। সাহিত্যপ্রেমীদের মাঝে বইটি ইতোমধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
চোখ রাখুন—হয়তো এই গল্পেই খুঁজে পাবেন নিজের কোনো হারিয়ে যাওয়া মুহূর্ত।